‘কবি আবদুল হাই শিকদার তার কবিতায় ধারণ করেছেন জাতিসত্তার প্রকৃত স্বরূপ। তার কবিতায় উঠে আসে এ দেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য। আপসহীন এ কবি সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতার স্বপক্ষে রেখে চলছেন বলিষ্ঠ ভূমিকা’ জাতিসত্তার কবি আবদুল হাই শিকদারের ৫৪তম জন্মদিন ও তার সম্প্রতি প্রকাশিত গ্রন্থ ‘কে সিরাজদৌলা কে মীরজাফর’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শিকদার জনগণের পক্ষে জনগণের ভাষায় কথা বলেন।
গতকাল রাজধানীর প্রত্যাশা প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। কবি আসাদ বিন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কবি হাসান আলীম, সাবেক ছাত্রনেতা রেজওয়ান হোসেন, যুবনেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কবিপত্নী আবিদা শিকদার, কবি আহমদ বাসির ও রাজনীতিবিদ খালেদা ইয়াসমিন। অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, স্বাগত বক্তব্য রাখেন চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, সন্দীপন শিল্পীগোষ্ঠী, উত্সঙ্গ সৃজন চিন্তন, স্বাধীনতা ফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, চাঁদপুর রাইটার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানাতে আসেন বিপুলসংখ্যক ভক্ত অনুরাগী।
‘কে সিরাজদৌলা কে মীরজাফর’ বইয়ের মোড়ক উন্মোচন : জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জাতিসত্তার কবি আবদুল হাই শিকদার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।