আমার প্রিয় পোস্ট

আমি বাংলাদেশের একজন গর্বিত দালাল।

একটি অতিশয় মানবিক ফেইসবুকিয় গল্প

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

শেয়ারঃ
0 1 0

[প্রথমেই বলে নেই নামটা শ্রদ্ধেয় ইশতিয়াক ভাইয়ের কাছ থেকে ধার করা। তাঁর গল্পের নাম ছিল একটি অতি আনবিক ফেইসবুকিয় গল্প, আর আমারটা মানবিক। তাঁরটা মনে হয় কল্পনা প্রসূত, কিন্তু আমারটা আসলেই বাস্তব ও সত্য।

ফেইসবুক!!!! কি একখান ওয়েবসাইট বানাইছে:-*। এক্কেরে আমার প্রাণের ওয়েবসাইট । ক্য়দিন ব্যবহার কইরাই প্রেমে পড়লাম। অলটাইম আমারে ফেইসবুকে পাওয়া যায়। কয়েকদিনেই প্রায় শ'খানেক এপ্লিকেশন ব্যবহার করলাম আর ২শ গ্রুপে জয়েন করলাম। তখনকার দিনের কথা মনে হইলে এখনও আমার মনটা হু হু করে। কি দিন কাটাইছি ফেইসবুকের সাথে। হায় আল্লাহ!!! ফেইসবুকটারে তুমি কেন মাইয়্যা মানুষ কইরা জন্ম দিলানা?:(( দিলে ফেইসবুক বুঝত প্রেম কারে কয়।

একদিন পিসিতে আমার তৎকালীন প্রেমিকা অর্থাৎ ফেইসবুক ব্যবহার করছি। হঠাৎ.. একজনের প্রোফাইল পিকচার দেখলাম। ইয়া আল্লাহ। তুমি যা কর ভালোর জন্যই কর। ফেইসবুকরে মাইয়্যা বানাইলে তো আমি আর এর সাথে প্রেম করতে পারতাম না (এই ফাকে বলে রাখি আমি খুবই ভালো ছেলে। একসাথে ২টা মেয়ের সাথে কখনোই প্রেম করি না।;))। আল্লাহ! তোমারে আর তোমার উসিল্লারে ( যে বেটা ফেইসবুক বানাইছে) অশেষ ধন্যবাদ ফেইসবুকরে ওয়েবসাইট আর এই মাইয়্যাটারে মাইয়্যা বানানোর জন্য।

মানুষ এত সুন্দর হয় কেমনে?- মেয়েটার প্রোফাইল পিকচার দেখার পর বারবার আমার এইকথাটাই মনে হচ্ছিল। ফেইসবুকে অনেক মিথ্যা বা ফেইক একাউন্ট আছে- এটা জানা সত্যেও আমার মনে হল- ''এই ছবি আর এই নাম দিয়ে কেউ যদি ফেইক একাউন্ট তৈরি করে তবে সে সমস্ত জাতির সাথে বেঈমানী করেছে।X(( এইটা কোনভাবেই ফেইক একাউন্ট হতে পারে না।"
শেষ পর্যন্ত আমার অনুমানই সত্য হয়েছিল।

ভাবলাম, দেখি বিড়ালের ভাগগে শিঁকে ছিড়ে কিনা। প্রথমেই ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে একটা মেসেজ পাঠালাম- "You are looking so innocent". মেসেজটা পাঠানোর পর আমার যে কি অবস্থা!! (কানে কানে সত্য কথাটা বলে নেই- রাতে ঘুমাতে পারি নাই)। রাত ৩টায় পিসি বন্ধ করে বিছানায় গেলাম। বিছানায় কি আর ঘুম আসে। বিছানায় যদি মনই না থাকে তবে ঘুম আসবে কোথ্থেকে। মনতো আমার ১ম প্রেমিকার কাছে থাকা ২য় প্রেমিকার কাছে। ৫ মিনিট পর পর মোবাইলে ফেইসবুকে লগ ইন করি-মেসেজের উত্তর এসেছে কিনা। ২২ ঘন্টা ১০ মিনিট আমার হৃদয় রক্তাক্ত করে উত্তর আসল। গভীর ভালবাসায় মেসেজের দিকে তাকিয়ে থাকলাম। অনেক্ষণ মেসেজটা অপেন করলামনা। পড়লেইতো ফুড়িয়ে যাবে। মেসেজটা অপেন করলাম। অপেন করেই হৃদয়টা আবার রক্তাক্ত হয়ে গেল।:(( কারণ, মেসেজটাতে যা লিখা ছিল তা হচ্ছেঃ tnx. এরকম কষ্ট জীবনে বড় কম পেয়েছি। বদ মেয়েছেলে! ২টা লাইন আরেকটু বেশি লিখলে কি এমন ক্ষতি হত? এত ভালোবাসা নিয়ে আমি আমার মেসেজটা পাঠালাম,আর সে কিনা.......

