তিনি এলেন, তার কপালে ভাঁজ, গায়ে ইংলিশ কোর্তা
তিনি কথা বলেন চোখ ছোট করে, এসেই বললেন,
এক গ্লাস ঠান্ডা জল চাই।
আমরা তো মাঝি। পানিতে গড়াগড়ি করতাম একদা।
এখনও মাঝিই আছি। তবে নদীর দৈর্ঘ্য তার হাসির উপর বড় হয়
বিস্তৃত লাল মাটিতে তিনি আর্সেনিক ঢেলে দিতে পেরেছেন।
আস্তে আস্তে তিনি হাসি কমাবেন_ এমন ইঙ্গিতও দিয়েছেন।
এখন মাঝি হিসেবে আমরা তাকে ইলিশ উপহার দিতে পারি।
নইরে ঘুমন্ত শিশু হত্যা করে তিনি পাঙ্গাস খাবেন।
তার চেলাদের নিয়ে ফ্লাগ মিটিং করবেন। আফসোস করবেন।
আমরা পত্রিকা পড়ে দীর্ঘশ্বাস ফেলব। যাক এই বুঝি শেষ
তারপর আবারো তিনি জল চাইবেন।
আমরা যেদিন তলিয়ে যাব দাদা, সেদিনও কি আপনি জল চাইবেন?
নাকি আমার গলিত লাশের উপর জল ঢেলে
আপনি ঘুরাবেন অদৃশ্য চাবুক?
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



