somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরিয়ে দাও জংলী আইন অথবা চোখ জুড়োতে দাও নাগরিক নিসর্গে

০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি পাথরের রাজ্যে, নিরেট পাথরের রাজ্যে আছেন । বুক ভরা পানির পিপাসা । আকাশে সূর্যের তীব্র জ্বালা ধরানো উপস্থিতি । বাতাস যা-ও আছে এক আধটু - আপনার নিশ্বাসেই খরচ হয়ে যাচ্ছে সব ।বন্য ক্যাকটাস আর নাম না জানা বিষাক্ত গুল্ম ঘিরে রেখেছে চারপাশ । আপনার সামনে দশ-বারো হাত দুরেই সুন্দর একটা ঝরণা । আপনি কী করবেন ? পানি পান করবেন ? আপনাকে যদি বলা হয় "পানি না খেয়ে যতক্ষণ থাকতে পারবে শুধু ততক্ষণই তুমি বেঁচে থাকবে । যখনই পানি খাবে তোমার বুক ফুটো করে দেওয়া হবে ।" কী করবেন ? না খেয়ে থাকবেন ? নাকি একটু শান্তিতে মরার জন্য পানি খেয়ে মৃত্যু ত্বরান্বিত করবেন ?

ক্রস ফায়ারে যারা মারা যাচ্ছে তারা কি উপরের ঐ অবস্থার থেকে ভিন্ন কোন অবস্থায় আছে ?কিংবা পাড়ায় - মহল্লায় গজিয়ে ওঠা বখাটেগুলো ? নেশাখোর, নারী নির্যাতক, খুনী, সন্ত্রাসী, চাঁদাবাজরা কি স্বভাব কিংবা আমোদের কারণে তৈরী হচ্ছে ? নাকি পরিবেশ বাধ্য করছে বলে ? বিড়ালের সামনে ভাজা মাছ রাখবেন আর বিড়াল তা খেল বলে পিটিয়ে মেরে ফেলবেন - এটা কি মানবতা ?

আপনাকে যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয় তাহলে আপনাকে একচক্ষু হলে চলবেনা ।আপনি চুরি করার সব ব্যবস্থা করে রাখবেন আবার চুরি করলে সাজা দিবেন এটা হতে পারেনা । আপনি অবৈধ অস্ত্র থেকে দেশকে মুক্ত রাখতে পারবেননা আবার সবাইকে অস্ত্র রাখার অনুমতি দিবেন না এটা মেনে নেয়া যায়না ।অবৈধ অস্ত্রধারীরা মানুষ মারবে আর মানুষগুলো অস্ত্র রাখা অন্যায় বলে নিরবে মরে যাবে- এটা কি ন্যায় বিচার হতে পারে ?

কিভাবে একজন বখাটে কিংবা সন্ত্রাসী তৈরী হয় ? আছে এ দেশে এ ব্যাপারে কোন ভাল গবেষণা ? অবিভাবকদের এ ব্যাপারে কখনো সচেতন করা হয় ?আপনার সমাজ যদি হয় বখাটে এবং সন্ত্রাসী তৈরীর নিপুণ কারিগর, তাহলে সেই বখাটে এবং সন্ত্রাসীদের শাস্তি দেয়ার বিধান কি মানবিক হতে পারে ?যে একবেলা পেট পুরে খেতে পারেনা তাকে যদি চুরির দায়ে সাজা দেয়া হয় এর চেয়ে মানবতার প্রতি অপরাধ আর কী হতে পারে ?

আপনি মহারাজ এতদিন লাঠিয়াল পোষলেন কেউ কিছু বলার সাহস পেলনা । আজ সেই লাঠিয়াল আপনার কোন হুকুম অমান্য করায় তাকে আপনি আপনারই নির্দেশে করা কোন অন্যায়ের শাস্তি হিসাবে শুলে চড়ালেন । বাহ্ কী চমৎকার আপনার বিচার । পাপী কোনদিনও ন্যায় বিচারের হাত থেকে রেহাই পায়না !!!

একটা সিস্টেম যখন পুরোপুরি কার্যকর না থাকে তখন ঐ সিস্টেম প্রকৃত অর্থেই অমানবিক আচরণ করে ।সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ঘাতক- তাকে ঠেকানোর কোন পদক্ষেপ নেই । তার অসহায় শিকারকেই ধ্বংস করার মহোৎসবে মেতে উঠছে সবাই । আক্রান্তকে সব সময় মানুষ বাঁচানোর চেষ্টা করলেও আজ দেখি নিয়ম পাল্টে গেছে । অসুস্থকে সুস্থ করার দরকার নেই-তাকে মেরে ফেলাই সভ্যতা ।

যে দেশের সংসদে পতিতালয়কে সমাজের সেফটি বাল্ব বলা হয়, সে দেশে হোটেল থেকে যখন কোন যৌনকর্মীকে গ্রেফতার করা হয় কী মনে হয় আপনার ? এই কাজ করে পুলিশ খুব ভাল কাজ করেছে ? খোঁজ নিয়ে দেখুন কোন নৈতিকতার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়নি, স্রেফ বখরার টাকা কম হয়েছে বলে গ্রেফতার করা হয়েছে ।

আজ আমরা যারা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে লাফাচ্ছি- তারা কি একবারও ভেবে দেখেছি এই অন্যায়গুলো কেন তৈরী হচ্ছে ? কই আমি তো এমন কিছু করছিনা কিংবা সমাজ তো এমন কিছু করতে বাধ্য করছেনা _ এটা যদি আপনার উত্তর হয় তাহলে শুনুন, প্রতিটি জীবন স্বতন্ত্র । প্রতিটি জীবনের পাওয়া না পাওয়া স্বতন্ত্র । আপনাকে দিয়ে জগৎ মাপলে চলবে ? জগৎ দেখুন অন্যের জায়গায় দাঁড়িয়ে ।

যে লোকটি খুন করল তার যায়গায় দাঁড়িয়ে ভাবতে শিখুন কতটুকু কষ্ট সয়ে একজন লোক খুনী হয়ে উঠে । যে আজ কোন অন্যায় করল তার জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করুন কত বঞ্চনায় একজন মানুষ অমানুষ হয়ে উঠতে পারে । আপনি যাকে ভালবাসেন যখন জানবেন তার কোন অনৈতিক কাজের কথা- কী ভাববেন ? সে আসলে আপনাকে ভালবাসতনা ?

বালির বাঁধ টিকবেনা মান্যজন ! একে ধরে রাখার কসরৎ করে বৃথা সময় নষ্ট করার কোন মানে নেই । হয় গ্রানাইটের বাঁধ দেন না হয় ভেঙ্গে ফেলুন ওই সস্তা বাঁধ । হয় সভ্য সমাজ নয় জংলী আইন । মাঝামাঝি কিছু নেই-সবই ভন্ডামী ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ রাত ৯:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×