অনেক চিন্তা-ভাবনা করে ২য় মেসেজটা পাঠালামঃ May I add you.

মেসেজটা পাঠানোর পর আবার কি অবস্থা হয়েছিল সেটা আর বললাম না। কিন্তু একদিন পর যেটা হইল.......:((। আমার মেসেজের বিপরীতে কোন মেসেজ এলো না। কিন্তু তার বদলে যা হলো সেটা শুধু আমার মনে আব্দুল করিমের একটা গান বারবার মনে করিয়ে দিলঃ
প্রেম সেলপিন দিল বুকে, প্রেম সেলপিন দিল বুকে মরি হায় হায়
আমার অন্তরায়, আমার কলিজায়।
মেসেজের প্রত্তুত্তরে আমি যা দেখে প্রেমে পাগলপারা হয়েছিলাম- সেই প্রোফাইল পিকচারটা পরিবর্তিত হয়ে এই আকার ধারণ করল।


এখন আপনারাই বলেন, এই অবিচার কি মেনে নেয়া যায়X(। না যায় না। চিন্তা করলাম গম্ভীর কিছু লিখে পাঠাই। আমি দেখেছি আমার গম্ভীর কথায় প্রায়ই কাজ হয়। যেই ভাবা সেই কাজ। লিখলামঃ 'অ্যাড করতে বলায় প্রোফাইল পিকচার সরিয়ে ফেললেন না সুন্দর বলায় সরিয়ে ফেললেন। যদি অ্যাড করতে বলায় এ কাজটি করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আর আমাকে অ্যাড করার দরকার নেই। আর যদি সুন্দর বলায় এ কাজটি করে থাকেন তাহলে আমি আপনার উপর রাগান্বিত। যদিও জানি আপনার উপর রাগ করার আমার কোন অধিকার নাই। আমি রাগান্বিত কারণ আমি বিশ্বাস করি একজন সুন্দর মানুষকে সুন্দর না বলা অপরাধ। ভালো থাকবেন।'

এই মেসেজটাতেই চিড়া ভিজল। একদিন পরেই এলো সেই বহু আকাংক্ষিত ফ্রেন্ড রিকোয়েস্ট। সাথে সাথেই কনফার্ম।

''এই সুজ....ন! এদিকে আয়।"

ইশ! আম্মুটা না কি বিরক্ত করে। ১ম প্রেমিকাকে বন্ধ করে গেলাম। গিয়ে দেখি অবস্থা সিরিয়াস। কাহিনীর সাথে সম্পর্ক নাই বলে কেন সিরিয়াস সেটা আর লিখলাম না। যেতে হলো নানা বাড়ি। নানা বাড়ি আবার পিসি নাই। তাই মোবাইল-ই ভরসা। নানা বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ফেইসবুকও বেশি ব্যবহার করতে পারলাম না। তবে এর মাঝেই চলল আমাদের পিচ্চি সাইজ মেসেজ আদান-প্রদান। প্রথমে আমি আমার পরিচয় ভালো করে তাকে দিলাম। কি করি, কোথায় পড়ি-এইসব হাবিজাবি। সে-ও তার পরিচয় দিল। পুরো পরিচয়টা আপনাদের দিলাম না। শুধু এইটুকুই বলি-
আমার বয়স তখন ছিল সদ্য আঠারো, আর মেয়েটাও সদ্য তার আঠারোতম বিবাহ বার্ষিকী উদযাপন করেছে। আর যে ছবি দেখে আমি পাগলপারা হয়ে ছিলাম তা ফটোশপে এডিট করা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেইসবুক ;
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: আহারে

২. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
রাজিব খান০০৭ বলেছেন: প্রেম করার জন্য ফেসবুক ফেসবোকাদের আশ্রয়স্থান
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: আর মনে কষ্ট দিয়েন না। আমিও গুতা খেয়ে শিখেছি।

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪১

লেখক বলেছেন: :(

৪. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
মেঘ রোদ্দুর বলেছেন: হা হা হা.......মোজা পাইলাম
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪২

লেখক বলেছেন: :(

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪২

লেখক বলেছেন: :(

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: আপসুস করার জন্য ধইন্যা পাতা।

৮. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯
মৃত৬৬৬ বলেছেন: রাজিব খান০০৭ বলেছেন: প্রেম করার জন্য ফেসবুক ফেসবোকাদের আশ্রয়স্থান
:D :D :D
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: আর মনে কষ্ট দিয়েন না। আমিও গুতা খেয়ে শিখেছি।

৯. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: অতি আগ্রহী হলে যা হয় আর কি।
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: আর মনে কষ্ট দিয়েন না।

১০. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: অতি আগ্রহী হলে যা হয় আর কি।
১১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২
তাসবির বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: :(

১২. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: চৌখে পানি আয়া পর্ল
১৩. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০৪
কাঠের খাঁচা বলেছেন: =p~ =p~ =p~ =p~
হাস্তে হাস্তে চক্ষে পানি আয়া পড়ল
১৪. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৩
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: চৌখে পানি আয়া পর্ল
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: :(

১৫. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
ওসিরিস টিমোন বলেছেন: ফেসবুক এর চেয়ে হাই৫ ভালা।
আমি আমার অর্রধেক পাইছি অইখানে।
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: আমি আমার অর্রধেক পাইছি অইখানে-মানে কি?

