আধুনিক কাষ্টমার কেয়ার সার্ভিস---একটি বিনোদনমূ্লক কেতা পোষ্ট
১৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৮
আধুনিক কেতার নবতম সংযোজন হলো কাষ্টমার কেয়ার সার্ভিস।
তো এক কোম্পানি বেশ ঢালাও করে একটা বিজ্ঞাপন দিল।
|-------------------------------------------------------------------------- |
| আপনার জীবনের পাথরসমান সমস্যা থেকে চুল ওজনের যেকোন |
| সমস্যার সমাধানের জন্য নিশ্চিন্তে চোখ বুজে ডায়াল করুন ২৩৩২ |
|-------------------------------------------------------------------------- |
আসুন তাহলে তাদের কাষ্টমার কেয়ার সার্ভিস-এর কর্মপদ্ধতি্র সঙ্গে পরিচিত হই।
(ঘটনা-১)
কাঃকেঃ- কাষ্টমার কেয়ার সার্ভিসে আপনাকে স্বাগত।ইংরেজী শোনার জন্য ১ টিপুন।বাংলা শোনার জন্য ২ টিপুন।কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য ৩ টিপুন।
কাঃ- ৩
কাঃকেঃ- অনুগ্রহ করে লাইনে থাকুন,আপনার কলটি আমাদের কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে।
মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য,আমরা কি একটু সহানুভূতি পেতে পারিনা ও বন্ধু...(ব্যাকগ্রাউন্ডে আবহ সংগীত)
কাঃকেঃ- (মহিলা কন্ঠ) নমস্কার কাষ্ট-ও-মার কেয়ার সার্ভিসে আপনাকে স্বাগত।বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি।
কাঃ- (আতঙ্কিত গলায়
) হ্যালো ম্যাডাম...আমার বাড়ীতে ডাকাত ঢুকে পড়েছে।কী করি বলুন।
কাঃকেঃ- সর্বনাশ
।আচ্ছা ডাকাত কি আপনার ঘরে ঢুকে পরেছে,তাহলে ১ টিপুন।আপনার জানালা দিয়ে উঁকি
মারছে, তাহলে ২ টিপুন।কলিংবেল টিপছে,তাহলে ৩ টিপুন।
কাঃ- ১
কাঃকেঃ কি সাংঘাতিক
!আচ্ছা ডাকাত কি আপনার লকারের তালা ভাঙ্গছে,তাহলে ১ টিপুন।আপনার বউকে নিয়ে পালাচ্ছে,তাহলে ২ টিপুন। আপনার দিকে এগিয়ে আসছে,তাহলে ৩ টিপুন।
কাঃ- ৩
কাঃকেঃ- বলেন কি।আচ্ছা আপনি কি ভয় পাচ্ছেন,তাহলে ১ টিপুন।ভয় পাচ্ছেন না,তাহলে ২ টিপুন।
কাঃ- ১
কাঃকেঃ- আচ্ছা এই মুহুর্তে আপনার কাকে স্মরণ করতে ইচ্ছে করছে।আল্লাহ কে স্মরণ করার জন্য ১ টিপুন।মাকালী কে স্মরণ করার জন্য ২ টিপুন।গডকে স্মরণ করার জন্য ৩ টিপুন।
কাঃ- ২
কাঃকেঃ- আমরা এক্ষুনি আপনাকে একটা গান এম.এম.এস করে পাঠাচ্ছি।
কাঃকেঃ- .....কি বললেন ডাকাত আপনার মাথায় রিভলভার ঠেকিয়ে আছে।
কাঃকেঃ- আচ্ছা আপনার ঘরে কি মাকালীর কোন ফটো আচ্ছে,তাহলে ১টিপুন।না থাকলে ২ টিপুন।
কাঃ- ১
কাঃকেঃ- আচ্ছা ফটোর গলায় কি মালা আছে,তাহলে ১টিপুন।মালা নেই,তাহলে ২টিপুন।
কাঃ- ১
কাঃ- ডাকাত মালাটা খুলে নিয়ে আসছে।![]()
কাঃকেঃ- কি ডাকাত মালাটা খুলে নিয়ে আসছে।আচ্ছা ডাকাত কি ট্রিগার দাবিয়ে দিয়েছে,তাহলে ১টিপুন।গুলি ভরছে,তাহলে ২টিপুন।রিভলভার সরিয়ে নিয়েছে,তাহলে ৩টিপুন।
কাঃ- ১
কাঃকেঃ- ট্রিগার দাবিয়ে দিয়েছে!সর্বনাশ
।আচ্ছা আপনার মাথা দিয়ে কি রক্ত বেরোচ্ছে,তাহলে ১টিপুন।দৃষ্টি ঝাপসা হয়ে আসছে,তাহলে ২টিপুন।
কাঃ- (কোন সাড়া নেই)
কাঃকেঃ- হ্যালো...হ্যালো শুনতে পাছেন।জবাব দিন।ধন্যবাদ আমাদের সেবা গ্রহন করার জন্য। আপনিও আশা করি আমাদের পরিষেবাতে সন্তুষ্ট
(বেঁচে থাকলে)।
(ঘটনা-২)
কাঃকেঃ- নমস্কার কাষ্ট-ও-মার সার্ভিসে আপনাকে স্বাগত।বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি।
কাঃ- একটা গুন্ডা ছুরি নিয়ে আমাকে মারতে আসছে
।
কাঃকেঃ- ঘাবড়াবেন না। আমরা আপনার পাশে আছি। আচ্ছা ছুরিটা কি চকচকে ও জীবাণুমুক্ত,তাহতে ১ টিপুন।আচ্ছা ছুরিটা কি মরচে ধরা ও ভোতা,তাহতে ২ টিপুন।
কাঃ- (জবাব নেই)
কাঃকেঃ- হ্যালো...হ্যালো শুনতে পাছেন।(মনে হছে উনি নিজেই কোন সমাধান পেয়ে গেছেন
)ধন্যবাদ আমাদের সেবা গ্রহন করার জন্য।
[ বিঃদ্রঃ-
১)এই ঘটনা দুটিই ৯৯% কাল্পনিক।তবে কতদিন কাল্পনিক থাকবে বলা কঠিন
২)উৎসঃমিরাক্কেল ৪
৩) ২৩৩২ = চাচা আপন পরান বাচা
]
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
িনরুপমা.কম বলেছেন:
সংগ্রস্থল মিরাক্কেলের নাম উল্লেখ না করার জন্য মাইনাস।
লেখক বলেছেন: এইবার ঠিক আছে
লেখক বলেছেন: সব হাসি একবারে শেষ করলে ক্যামনে অইব
নয়ন তাঁরা বলেছেন:
িনরুপমা.কম বলেছেন: সংগ্রস্থল মিরাক্কেলের নাম উল্লেখ না করার জন্য মাইনাস।
ত্রিভুজ বলেছেন:
ক.কেঃ পোস্টটি পড়ে কি আপনার হাসি পাচ্ছে? হাসি পেলে ১ চাপুন আর না পেলে ২ চাপুনত্রিভুজঃ ২
কা.কেঃ হাসি না পাওয়াতে কি ব্লগারকে মারতে ইচ্ছে করতেছে? মারতে ইচ্ছে করলে ১ চাপুন না ইচ্ছে করলে ২ চাপুন
ত্রিভুজঃ ২
কা.কেঃ তাকে আপনার কি দিয়ে মারতে ইচ্ছে করতেছে? হকিক্টিক দিয়ে ইচ্ছে করে ১ চাপুন, বেজবল ব্যাট দিয়ে চাইলে ২ চাপুন
ত্রিভুজঃ ২
কা.কেঃ ব্লগার আপনার মার খেয়ে কি আহত হয়েছে না নিহত হয়েছে? আহত হলে ১ চাপুন নিহত হলে ২ চাপুন
ত্রিভুজঃ ১
কা.কেঃ আপনাকে আমাদের মেডিকেল সার্ভিসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মেডিকেল সার্ভিসের জন্য ডায়াল করুন, ৪২০০
তিভুজঃ আমার তো ঠ্যাকা পড়ে নাই (মনে মনে)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















