প্লেনে ভ্রমণের তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশের যাত্রীদের প্রায় সবারই আছে।
Click This Link
এই পোষ্টটা পড়ে সত্যিই খুব খারাপ লাগল। তাই, একটা এয়ারলাইন্সের এমপ্লয়ী (ইন্জিনিয়ারিং সেকশন) হিসেবে কিছু বাস্তবতা তুলে ধরতে চেষ্টা করব। আপনারা বলবেন, আসলে কি হচ্ছে আর কি হওয়া উচিৎ...
প্রথমেই বলে নিই, আমি কোন এয়ারলাইন্সের সাফাই গাইব না। যেটা বাস্তব, সেটাই তুলে ধরার চেষ্টা করব।
"টেকনিক্যাল প্রবলেম তাই প্লেন স্টার্ট হচ্ছে না, এবং তাই এসি ও না। বাসে যাত্রী উঠানোর পর বাস স্টার্ট হয়না শুনেছি-কিন্তু প্লেন এরকম করে এই প্রথম অভিজ্ঞতা। ভাবছি এই প্লেনে ট্র্যাভেল করা কতটা নিরাপদ। যাত্রী উঠানোর পর স্টার্ট হচ্ছে না, না জানি আকাশে উঠার পর কি হয়।"
আপনাদের নিরাপত্তার জন্যই টেকনিক্যাল প্রবলেমগুলো সমাধান করতে হ্য়, তাই অনেক সময়ই দেরী হয়। আর, দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, আমরা গরীব দেশ বলে আমাদের এয়ারলাইন্সগুলোর অবস্থাও গরীব, এর উপর রয়েছে মাথামোটা প্রশাসন, যারা এয়ারলাইন্স ব্যবসায় অদূরদর্শী হলেও নিজের পকেট ভারী করতে ঠিকই পারদর্শী। Click This Link
বাইরের বড় এয়ারলাইন্সগুলোতে যে টেকনিক্যাল সমস্যা নেই, তা নয়। সমস্যা থাকবেই, কিন্তু তাদের এয়ারক্রাফটগুলো নতুন বলে সমস্যা তুলনামূলকভাবে কম। তাছাড়া সমস্যা বড় ধরনের হলে তারা এয়ারক্রাফট পাল্টে ফেলে, কারণ তাদের এয়ারক্রাফটের সংখ্যাও বেশি।
একে তো আমাদের এয়ারক্রাফট চাহিদার তুলনায় অনেক কম, উপরন্তু, এয়ারক্রাফটগুলো অনেক পুরানো বলে এগুলোর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে আমাদের বেগ পেতে হয় (কিন্তু যতক্ষণ পর্যন্ত না এয়ারক্রাফট নিরাপদ হবে, ততক্ষণ এয়ারক্রাফট ছেড়ে দেয়া যাবেনা। এজন্য ICAO থেকে যে নিয়ম দেয়া হয়েছে, তা অবশ্যই ফলো করতে হয়। ফ্লাইট দেরী হলে হবে, কিন্তু এটা অলংঘনীয়), অথচ প্রশাসন নতুন এয়ারক্রাফট কিনতে গড়িমসি করছে কারণ যে ব্যবসায় তাদের পকেট ভারী হবে, তারা সেটার অপেক্ষায় আছে।
তারপর, সেলস সেকশনের কারণেও নাকি যাত্রীরা ক্ষ্যাপা, কারণ তাদেরকে সিট বুকিং নিয়ে অনেক ঝামেলা পোহাতে হ্য় (শোনা কথা হলেও বাস্তব), এক্ষেত্রে খুব সহজ সমাধান আছে। অনলাইন বুকিং, কিন্তু কর্তৃপক্ষ তা করবেনা, কারণ এখানে অনেকের স্বার্থ জড়িত। এয়ারলাইন্সের ক্ষতি হলে কিছু যায় আসেনা, কিন্তু তাদের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবেনা !!
আপনাদের কষ্টের জন্য আন্তরিকভাবে দু:খিত। আপনারা যারা বাইরে ভ্রমণে যাবেন, তাদের জন্য এটুকুই বলার আছে যে আপনাদের যদি জরুরী ভ্রমণ হ্য়, তবে অবশ্যই দেখে নেবেন, তাদের ক্য়টা ফ্লাইট আছে। আর যদি তেমন তাড়া না থাকে, তবে দেশের টাকা দেশেই রাখার চেষ্টা করবেন, এটুকু অনুরোধ করব। আমরা চাইনা, পাটকলগুলোর মত এয়ারলাইন্সগুলোও মুখ থুবড়ে পড়ুক। আমরা সেজন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।
কিন্তু, সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করত...:-
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



