[বেশ কিছু পোষ্টের কল্যাণে আমরা ইতিমধ্যে ২ টি জিনিস কিন্তু শিখে গেছি।১.ব্রাউজারে আউটপুট প্রিন্ট করা ও ২.ভেরিয়েবলের ব্যবহার।কিন্তু এটা তখন-ই উপকারে আসবে যদি আপনি ব্রাউজারের মাধ্যমে ডাটা ইনপুট দিতে পারেন।এই পোষ্টে আমি সে রকম একটি ডায়নামিক ফর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।]
প্রথমেই ধরে নিই,, আপনার একটি ই-কমার্স ওয়েব সাইট রয়েছে যার মাধ্যমে আপনি অনলাইনে বই বিক্রি করে থাকেন।সেখানে আপনার কাষ্টমারদের জন্য একটি ডায়নামিক অরডার লিষ্ট সংযুক্ত করতে চান এবং
ঐ লিষ্ট পূরণ-এর মাধ্যমে কাষ্টমার অর্ডার দেয়া মাত্র একটি তাক্ষণিক বার্তা পাবে।
তাহলে সর্ব প্রথমে আমাদের order.html তৈরী করতে হবে ঠিক এভাবে--
Ahmed Libray: Supply Order Form
এরপর-----------
order.html -এর বিপরীতে process.php তৈরী করতে নিমোক্ত ভাবে-
$quantity = $_POST['quantity'];
$item = $_POST['item'];
echo "You ordered ". $quantity . " " . $item . ".";
echo "Thank you for ordering from Ahmed Library!";
?>
$quantity = $_POST['quantity'];
$item = $_POST['item'];
এই স্ক্রীপ্টের মাধ্যমে order.html থেকে ডাটা তুলে আনা হয়েছে।আর
echo "You ordered ". $quantity . " " . $item . ".";
echo "Thank you for ordering from Ahmed Library!";
স্ক্রীপ্ট দ্বয়- দ্বারা কাষ্টমার-কে feedback message দেয়া হয়েছে।
আউটপুট :
স্ক্রীপ্ট লিখে সার্ভার সাইড থেকে order.html রান করিয়ে ফর্মটি পূরণ করে submit query বাটনে ক্লিক দিন। আশাকরি আউটপুট পাবেন।
যদি এটুকু ভালভাবে রপ্ত করতে পারেন তাহলে একটি ই-কমার্স সাইটের একটি গুরুত্ব পূর্ণ অংশ তৈরী আপনি শিখে গেলেন।।
সাড়া পেলে পর্যায় ক্রমে দেবার চেষ্টা করবো:
পিএইচপি পাঠ-২: সেদিন কি বার ছিল??
পিএইচপি পাঠ-৩: এরের ভেতর যত মজা।
পিএইচপি পাঠ-৪: কুকির মজা-ইউজারের নাম,তারিখ,শেষ ভিজিট।
পিএইচপি পাঠ-৫: সত্য-মিথ্যা সমাচার।
(উপরের মজার বিষয় গুলো আয়ত্বের সাথে সাথে আপনি আপনার মনের অজান্তেই শিখে যাবেন---পি্এইচপি ফাংশন,এরে,কুকি,পি্এইচপি কন্ট্রোল স্ট্রাকচার ইত্যাদি।।)
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


