আমার প্রিয় পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে ব্র্যান্ড হয়?

২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৪

শেয়ার করুন:                   Facebook

আজ প্রথম আলোয় একটা নিউজ দেখে টাসকি খাইলাম। নিউজের লিংক-
Click This Link

নিউজে আসছে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গতকাল বাংলাদেশের সেরা ব্র্যান্ডকে পুরস্কৃত করেছে। সেরা ব্র্যান্ডের মধ্যে ১ম নকিয়া, ২য় লাক্স, ৩য় গ্রামীণফোন। অবাক করা মতো বিষয়, ব্র্যান্ড হিসেবে ৫ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়টার মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। কারও জানা থাকলে একটু ব্যাখ্যা করবেন কি?

 

 

  • ৩৫ টি মন্তব্য
  • ৩৬৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯
comment by: রাজামশাই বলেছেন: পুজিবাদী এই সমাজে সবই ব্রান্ড
২. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯
comment by: র‌্যাভেন বলেছেন:
একবার লেকচেন ব্যান্ড একবার লেকচেন ব্র্যান্ড, কোনতা কি জিনিস আগে নিজে শিকেন পরে অন্যরে শিকাইতে যাইয়েন

মাইনাস
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: সরি ভাই, বানান ভুল হইয়া গ্যাছে। ঠিক করলাম। এজন্য এতো খেপলে হয়?

৩. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯
comment by: মুহিব বলেছেন: আমি টিউশনি করাইলে ৬০০/- আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে ২০০০/-। চাকরী বাজারেও সেম। একজন বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় হাটা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা এক কথা।
৪. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: ঢাবি একটা ব্র্যান্ড তবে তা ইউসিসির এম এ হালিম টিটোর কাছে।
৫. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: মোঃ আমিন বলেছেন: নকি্য়া ১১০০। ফাস্টক্যালাস
৬. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: রাগিব বলেছেন: বিশ্ববিদ্যালয় অবশ্যই ব্র্যান্ড। যুক্তরাষ্ট্রে এই ব্যাপারটা খুব জোরেসোরে নেয়া হয়। কিছুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যন্ত পালটে দেয়া হল ব্র্যান্ড নেমের সাথে মিলানোর জন্য। তার জন্য যথাযথ যুক্তি পেশ করা হয়েছে এখানে http://illinois.edu/pc/article/1118/13794 - তাতেও দেখুন ব্র্যান্ড নিয়ে ক্তো জোর দেয়া হয়েছে।
৭. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১
comment by: মেঘনাদ বলেছেন: অাপনার লিংকের জন্য ধন্যবাদ। ব্যাপারটা ঘেঁটে দেখতে একটু সময় লাগবে। অামার মনে হয়, অাপনার ক্যাম্পাস ব্র্যান্ড নিয়ে এই স্ট্যান্ড খুব রিসেন্টলি নিছে। কেন এটা করলো সেটা খতিয়ে দেখার বিষয় অাছে।
অাপনি বহুদিন ব্লগে লেখেন না। সমস্যা কি রাগিব ভাই? অাপনার লেখা প্রচুর দরকার।
৮. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: মেঘনাদ বলেছেন: অন্যান্য ক্যাম্পাস, যেমন প্রিন্সটন, ইয়েল, এমঅাইটি, ক্যালটেক - ব্র্যান্ড কনসেপ্ট নিয়ে এদের অবস্থান কি?
৯. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩
comment by: লুকার বলেছেন:

এই ব্রান্ডিং প্রতিযোগিতা আসলে লোক দেখানো।
মূল উদ্দেশ্য হলো ব্রান্ডিং এর বিতর্কিত ব্যবসায়িক ধারণাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। প্রায় সব ব্রান্ডই বিদেশী। বিবিএ, এমবিএ'র মাধ্যমে একাডেমীকালি এসব প্রচারণা চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে এই কর্মকান্ডকে সুশীল আবরণ দিয়ে জায়েজ করার জন্য
১০. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৪
comment by: রাগিব বলেছেন: ঐ জন্যেই আমাদের ওয়েবসাইট পাল্টেছে। কারণ আমাদের এখান থেকে পাস করা কাউকে যদি প্রশ্ন করা হয় কোথা থেকে পাশ করেছে, তাহলে সব সময়ই যেকেউ বলবে, "ইলিনয়" থেকে। আরবানা বাদে অন্য দুইটা ক্যাম্পাস ছোটখাটো, বিশেষ করে স্প্রিংফিল্ডেরটা বেশ অখ্যাত। কাজেই ইলিনয়ের তিনটা ক্যাম্পাসের মধ্যে এটাকেই সবাই "ইউনিভার্সিটি অফ ইলিনয়" বলে। সেজন্যেই এরা ব্র্যান্ড অ্যানালাইসিস করে ওয়েবসাইট পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্র্যান্ড খুব বড় কনসেপ্ট, অর্থনীতিবিদেরা এটা নিয়ে বেশ গবেষণা করছে।

