somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটদের গল্প ‌‌'দুধ পিঠার গাছ'

১২ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটা সত্যিই অদ্ভুত। ইবু কানা দাদুর কাছ থেকে গল্পটা শুনেছিল।
গ্রামের এক রাখাল পিঠা খাচ্ছিল। হঠাৎ সে কি মনে করে একটা পিঠা মাটিতে লাগিয়ে দিল। তারপর দিন সে দেখল পিঠার গাছ হয়েছে। আস্তে আস্তে পিঠার গাছ বড় হয়। রাখাল পিঠার গাছে উঠে পিঠা খায়। সেই গাছের নিচে একদিন পিঠা খেতে এলো এক ডায়নি বুড়ি। তার দাঁত ছিল তরমুজের বীজের মতোÑ গল্পের এই অংশে কানা দাদু তার কালো দাঁত দেখায়।
ইবু, পলাশ আর রফিক কতবার যে এ গল্পটা শুনেছে তার ঠিক নেই। পলাশ আর রফিক গল্পটা বিশ্বাস করত। কিন্তু ইবু এসব একদম বিশ্বাস করত না।
একদিন পলাশ আর রফিক বাড়ির পেছনে পিঠে লাগিয়ে দিল। তেলের পিঠের গাছ। দুজনে রোজ সকাল বিকেল পানি দেয়। দুদিন পর চারা গজাল। ওরা দুজন সে কী খুশি!
ইবু পিঠে লাগালে গাছ হয় এ গল্পটা বিশ্বাস করত না। কিন্তু তার চোখের সামনেই হন হন করে একটা গাছ বড় হচ্ছে। কী মারাতœক! কী মারাতœক!
রফিক দাঁত উল্টিয়ে বলল, ‘পিঠা যখন ধরবে তখন দেখবি, আমি আর পলাশ খাব। তোকে দেব না।’
পলাশ খিল খিল করে হাসে। বলে, ‘তারপর একদিন ডায়নি বুড়ি আসবে। গল্পের রাখালটা বোকা ছিল। ডায়নি বুড়িকে পিঠা খেতে দেয় না।। তাই ডাইনি বুড়ি ওকে ভেড়া বানিয়ে দেয়। কিন্তু আমরা ডাইনি বুড়িকে পিঠা খেতে দেব।’
ইবু চুপ করে শোনে। তার বিশ্বাসে ফাটল ধরে। পিঠা লাগালে গাছ হয়। এটা তার মনে একটু একটু গেথে যায়। রফিক বলে, ‘ডাইনি বুড়িকে আমরা বাসায় নিয়ে যাব। ওকে গেমস খেলতে দেব। ও খুশি হবে। তারপর আমরা ভাব জমিয়ে রাক্ষসপুরীতে যাব। অনেক হীরে-জহরত আনব। আর আনব ডানাকাটা একটা লালপরী আর একটা নীল পরী।’
‘একটা জাদুর বাক্সও আনব। সেই বাক্সে আমাদের বয়স বন্দী থাকবে। আমরা কখনো বুড়ো হব না। আর তুই তো বুড়ো হয়ে যাবি। তোর চুলে পাক ধরবে। তোর দাঁত পড়ে যাবে। কানাদাদুর মতো দাঁত কালো হয়ে যাবে। ’Ñপলাশ বলে।
ইবু মনে মনে শঙ্কিত হয়। সেও কেন তাদের সঙ্গে থাকল না। তাহলে তো তার বয়সটাও জাদুর বাক্সে বন্দী থাকত।

দুই
পিঠের গাছটা বেশ বড় হয়েছে। প্রায় তিনফুট। ইবু গভীর রাতে চুপি চুপি পিঠের গাছটার নিচে দাড়াল। কেমন প্যাচাঁনো গাছটা। দূর থেকে দেখলে সাপ মনে হয়। সে গাছটা ধরে একটানে তুলে ফেলল। তারপর দে দৌড়।

তিন
পিঠের গাছটা মরে যাওয়ার রফিকের কিছু হয়নি। কিন্তু পলাশের আজ তিনদিন ধরে জ্বর। চারবার বমি করেছে। কাদঁতে ওর চোখের নিচে কালি পড়ে গেছে। ইবু মুখ কাচুমাচু কওে ওর কাছে গেল।
পলাশ বিছানায় শুয়ে দিল। তাকে দেখেই মুখ ফিরিয়ে নিল। ইবু বলল, ‘বন্ধু, শোন। আমি জানি পিঠে গাছ লাগালে কখনো গাছ হয় না। রাক্ষস, লালপরী, নীলপরী আছে এসব আমি বিশ্বাস করি না। তারপরও তোদের গাছটা দেখে বিশ্বাস হয়েছিল।’
‘তুই আমার সাথে কথা বলবি না।’Ñ ফুপিয়ে ফুপিয়ে বলল পলাশ।
‘এই যে এদিকে দেখ।’
ইবু একটা পিঠা দেখাল। তারপর বলল, ‘তোর জন্য এনেছি। আয় দু’জনে মিলে লাগাই। আবার পিঠার গাছ হবে। কি বলিস?’
পলাশ কিছু বলল না। ফোকলা দাঁত বের করে হাসল।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×