অতচ আমরা একই বাতাসে নি:শ্বাস নেই।
একইরকম তোমার আমার স্বপ্নপোকা, ঘোরে, উড়ে
আঘাত পেলে জোছনা দেখে।
পৃথিবী অন্ধকার করে জোনাকী হয়।
এমনই নিয়মে সবকিছু। অথচ দেখা হয় না
অযুত নিযুত বছর।
চারযুগ পর তোমাকে তবে আবারো বলব,
আবারো দেখা হবে। আত্মার গভীরে
অন্য কোন ভয়াবহ কষ্টের দেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

