তৈরি করুন সফটওয়্যারের বহনযোগ্য সংস্করণ
২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২৯
নানা কারণে আমরা কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করে থাকি। বেশিসফটওয়্যার থাকার কারণে কম্পিউটারের গতি ধীর হয়ে যায়, C:\ ড্রাইভের ওপর চাপ বাড়ে। তবে বহনযোগ্য সফটওয়্যার ব্যবহার করলে এই আশঙ্কা কমে যায়। কারণ বহনযোগ্য সফটওয়্যার সরাসরি কম্পিউটারে ব্যবহার করা যায়। ইচ্ছে করলে যেকোনো সফটওয়্যারের বহনযোগ্য সংস্করণ তৈরি করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে setup capture নামের সফটওয়্যার। http://mediafire.com/?kyzhnz1amwz ঠিকানার সাইট থেকে মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন। দুই ক্লিকে setup capture চালু করুন এবং পর্যায়ক্রমে next অপশনে ক্লিক করুন। How to install লেখা এলে উইন্ডোটি মিনিমাইজ করুন।
এখন যে সফটওয়্যারকে বহনযোগ্য সফটওয়্যার হিসেবে রূপান্তর করতে চান, সেটি পিসিতে ইনস্টল করুন (বহনযোগ্য করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইচ্ছে করলে আপনি ইনস্টল করা কপিটি মুছে ফেলতে পারবেন)। এখন মিনিমাইজ করা উইন্ডোটি খুলুন এবং পর্যায়ক্রমে তিনবার next-এ ক্লিক করুন। এরপর usb flash/portable media অপশন নির্বাচিত করে next-এ ক্লিক করুন। এরপর ফাইলটি কম্প্রেস করার অপশন আসবে, কম্প্রেস করতে না চাইলে No compresson নির্বাচিত করে next-এ ক্লিক করুন। এরপর পর্যায়ক্রমে next /finish-এ ক্লিক করুন। এখন C:/programe files/vmware/vmware north star/captures-এ গিয়ে দেখুন আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন তৈরি হয়েছে। ইনস্টল করার ঝামেলা নেই বলে এটি আপনি পেনড্রাইভ থেকেও সহজেই ব্যবহার করতে পারবেন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্ন্যবাদ।
লেখক বলেছেন: জানায়েন কি হলো ।
প্যাঁচনাই বলেছেন:
থাম্বস্ আপ !!!
লেখক বলেছেন: ধন্ন্যবাদ।
রিফাত হোসেন বলেছেন:
++++++
লেখক বলেছেন: ধন্ন্যবাদ
সেতূ বলেছেন:
পূর্বের পিসিতে ইনস্টল করা সফটওয়্যার কর কি বহনযোগ্য সংস্করণ তৈরি করা যাবে????
লেখক বলেছেন: না...How to install লেখা এলে এখন যে সফটওয়্যারকে বহনযোগ্য সফটওয়্যার হিসেবে রূপান্তর করতে চান, সেটি পিসিতে ইনস্টল করুন (বহনযোগ্য করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইচ্ছে করলে আপনি ইনস্টল করা কপিটি মুছে ফেলতে পারবেন)।
সেতূ বলেছেন:
পূর্বের পিসিতে ইনস্টল করা সফটওয়্যার কে কি বহনযোগ্য সংস্করণ তৈরি করা যাবে????
লেখক বলেছেন: না...How to install লেখা এলে এখন যে সফটওয়্যারকে বহনযোগ্য সফটওয়্যার হিসেবে রূপান্তর করতে চান, সেটি পিসিতে ইনস্টল করুন (বহনযোগ্য করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইচ্ছে করলে আপনি ইনস্টল করা কপিটি মুছে ফেলতে পারবেন)।
স্তব্ধতা' বলেছেন:
চমৎকার পোষ্ট।কাজে দেবে।প্রিয়তে।ভালো কথা, কম্প্রেস করলে বা না করলে সুবিধা/অসুবিধা কি?++++
লেখক বলেছেন: কম্প্রেস করে রাখলে জায়গা কিছুটা কম লাগবে। প্রিয়তে রাখার জন্য ধন্ন্যবাদ।
রাঙ্গাকলম বলেছেন:
ফুলেল শুভেচ্ছা রইলো.........+
লেখক বলেছেন: ধন্ন্যবাদ।
তুসিন আহমেদ বলেছেন:
কাজ তো হইল না......................ভাই একটু ব্যাখা করেন । অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না।...তো......................
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