---

আর এখন একটু ব্যস্ত, লেখার সময় নাই। :(
১১. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: রাগিব বলেছেন: আর ব্র্যান্ডের ব্যাপারটা কিন্তু সব দেশেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চালু। যেমন, বাংলাদেশে প্রকৌশলীদের মধ্যে বুয়েট ব্র্যান্ড, বিবিএ পড়াদের মধ্যে আইবিএর ব্র্যান্ড - এগুলো কিন্তু অবচেতনভাবেই সবাই খেয়াল করে।
১২. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: মেঘনাদ বলেছেন: অাপনার কাছে অারেকটা প্রশ্ন, রাগিব ভাই, উইকিপিডিয়া কি একটা ব্র্যান্ড? তার মানে, কোন জিনিস নিয়ে লিখলে উইকিপিডিয়ার ব্র্যান্ড ভ্যালু বাড়বে এসব জিনিস মাথায় রেখে কি উইকিপিডিয়া কাজ করে? প্রশ্নগুলা অাপনাকে করলাম রাগিব ভাই, কারণ উইকিপিডিয়া নিয়ে ভাল উত্তর অাপনিই দিতে পারবেন।
১৩. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: রাগিব বলেছেন: @মেঘনাদ, আপনি বরং উইকি থেকেই ব্র্যান্ডের উপরে ভুক্তিটা পড়ে দেখুন। http://en.wikipedia.org/wiki/Brand
ব্র্যান্ডের কনসেপ্টটা ওখানে বিস্তারিত আছে।
২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: রাগিব ভাই, অাপনি খুব ব্যস্ত, তাই তাড়াতাড়ি উত্তর চাচ্ছি না। সময় পেলে দিলেন।
প্রশ্ন হলো, ইউনিভার্সিটি অফ ইলিনয় কি নিউইয়র্ক বা অন্য কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। যদি না হয় তো যুক্তি কি? ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট, গুগল-এদের সাথে অাপনাদের ক্যাম্পাসের পার্থক্যের মূল জায়গা কি? একটু ব্যাখ্যা করলে উপকৃত হই। প্রশ্নগুলো অাসছে অাপনার দেয়া লিংকের এই অংশ থেকে।
A brand is a collection of perceptions in the hearts and minds of your audience and the consistent expression of your organizations promise to stakeholders. The strength of our brand is closely tied to our reputation. We(Here 'we' means 'University of Illinois') have to market ourselves to attract the best students, the best faculty and the best staff, as well as to secure funding to fulfill our mission.

বুয়েট, ঢাবি এদের কি ঢাকা স্টক একচেঞ্জে তালিকাভুক্ত হয়া উচিত?
পাবলিক শেয়ার ছাড়া উচিত।

১৪. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: মেঘনাদ বলেছেন: অাপনাকে ধন্যবাদ। বিষয়টা নিয়ে অাপনাকে তাহলে পরে নক করি।
১৫. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: অন্যআনন বলেছেন: আমি মনে করি উদ্যোগটা মানে ব্র্যান্ড ফোরামের ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেয়ার ব্যাপারটা প্রশংসনীয় কিন্তু কিভাবে দেয়া হচ্ছে সেটা আমার কাছে পরিস্কার না।

এখানে যে ব্র্যান্ড গুলো পুরস্কার জিতল, নিঃসন্দেহে এগুলো বিশ্বের নাম করা ব্র্যান্ড নেইম। কিন্তু বাংলাদেশের একটি অ্যাওয়ার্ডের তালিকায় এগুলো যে ভাবে এলো সেটা কি একটি নির্দিষ্ট গন্ডির কনজুমারদের রায় প্রকাশ করে না? নোকিয়াকে ফোরামে পুরস্কৃত করলে সনি এরিকসন, স্যামসাং খাটো হয়ে যাবে কি? কেন এরা ব্র্যান্ড হিসাবে পুরস্কৃত হলোনা, এদের ল্যাকিংস কি কি?

