আমার প্রিয় পোস্ট

গোপন কথার দিন কি শেষ হচ্ছে ?

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

শেয়ারঃ
0 1 0

সেলুলার নেটওয়ার্কের সবচে’ জনপ্রিয় স্ট্যান্ডার্ড জিএসএম টেকনোলজির মাধ্যমে মোবাইল ফোনে কথা ও এসএমএস পাঠানোর গোপন সংকেত ভেঙ্গে ফেলেছেন এক জার্মান কম্পিউটার বিজ্ঞানী! ফলে মোবাইল ফোনের মাধ্যমে বলা আপনার কথাগুলো হাওয়া থেকে ধরে নিয়ে হ্যাকাররা ইচ্ছা করলেই গোপন স্থানে বসে তা শুনতে পারবে! ফলে বিশ্বের ৪শ’ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর কথোপকথনের গোপনীয়তা বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছু যন্ত্রপাতি ব্যবহার করে এক প্রান্তের কথাগুলো অপর প্রান্তের গ্রাহকের মোবাইলে পৌঁছানোর আগেই ধরে ফেলতে পারবে হ্যাকাররা।

ঘটনাটি ঘটিয়েছেন জার্মানীর কারস্টেন নোহল নামের এক কম্পিউটার বিজ্ঞানী। জিএসএম টেকনোলজির গোপন সংকেত ভেঙ্গে ফেলার ব্যাপারে তিনি বিবিসিকে বলেছেন, এটা শুধু দেখাতে চেয়েছি মোবাইল ফোনে কথা বলাকে গ্রাহক যত নিরাপদ বলে মনে করেন, আসলে তারা ততটা নিরাপদ নন। এক প্রান্তের মোবাইল আলাপ অপর প্রান্তের নাম্বারে পাঠানোর আগে যে অ্যালগরিদম ব্যবহার করে এনক্রিপ্ট (মানুষের দুর্বোধ্য জটিল সংকেতে রূপান্তর) করা হয় তা বের করে ফেলেছেন তিনি। অপর প্রান্তের এনক্রিপ্ট করা তথ্য শ্রোতার প্রান্তের মোবাইল ফোনে ঢোকার পর ডিক্রিপ্ট (দুর্বোধ্য সংকেতগুলো খুলে ফেলা) করে সফটওয়্যারের মাধ্যমে শব্দে রূপান্তরিত হয় যেটা আমরা শুনতে পাই। কিন্তু এই প্রযু্িক্তর জারিজুরি বের করে ফেলেছেন তিনি। এখন জিএসএম প্রয্ুিক্তর জন্য নতুন করে অ্যালগরিদম না লিখলে হ্যাকার এবং ক্রিমিনালরা টার্গেট অনুযায়ী ফোনালাপ রেকর্ড করার কাজে নেমে পড়তে পারে।

জিএসএম টেকনোলজির অ্যালগরিদম ভাঙতে নোহল একটানা পাঁচ মাস কাজ করেছেন। এই কাজে তাকে সহায়তা দিয়েছেন কয়েক ডজন প্রযুক্তিবিদ। জিএসএম এই অ্যালগরিদমের প্রণেতা এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে দ্য জিএসএম এসোসিয়েশন (জিএসএমএ)। এসোসিয়েশনের একজন মুখপাত্র নোহলের এই কাজকে ‘উচ্চমাত্রার অবৈধ কাজ’ বলেছেন। তিনি বলেছেন, একে সহজভাবে নেয়া হবে না। কিন্তু নোহল দাবি করেছেন, তিনি এই কাজে নামার আগে আইনজীবীদের সঙ্গে আলাপ করেছেন। এটা অবৈধ নয়। মানুষের জানার অধিকার আছে তাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত। ঝুঁকিপূর্ণ হলে তা সংশোধনের দাবি রাখে।

একটি মোবাইল ফোনের কথোপকথনের কিংবা ক্ষুদ্র বার্তার (এসএমএস) গোপন সংকেত নোহল একটি ডাটা টেবিলে দেখিয়েছেন। একটি ভাল মানের কম্পিউটার এবং ৩ হাজার ডলার দামের রেডিও ইকুইপমেন্ট ব্যবহার করে যে কেউ এই সংকেতগুলোকে কথায় রূপান্তর করতে পারবে! আর ৩০ হাজার ডলারের মতো খরচ করলে যে কারো মোবাইল আলাপ ‘রিয়েল টাইম’ শোনা সম্ভব। একজন ডাটা একক্রিপশন বিজ্ঞানী এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে যত শীঘ্র নতুন করে আরো জটিল অ্যালগরিদম লেখার উপর জোর দেয়ার কথা বলেছেন যাতে নোহলের মতো কেউ তা ভাঙতে না পারেন।

সবাই কে হ্যাপি নিউ ইয়ার -২০১০ ।

সুত্র : ইত্তেফাক -৩১-১২-০৯

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
আসিফ রেজা রাজ বলেছেন: ভাই এইডা এখনও থিওরিটিক্যাল, প্রাকটিক্যাল এখনও বহু দূরে!!!!!!!!!!
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: দুরে হলেই ভালো ।
ধন্যবাদ ।

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬
সেলিম৬২৫১ বলেছেন: ঘটনা সত্য। বড়ই চিন্তার কথা।
Click This Link
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
সেলিম৬২৫১ বলেছেন: বিস্তারিত জানতে এই লিংটিতে ক্লীক করুন

Click This Link
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: দেখলাম ।
শুকরিয়া ।

৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯
কিরিটি রায় বলেছেন: সিআইএ তো নোহলকেই খুজছে....

নোহল.. জিন্দাবাদ.....

০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আফগানিস্তানে নাকি ৭ জন সি আই এ এজেন্ট নিহত হয়েছেন ?

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
স্বর্গ বলেছেন: খুবই ভয়ঙ্কর ব্যাপার। আবার নতুন করে ভাবতে হবে।
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: শুভ নবর্বষ-২০১০

ভেবে ভেবে বয়ে যায় বেলা ।

৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
ধূসর মানচিত্র বলেছেন: যতদিনে এই ৩০০০০ ডলার যন্ত্র মানুষের হাতের নাগালে আসবে তার আগে 3G টেকনলজী মানুষের হাতের নাগালে চলে আসবে। 3G & 2G এনক্রিপশন এলগরিদম সম্পূর্ণ আলাদা।
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

লেখক বলেছেন: বলা যায় না কবে যে কি হয় ?

তবে আগের জীবনই ভালো ছিল ভাই!

ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আমার ও !!!!!!!!!

 

মোট সময় লেগেছে ১.৮৯৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বর্তমানে নৃতাত্ত্বিকদের গবেষনায় প্রেমের আয়ু নির্ধারিত হয়েছে মাত্র চার বছর। প্রত্যেক মানুষের মস্তিষ্কে থাকে প্রেম-মানচিত্র। সেই মানচিত্রে আঁকা মুখটার সঙ্গেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই