কিছু বিষয় মনে রাখা দরকার। আমরা হিন্দী সিনেমা, সিরিয়াল, টকশো ইত্যাদিতে যে সংস্কৃতি পাই সে সংস্কৃতির মূল থিম কি? সেটা হলো, প্রচণ্ড স্বার্থপর, ক্যারিয়ারিস্ট, মানুষ হিসেবে তৈরি করার সংস্কৃতি, প্রেমকে জৈবিক চাহিদা মেটানো আর আখের গোছানোর উপায় হিসাবে ট্রিট করার সংস্কৃতি, ভাগ্যনির্ভর হওয়ার সংস্কৃতি, কর্পোরেট পণ্য কনজিউম করে ভোগবিলাসে মত্ত হওয়ার সংস্কৃতি। মূলত হলিউডকে নকল করেই ভারতীয় ব্যবসায়ীরা এ অঞ্চলের মানুষের উপর এ সংস্কৃতি আরোপ করার প্রয়াসে লিপ্ত। কারণ এতেই তাদের ব্যবসার সুবিধা। এ সংস্কৃতি কখনও ভারতের কোন অংশের জনগণের সংস্কৃতি নয়।
বৈচিত্র্যের কথা যদি বলি, আপনারা কি কখনও চ্যানেলগুলোতে রাজস্থান, আসামের লোকগানের সন্ধান পান। হয়তো পান, তাও কর্পোরেট মোড়কে বিকৃত রূপে। ভারতের বিভিন্ন অঞ্চলের অসম্ভব বৈচিত্র্যপূর্ণ সংস্তৃতির কোন কিছুই আমরা চ্যানেলগুলোতে পাই না।
ভারতীয় সাম্রাজ্যবাদীদের সাংস্কৃতিক আগ্রাসন এজন্যই রুখে দাঁড়ানো উচিত।
আরেকটা ছোট্ট কথা, যে উচ্চাংগ সঙ্গীতের ভিত্তির উপর দাঁড়িয়ে ভারতে এত ভাল শিল্পীর (সোনু নিগম সহ)সৃষ্টি, তার খুব্ কমই আপনি চ্যানেলগুলোতে পাবেন । কারণ উচ্চাংগ সঙ্গীত শেষ বিচারে ভারতীয় ব্যবসায়ীদের চাপানো সংস্কৃতির সাথে সঙ্গতি রক্ষা করে না।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