মানে ঠিক কোন ক্রাইটেরিয়াগুলো অ্যাওয়ার্ড দেয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে আমি জানিনা!!

এছাড়া বাংলাদেশী ব্র্যান্ডগুলোকে এখানে কম প্রায়োরিটি দেয়া হয়েছে। স্বদেশী বিপণন বাজারটাকে কি এখানে less important, & অন্যান্যদের ক্ষেত্রে Brand's global value বিবেচনা করা হয়েছে?
১৬. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০০
comment by: অন্যআনন বলেছেন: মানে একটা উদ্যোগ যদি বৈযম্যমূলক অর্থনৈতিক বিবেচনা থেকে করা হয় তাহলে মুক্তবাজার অর্থনীতির পুঁজিবাদী চরিত্রটাই প্রকাশিত হবে।
১৭. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
comment by: রাগিব বলেছেন: ব্র্যান্ডের সাথে স্টকের সম্পর্ক ওভাবে নাই। ধরুন, আপনাকে বলা হলো, আপনাকে দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বেছে নিতে হবে, এমআইটির ডিগ্রি, অথবা বিআইটির ডিগ্রি। আপনি কোনটা বেছে নিবেন? উত্তরটা আপনি আমি দুজনেই জানি, আর এই সিদ্ধান্তের কারণ হলো কোন বিশ্ববিদ্যালয়ের নাম বেশি, সেটা। এই "নাম" ব্যাপারটাই ব্র্যান্ড ইমেজ।
১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: মেঘনাদ বলেছেন: কিন্তু অাপনার ক্যাম্পাস প্রশাসন যখন নীচের লাইনের মতো একটা লাইন লেখে(অামি stakeholders শব্দটিতে ফোকাস করছি), অাপনি তখনো বলছেন ব্র্যান্ডের সাথে স্টকের সম্পর্ক ওভাবে নাই।

A brand is a collection of perceptions in the hearts and minds of your audience and the consistent expression of your organizations promise to stakeholders.

অামার প্রশ্ন এই জায়গাতেই, কোন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি এইরকম স্ট্যান্ড নেয়া উচিত? তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্থক্যের মূল জায়গা কোথায়?

১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: অনিশ্চিত বলেছেন: এখানে যেভাবে ব্র্যান্ড পুরষ্কার দেওয়া হয়েছে, তাতে এটুকু পরিষ্কার যে- ব্র্যান্ডগুলোকে আরো ব্যবসামুখী করা কিংবা ননব্র্যান্ডকে এরকম ইনসপায়ার করে ব্যবসামুখী বানানো। কিন্তু এই কনসেপ্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড হয় কীভাবে?

এখন যদি ব্যবসার কথা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ব্র্যান্ড অপশন তৈরি করা হতো, তাদের শিক্ষণ-শিখন পরিবেশ, গবেষণা ইত্যাদিকে বিচার্য ধরে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ব্র্যান্ড হওয়ার ভালো অপশন ছিলো।

আমার মনে হয়, নতুন কোনো ব্যবসার ধান্ধা এটি।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: অাপনি অসাধারণ বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এরা অনেক দিন ধরে ফাজলামী শুরু করসে।

২০. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: রাগিব বলেছেন: stakeholders শব্দটির অর্থ বোঝাতে হয়তো একটু বিভ্রান্তি হচ্ছে। "one who is involved in or affected by a course of action" (Click This Link)। ওটা স্টকহোল্ডার না।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: তাহলে We have to market ourselves কথাটার অর্থ কি দঁাড়ালো?

২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: stakeholder এর অারেকটা অর্থ হয়।
a person or group that has an investment, share, or interest in something, as a business or industry.
Click This Link

২১. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪১
comment by: মেঘনাদ বলেছেন: অামি এখানে ব্র্যান্ড বলতে কমার্শিয়াল ব্র্যান্ই বোঝাচ্ছি। অামার মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অাপনাদের ক্যাম্পাসকে কমার্শিয়াল ব্র্যান্ড হিসেবে মার্কেট করতে চায়।
We(Here 'we' means 'University of Illinois') have to market ourselves to attract the best students, the best faculty and the best staff, as well as to secure funding to fulfill our mission
২২. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: রাগিব বলেছেন: "have to market ourselves to attract the best students, the best faculty and the best staff, as well as to secure funding to fulfill our mission "

মার্কেট করাটা অনেকেই ভুল বোঝে। আপনার নিজের চাকুরি খোজাটা নিজের মার্কেটিং। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ভালো ছাত্র ও শিক্ষককে আকৃষ্ট করা। এর জন্য নিজের ইমেজ গড়ে তোলাটাও সেরকম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং।

২৩. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২
comment by: অনিশ্চিত বলেছেন: নিজের সুনাম প্রতিষ্ঠা করা আর নিজেকে বেঁচা তাহলে দিন দিন সমার্থক হয়ে দাড়াচ্ছে? ভালো!
২৪. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: মেঘনাদ বলেছেন: @অনিশ্চিত,
অাপনি ঠিকই বলেছেন।
একটা বিশ্ববিদ্যালয় তার ডিক্লারশনে একই বাক্যের মধ্যে পর পর commercial terminology ব্যবহার করছে, তার পরে কিভাবে বিশ্বাস করতে ইচ্ছা হয়, তারা এটা commercial attitude থেকে করছে না।
২৫. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: বৃহত্তর অর্থে যে কোন প্রতিষ্ঠান আসলে কোন না কোন ভাবে ব্র্যান্ড ইমেজ ধারন করে।ঢা,বি যেহেতু একটি প্রতিষ্ঠান সুতরাং তারও ব্রান্ড থাকবে।

কিন্তু সমস্যা হলো এইধরনের সরকারী শিক্ষা প্রতিষ্ঠান কে যখন বাণিজ্যিক ভিত্তিকে অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে একি পাল্লায় ব্র্যান্ডিং করা হয়।সেটা অবশ্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে।

প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে আমলে না নিয়ে সবগুলোকে একই পাল্লায় মাপাটা বাণিজ্যিক স্বার্থ সিদ্ধির জন্যই।
২৬. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: মেঘনাদ বলেছেন: অামি সেজন্য শুধু ব্র্যান্ড অার কমার্শিয়াল ব্র্যান্ডের মাঝে পার্থক্য টানতে চাচ্ছিলাম।
২৭. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: মেঘনাদ বলেছেন: অাপনি কি রাগিব ভাইয়ের লিংকটা পড়ছিলেন? অামার তো বিশ্বাস হচ্ছিল না, একটা বিশ্ববিদ্যালয় নিজেকে এভাবে প্রচার করবে।
২৮. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৮
comment by: হোঁদল কুঁত কুঁত বলেছেন: কোনকিছু না জাইনা পুষ্ট দেওন দেকি আপ্নের অভ্যাস হইয়া গ্যাছে। আগের পুষ্টে একবার ধরা খাইয়া আবার ধরা খাইলেন। খ্যাখ!
২৯. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯
comment by: মেঘনাদ বলেছেন: অামার মনে হয়, হোদল কুতকুত মহাশয়ের খালি মাইনাস দেয়ার অভ্যাস। কেন মাইনাস দিলেন তা ব্যাখ্যা করার মতো বুদ্ধিসুদ্ধি খুব বেশি নাই। ব্যাখ্যাহীন উল্টাপাল্টা মন্তব্যের জন্য তাকে আপাতত ব্লক করা হলো।
৩০. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১১
comment by: রাসেল ( ........) বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠানের স্টেকহোল্ডার কারা? যারা এখানে পড়তে আসে এবং যারা এখানে গবেষণা করে তারা সবাই। তাদের সম্মিলিত চাহিদা পুরণের চেষ্টা করে সফল হলেই একটা ইমেজ তৈরি হয়। সেই ভাবেই একজন ছাত্র যখন নির্দিষ্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেয়, তখনও তার একটা লক্ষ্য থাকে, ভবিষ্যত বিনিয়োগের চিন্তা থাকে, এ জন্যই এখনও বাংলাদেশে আইবিএ, বুয়েট, মেডিক্যালে বাবা মায়েরা ছেলে মেয়েদের ভর্তি করতে উদগ্রীব।

ছোটো বড় সব প্রতিষ্ঠানেই অর্থনীতি থাকে, অর্থনীতির চাকা ঘুরতে থাকে। সুনামের বিকল্প নেই বলেই আন্তর্জাতিক মানসম্পন্নতার সনদও পয়সা দিয়ে কিনে আনে প্রতিষ্ঠান।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৯৩৩