আজ ক্লাসে স্যার একটা গল্প বলল আপনাদের সাথে শেয়ার না করে পারছি না।
পাকিস্তানের প্রেসিডেন্ট তখন জিয়াউল হক। তিনি ক্ষমতা গ্রহণের কিছু দিন পর পাকিস্তানে ব্যাপক জন বিক্ষোভ দেখা দেয়, এ সময় সাধারণ জনগণ দেশে নির্বাচন দাবি করে।
ঘটনাটা আসলে জিয়া সাহেব ও তার ব্যক্তিগত নাপিতকে নিয়ে। তো একদিন জিয়া সাহেব তার ব্যক্তিগত নরসুন্দরের কাছে চুল কাটতে গেলে, তার নাপিত বলল, স্যার নির্বাচন দেন। তখন জিয়া সাহেব খুব রাগান্বিত হলেন তবে কিছু বললেন না। কিছু দিন পর তিনি যখন আবার চুল কাটাতে গেলেন তার ব্যক্তিগত নরসুন্দর একই কথা বলল, জিয়া এবারও মনে মনে রেগে গেলেন, তবে কিছু বললেন না। তৃতীয়বার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে, জিয়া সাহেব খুব রাগ নিয়ে তার ব্যক্তিগত নরসুন্দরকে বললেন, নুন খাস আমার আর গুণ করিস জনগণের। তখন নাপিত তখন বলল, এটা আমি আমার কাজের সুবিধার্থেই করছি। জিয়া সাহেব বললেন, মানে। তখন তার নাপিত বলল, আমি নির্বাচনের কথা বললে আপনার চুল খাড়া হয়ে যায় তখন চুল কাটতে সহজ হয়।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



