জাতীয় মননের কবি ফররুখ আহমদকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করলেন কণ্ঠশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক সাইফুল্লাহ মানছুর। স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টারের ব্যানারে নির্মিত এ তথ্যচিত্রটি বেশ ক’বছর আগেই বাজারে এসেছিল। সম্প্রতি এটি আরও তথ্যসমৃদ্ধ হয়ে প্রকাশ পেয়েছে। ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে স্থান পেয়েছে ফররুখ আহমদের জীবন ও কর্মের নানা দিক। ‘ফররুখ আহমদ : জীবন ও কর্ম’ শীর্ষক এ তথ্যচিত্রে ফররুখের জীবন ও সৃষ্টিকর্মের ওপর আলোকপাত করেছেন জাতীয় অধ্যাপক মরহুম দেওয়ান মোহাম্মদ আজরফ, ড. আশরাফ সিদ্দিকী, শিল্পী মুস্তাফা মনোয়ার, কথাশিল্পী মাফরুহা চৌধুরী প্রমুখ। এতে আরও রয়েছে কবির সহধর্মিণী মরহুমা সৈয়দা খাতুন ও কবির একমাত্র জীবিত ছোট ভাইয়ের সাক্ষাত্কার। তথ্যচিত্রে ফররুখ আহমদের গান সম্পর্কে বলেছেন ও গেয়েছেন ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী ও শবনম মুশতারী প্রমুখ। ফররুখের কবিতা থেকে আবৃত্তি করেছেন এনামুল হক। ফররুখ আহমদের জন্মস্থান মাগুরা জেলার মাঝআইল, ঢাকার কমলাপুরে ফররুখের মাজারসহ ফররুখ স্মৃতিবিজড়িত স্থান উঠে এসেছে তথ্যচিত্রে। বাংলাসাহিত্যের কালজয়ী কবি ফররুখ আহমদকে নিয়ে এটিই প্রথম এবং একমাত্র তথ্যচিত্র বলে জানা যায়। সম্প্রতি কবির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন চ্যানেলে তথ্যচিত্রটি প্রচার করা হয়। তথ্যচিত্রটি দেশের বিভিন্ন স্থানে স্পন্দনের শো-রুমগুলোতেও পাওয়া যাবে।
Click This Link
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।