somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দেশের পর কিছু ঘটে গেলে কী করার আছে?: মাননীয়া ষড়যন্ত্রমন্ত্রী সাহারা খতম

০৭ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘অনেকে বলেন, ছাত্রলীগে শিবির ঢুকেছে। আমি জানিয়ে দিয়েছি, ছাত্রলীগের নাম করে যে যাই করুক না কেন, তাঁকে গ্রেপ্তার করুন।’ তিনি আরও বলেন, ‘কেউ বলতে পারবেন না, ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করলে আমি কোনো আপত্তি জানিয়েছি কিংবা ছাড় দিয়েছি। এমন নির্দেশের পরও কিছু ঘটে গেলে কী করার আছে? তা ছাড়া ঘটনাস্থলে পুলিশের আসতেও তো সময় লাগে।’
গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ছাত্রলীগের ব্যাপারে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় যাঁরাই জড়িত থাকুক না কেন তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এ ছাড়া তাঁদের গ্রেপ্তারে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলে তিনি জানান।
পুলিশ হেফাজতে সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় হাইকোর্ট পুলিশ ছাড়া যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের আদেশ শিরোধার্য।’ পুলিশ, র‌্যাব, বিডিআর, আনসার যেই হোক অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার তদন্তে যা যা করা দরকার সবই করা হবে। অস্বাভাবিক তিনটি মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেড় বছর ধরে রাতদিন কাজ করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি কী করে এসব সমস্যার সমাধান করা যায়।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তাঁদের বলেছি, যাঁদের এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে তাঁদের যেন কখনোই আর দলে না নেওয়া হয়।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাঁরা পড়াশোনা করেন তাঁদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক। তাই তাঁরা দ্বন্দ্ব, সংঘাত ও হানাহানিতে লিপ্ত হয়ে দেশবাসীকে আর হতাশ করবেন না বলে আমি আশা করি।’ শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।


আফাই এখনো ছাত্রী লীগের নেত্রী....... আফার অরডার লেটার ছাড়া ইডেন কলেজ হতে কোন ছাত্রী সাপ্লাই হয় না.....
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×