আমার প্রিয় পোস্ট
- রিকন্ডিশনড গাড়ি কেনার আগে - সন্দীপন বসু মুন্না
- বুয়েটের কিছু ক্ষণজন্মা মুহুর্তের সাক্ষী হয়ে রইলাম............... - সমুদ্র বিলাস
- পদ্মা নদীর মাঝি - ২০২১ - কাক নং ৭৯৯
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- [ফিরে দেখা] স্টারস - বাংলাদেশের ব্যান্ড মিউজিকে বিপ্লব সৃষ্টি করে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল যে অ্যালবামটি - রাইসুল জুহালা
- কক্সবাজার ভ্রমনের জন্য কিছু হোটেল ও বাসের যোগাযোগ নম্বর - রঙ্গিন স্বপ্ন
- চাকুরীজীবী থেকে মাল্টিমিলিয়নিয়ার বিজনেস ম্যান হতে চান? তবে আপনার জন্যই এই পোস্ট - মুভি পাগল
বুয়েট এ যদি সান্ধ্য শাখা চালু হয়, তাহলে আমাদের কি কি উপকার হবে?
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
ধরুন সান্ধ্য শাখা চালু হল, তাহলে যে শুধুই অপকারই আছে তা নয়, উপকারও আলবত আছে। এই যেমন ধরুন না,
------- সান্ধ্য শাখার তুলনামূলক কম বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষার্থীদের যথার্থভাবে পড়ানোর ক্ষমতা বুয়েটের টিচারদের নাই। এক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে বুয়েটের টিউশনি লাভার ছাত্র-ছাত্রীরা। তাহলে বুঝতেই পারছেন, বাণিজ্যিকভাবে কতটা লাভবান হবে বুয়েটের শিক্ষার্থীরা।
------- বুয়েটের চোথাবাজ সংস্কৃতির বিপ্লব ঘটে যাবে, কারন, সান্ধ্য শাখার শিক্ষার্থীরা চোথা (নোটপত্র) বেশি ভালবাসবে। যারপরনাই, চোথার দাম বেড়ে যাবে। ওহ, কি বিশাল ব্যবসা আমাদের সামনে অপেক্ষা করছে। বুয়েটের শিক্ষার্থীদের এবার পায় কে??? একস্ট্রা পাওনা হিসেবে বুয়েটের সাধারন শিক্ষার্থীরা চোথা বানানোর ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দেবে। অতএব, পড়াশোনার উন্নতিও অবশ্যম্ভাবী।
------- সান্ধ্য শাখা চালু হলে বিত্তবানদের রুপশী কন্যারা বুয়েটে পড়তে আসবেন; এতে বুয়েটে সুন্দরী ললনাদের চিরকালীন ক্ষরা চিরজীবনের জন্য বন্ধ হবে। এতে বুয়েটের শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রদের ভবিষ্যত প্রজন্ম কেমন হবে, বলাই বাহুল্য।
------- সান্ধ্য শাখা চালু হলে বুয়েটের আশেপাশে নৈশ ক্লাব এবং ডিসকো ক্লাবের উত্থান হবে, এতে করে বুয়েটের সাধারন শিক্ষার্থীদের কম্পিউটারে মুভি দেখা ছারাও নতুন বিনোদনের দিক উন্মোচন হবে। কতদিন আর স্টার এ খাওয়া !!!
( বুয়েটের শিক্ষার্থীদের বলছি --- ভেবেই দেখুন না, আপনি আমি আর শিশা, জোস জমবে।
)
আরও অনেক উপকারই আছে, যা আপনাদের চোখের সামনে আসছেনা। আর তাই আপনারা মানে বুয়েটের শিক্ষার্থীরা আন্দলন করে চলেছেন সান্ধ্য শাখা উদ্যোগ বন্ধ করার জন্য। চোখ খুলুন, মনটাকে উদার ও রোমান্টিক করুন, দেখবেন, অমা , এ কি আলামত !!!
আরও কিছু উপকারের আলামত আপনাদের জানা থাকলে মন্তব্যের মাধ্যমেই প্রকাশ করতে পারেন। এতক্ষন ধরে সময় নষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমরুলকায়েস বলেছেন:
ভাল লিখছিস ।
লেখক বলেছেন: ধন্যবাদ, পরের বার আরও ইন্টারেস্টিং করে লিখার চেষ্টা করব।
হিমালয়৭৭৭ বলেছেন:
আইডিয়াটা ভালো লেগেছে।।। শীঘ্রই এই ব্যাপারেবিস্তারিত লিখবো ।।। বুয়েটকে বাঁচাতেই হবে অধঃপতন থেকে, ্এটা আমাদের নৈতিক ও নাগরিক দায়িত্ব।।।
নাসিফ বলেছেন:
পড়ে মজা পাইলাম । keep it up....
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
ওরে রাকিব...লেখাটা কি তোর মত ড্রাই হিউমারের মানুষের জন্যই লিখেছিস?...ভাইরে আরেকটু সহজ হ...আমরা পড়বো আর পড়ে মজা পাব...এই ভেবে না লিখে...তুইই পরে কোনও একদিন যেন পড়ে মজা পেতে পারিস এভাবে লিখ...[ভাবিস না যে আমি ভাব নিচ্ছি...তুই খুব ভাল করেই জানিস যে আমি ভাব নেইনা...
লেখক বলেছেন: আসলে দোস্ত, লেখাটা সবার জন্যই লিখা। তাই একটু ফরমালিটি আনা।
প্রতিবাদটাই আসল এইখানে।
আমি বিবেক বলছি বলেছেন:
আমার এক বন্ধুপ্রতিম আমাকে আরেকটা ব্যাপারে স্মরন করিয়ে দিয়েছেন, আর তা হল ভিডিও ক্লিপ। সান্ধ্য শাখা চালু হলে বুয়েটও অন্যান্য বিশ্ববিদ্যালয় এর সাথে পাল্লা দিয়ে আকর্ষনীয় ভিডিও ক্লিপ প্রকাশ করবে। চিন্তা করুন, কত্ত সুনাম !!!
নিবিড় অভ্র বলেছেন:
স্বাগতম ব্লগে একটা কাজ করতে পারেন?? এই পোস্টে গিয়ে একটা মাইনাস দিয়ে আসতে পারবেন?
প্লিঈঈঈঈঈঈঈঈঈঈইজজজজজ!!!!
তামিম ইরফান বলেছেন:
আপনে কোন বিবেক?......হিন্দি সিনেমার হিরু বিবেক ওবেরয়?
লেখক বলেছেন: আমি আমার নিজের বিবেক।
অচেনা সৈকত বলেছেন:
বুয়েটের যে দীর্ঘস্হায়ী অর্থ সংকট চলছে, যার জন্য আপনি-আমি সবাই ভুক্তভোগী সেটা সমাধানের অন্য কোন পথ বলে দিন। তাহলে আর সান্ধ্য শাখার দরকার হবে না।
লেখক বলেছেন: সৈ্কত ভাইয়া, এরকম উদ্ভট কোন আইডিয়া বের না করে সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে শিক্ষকদের বেতন বাড়ানোর একটা আন্দোলন গড়ে তুললেই তো হয়। এটা তো সময়ের দাবি। দেশের শিক্ষাব্যবস্থা কে সুস্থ করতে চাইলে অবিলম্বে শিক্ষকদের বেতন বাড়াতে হবে। সান্ধ্য শাখা কোন স্থায়ী সমাধান না। উলটা ক্ষতিকর !!!
ইয়র্কার বলেছেন:
অচেনা সৈকত,বুয়েটে কোথায় দীর্ঘস্থায়ী অর্থসংকট চলছে? বুয়েট কি দেউলিয়া হয়ে গেলো নাকি হঠাৎ করে?
প্রলাপ বলেছেন:
বু্য়েটে নাকি অর্থসংকট চলিতেছে! হাসাইলেন ভাই @ অচেনা সৈকত।আর অর্থসংকট চলিলেই কি কোচিং সেন্টার খুলিতে হইবে?
ইয়র্কার বলেছেন:
পোস্ট শোকেজে গেলো। অচেনা সৈকতের উত্তর চেক করবো।
তনুজা বলেছেন:
..... যথার্থভাবে পড়ানোর ক্ষমতা বুয়েটের টিচারদের নাই। +.....বুয়েটে সুন্দরী ললনাদের চিরকালীন ক্ষরা। -- ...(সংশোধন) সুন্দরী ললনাদের /সুদর্শন যুবকদের চিরকালীন খরা
..।কি বিশাল ব্যবসা আমাদের সামনে অপেক্ষা করছে।+
বুয়েটের শিক্ষার্থীরা আন্দলন করে চলেছেন সান্ধ্য শাখা উদ্যোগ বন্ধ করার জন্য আন্দোলন করে চলেছেন । +++ ..চালিয়ে যাও আর আমাদের একটু আপডেট কর। (তুমি বললাম, অ্যালামনাই হিসাবে)
++++
লেখক বলেছেন: আন্দোলন তো সফল তনুজা আপু। যদি বুয়েট অথরিটি এসব করেই যেত তাহলে আরও কিছু রম্য চিন্তা করতাম।
রেজওয়ান শুভ বলেছেন:
বুয়েট এর সিড়ির কোনায় হেরোইন-গাঁজা খাওয়ার কোনো সুবিধা নাই , বড়লোকের সুপুত্ররা বুয়েটে অাসলে অামরাও প্রাইভেট ভার্সিটির ছেলে(-মেয়েদের) মতো ক্লাসে বসেই ..........
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমার মন্তব্যটা ছিলো খুব লম্বা। অনেকটা রাগ ইমনের মত। তাই সেটা মুছে দিলাম। লেখা ভাল হয়েছে। প্রতিবাদের চেয়ে হিউমারটাই বেশি ভাল লাগলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