১৬. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আহারে... দুষ্কে চক্ষে পানি আয়া পড়ল ভাইডি।
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: দুষ্কে চক্ষে পানি আয়া পড়ার জন্য ধন্যবাদ।

১৭. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৫
আদনান শওকত বলেছেন: বোদ একজন রেখে আরেকজনের কাছে যাওয়ার শাস্তি এইটা।
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: আর মনে কষ্ট দিয়েন না।

১৮. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
জামাল ঊদ্দিন বলেছেন: আহহারে !! বেচারা !!!! ফটোশপ তো দেখতাসি ভারি বদ! :) ফটোশপরে গদাম সহকারে মাইনাচ :) ... আর আপ্নেরে মাইনাচ*মাইনাচ =পেলাচ ;)
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ধইন্যা

১৯. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
ত্রেয়া বলেছেন: এহ হে এটা একটা কাজ হল.... আপনার জন্যে খারাপই লাগছে।
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: খারাপ লাগার জন্য ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: :(

২১. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৩
আলিম আল রাজি বলেছেন: Ghotona jotota mojar. Lekhar style tar che beshi mojar..
Haste haste murgi jobai korar obosta. Pilach..
১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: মজার ঘটনা!!!!! দুঃখে আমার কইলজা ফাটে, আর আপনি বলেন মজার ঘটনা।

২৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
সুভ্র বলেছেন: এই পোস্টের ২৪ নং কমেন্টের জবাবে


আবুল হাসনাত সুজন ভাই
কুরআন হাদীস থেকে উদ্ধৃতি দিলেই হবে। এই জন্য ব্যপক অধ্যয়ন প্রয়োজন

১.রাসুলের জীবনী অধ্যয়ন প্রয়োজন
পড়ৃন আর রাহীকুল মাখতুম
রাসুল সা: এর বিপ্লবী জীবন
সিরাতে ইবনে হিশাম
মহানবীর জীবন চরিত
মানবতার বন্ধু মহানবী সা:

২.কুরআনের তাফসীর

তাফসীরে ফি জালালাইন
তাফসীরে ওসমানী
তাফসীরে মারেফুল কুরআন
তাফসীরে ফি জিলালীল কুরআন

হাদীস গ্রন্থ

১.সিহাহ সিত্তাহ সকল খন্ড
২.মুয়াত্তা ইবনে মালেক
৩.আদাবুল মুফরাদ
৪.মুসনাদে আহমাদ

ইসলাম সম্পর্কে ধারণা নিতে আরো পড়ুন

১. ইসলামের হালাম হারামের বিধান-ইউসুফ আর কারযাভী
২.ইসলাম পুনর্জাগরণ: সমস্যাও সম্ভাবনা-""
৩.দি চয়েজ ১ম ও ২য় খন্ড-আদমেদ দিদাদ
৪.কুরআন বিজ্ঞান ও বাইবেল-মরিস বুকাইলি
৫.কুরআনের শিক্ষা ও সংস্কৃতি-আব্দুল মতীন জালালাবাদী
৬.রাসুল সা: এর যুগে নারী স্বাধীনতা-আব্দুল হালীম আবু শুককাহ
৭.নারী অধিকার বিভ্রান্তি ও ইসলাম-নঈম সিদ্দিকী
৮.বিংশ শতাব্দির জাহিলিয়াত-মুহাম্মদ কুতুব
৯.ইসলামের পরিচয়-ড. মুহাম্মদ হামিদুল্লাহ
১০.পরিবার ও পারিবারিক জীবন-মওলানা মুহা: আব্দুর রহিম
১১.সুন্নাত ও বেদাদ-''


এইগুলো সাধারণ কতগুলো বইয়ের তালিকা ভবিষ্যতে আরো দেওয়া যাবে। পড়তে থাকুন। এগুলো মোটামুটি ইসলাম সম্পর্কে একটা ধারণা আসবে
৩০. ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
অহেতুক বলেছেন: হাহাহাহা,,,,,, অনেক মজা পাইলাম ও না দুখ পাইলাম :(( :((
৩৩. ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৪
সাকিন উল আলম ইভান বলেছেন: apnare dhoka dileo ami kintu dhoka khai nai!amar unake kintu ekhanei peyechi.alhamdulillah j amar er condition hoi nai!(obossho amar tai pejgi ache;))apnar jonno somobedona,r lekhai plus:)
৩৪. ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২০
মেঘেরদেশ বলেছেন: হাহাহাহাহাহ চরম লাগসে। তা ভাই এখন কয়টা??

 

মোট সময় লেগেছে ০.৯৯৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কপিরাইট প্রটেক্টেড।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই