somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে ডিজিটাল ছোয়া লাগছে: তথ্য বিভ্রাটে এইচএসসির ফল ঘোষণায় ১ ঘণ্টা বিলম্ব

১৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১৫ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): তথ্য বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর ঘোষণা করা হল এইচএসসি পরীক্ষার ফল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু করলে তথ্যের এ বিভ্রান্তি দেখা দেয়। শিক্ষামন্ত্রীর কাছে থাকা তথ্য এবং সাংবাদিকদের সরবরাহ করা তথ্যে গরমিল দেখা দেয়। বিষয়টি সাংবাদিকরা

শিক্ষামন্ত্রীকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন স্থগিত করেন। শিক্ষামন্ত্রীর কাছে সরবরাহ করা কপিতে পাসের হার ৭৪.৩১ লেখা রয়েছে। কিন্তু সাংবাদিকদের সরবরাহ করা কপিতে পাসের হার ৭৪.২৮ দেখানো হয়েছে। জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পাস করা পরীক্ষার্থীর সংখ্যা নিয়েও দু'রকম তথ্য উপস্থাপন করা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের (ডিআইবিএস) ফলাফল যুক্ত করে ও আলাদা করে দুইভাবে ফলাফল দেখানোর কারণে এ সমস্যা হয়েছে। সাংবাদিকরা জানান, অতীতে কোনোদিন এভাবে ফলাফল প্রকাশ করা হয়নি।

পরে দুপুর দেড়টার দিকে মন্ত্রী পুনরায় ফল নিয়ে প্রেসব্রিফিং করেন। এ সময় সংশোধিত ফলাফলের কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়। এ কপিতেও পাসের হার নিয়ে অসঙ্গতি দেখা দেয়। মন্ত্রণালয়ের সরবরাহ করা কপিতে কারিগরি বোর্ডের পাসের ৮২.৮৪ এবং কম্পিউটার কেন্দ্র থেকে সরবরাহ করা কপিতে এ হার দেখানো হয় ৮২.৪৮।

শিক্ষামন্ত্রী বলেন, ডিআইবিএস এইচএসসি সমমানের হলেও এর ফলাফল এতদিন এইচএসসির ফলাফলের সাথে দেখানো হতো না। আমরা এবার এ বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। এর মাধ্যমে ভালো কিছু করার উদ্যোগ ছিল আমাদের। তবে বিষয়টি কিছুটা ত্রুটিপূর্ণ হওয়ায় সন্দেহের সৃষ্টি করেছে। আশা করি আগামীতে এমনটা ঘটবে না। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে বেশি ফেল করে। এ কারণে পিছিয়ে পরা স্কুলগুলোর শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদেরও এসব বিষয়ে অতিরিক্ত ক্লাস নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। আশা করি আগামীতে এই দু'বিষয়ে ফলাফলে উন্নতি হবে।

(শীর্ষ নিউজ ডটকম/আরএমএম/আরআর/এসসি/১৩:৪২ঘ.)

ডিজিটাল সরকার পরীক্ষার ফলাফল তৈরী করতে যেও নাকি তথ্য বিভ্রন্তীতে পড়ে... নাকি অন্য কিছু...
এব্যাপারে আওয়ামী নেতা হিসাবে আমার বক্তব্য হলো এখানে যুদ্ধাপরাধীরা চক্রান্ত করেছে... কিন্তু সরকার তা সফল হতে দেয়নি...... সরকার কঠোর হস্তে ৭১ এর পরাজিত শক্তির নীল নকশা নস্যাৎ করে দিয়েছে।

বিএনপি নেতা হিসাবে আমার বক্তব্য, সরকার দলীয় ব্যক্তির সন্তানদের পাশ করাতে এমনটি করছে... এত দিন তারা হল দখল, সিট দখল, ভর্তি বানিজ্য করেছে এখন এইচএসসির ফলাফল নিয়েও বানিজ্য করছে.......

ভাই দুইটায় কৌতুক......
কিন্তু এটা সত্য ডিজিটাল যুগে কিভাবে হয় এগুলো???????????
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×