আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- শের - এ.টি.এম.মোস্তফা কামাল
- নেলসন ম্যান্ডেলা - বর্ণবাদ বিরোধী সংগ্রামী - ১ম পর্ব - রাগিব
- কাদিয়ানী কারা? - আহসানুল কবীর তুহিন
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- কুষ্টিয়ার কিছু ছবি - মোঃ আশিকুর রহমান জিতু
এরা বেঈমান, প্রতারক - সার্কিট
- রবীন্দ্রনাথ প্যাচটা লাগাইছে - কয় ফুলের নাম পারিজাত - রাজামশাই
আমি কাক নই, আমি মানুষ...

কবিতা_অচিন দেশের সকাল
১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৩০
মাঝে মাঝে সকালটাকে দুপুর মনে হয়।
যদিও সকালেই থেকে যেতে চায় অতৃপ্ত এ আত্মা।
আমার মতো আত্মিক আত্মার খেঁজে একদা নেমেছিল
মহাকালের এক পরিচিত পথিক,
আজ সে ফিরে এসেছে। বলল আমায় ইশারাতে,
এখনো তুমি সকালের বিভ্রমেই আছো।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২০বার পঠিত
কবিতা_ অদৃশ্য নিয়মাবলী
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
অদৃশ্য ঘোড়ায় চড়ে আমি ভিক্ষে করি।
যদিও তুমি আমাকে ভিক্ষুক বলতে পার না।
কারণ আমি অদৃশ্য শক্তির পৃষ্টপোষক, অথবা জল কামান
দাগাই অদৃশ্য লক্ষ্যে। অথচ লক্ষ্য ভেদ হয় না।
যদি মিসাইল ছুড়ি ইরাকে, না খেয়ে মরে সোমালিয়ার রাজপুত্র।
অবশ্য কালো মানুষের বেচে থাকার কি অধিকার।
ইতিহাস পরিবর্তন হয়ে এখন আমরা অতি আধুনিক।
আমরা কৃতদাস প্রথা বাতিল......
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৭বার পঠিত
কবিতা_ চাবুক
২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
তিনি এলেন, তার কপালে ভাঁজ, গায়ে ইংলিশ কোর্তা
তিনি কথা বলেন চোখ ছোট করে, এসেই বললেন,
এক গ্লাস ঠান্ডা জল চাই।
আমরা তো মাঝি। পানিতে গড়াগড়ি করতাম একদা।
এখনও মাঝিই আছি। তবে নদীর দৈর্ঘ্য তার হাসির উপর বড় হয়
বিস্তৃত লাল মাটিতে তিনি আর্সেনিক ঢেলে দিতে পেরেছেন।
আস্তে আস্তে তিনি হাসি কমাবেন_ এমন ইঙ্গিতও...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৫বার পঠিত
কবিতা_তুমি ভালো আছো?
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৬
তুমি ভালো আছো?
বহুদিন দেখা হয় না। একটা জটিল অসুখে ভুগছি।
একটা হোমোপ্যাথীর বড়ি নিয়ে বসে ছিলাম লাউগাছের নিচে।
এখন তো আমি গাও গেরামের বানিন্দা। দুদিন পর তোমাকে ভুলে যাব।
তোমাকে ভোলার জন্যই ফিরে এসেছি।
তুমি ভালো আছো?...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫২বার পঠিত
কবিতা__বিবর্তনবাদী
০৫ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৫
শহরের শেষ মাথায় একটা হিজল গাছ
ওখানে গড়ে উঠেছে একটা দরবার শরীফ
রোজরাতে দোয়া হয়। হয় অদ্ভূত ধোঁয়ার মহরত
ইদানিং এমন তো হরহামেশাই ঘটে
কাজ না থাকলে বানরও হয়ে ওঠে বুদ্ধিমান মানুষ
অথবা একদল অলস মস্কিষ্কহীন শয়তানের লেজ।
বিবর্তনবাদের ইতিহাস বোধগম্য হয় না মানুষের...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৬বার পঠিত
দূরত্ব
২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৬
কেন জানি এমন হয়
রোজই ফ্যানের পাখার দিকে তাকিয়ে থাকি।
সকাল অথবা সন্ধ্যায়
একটা পাখা থেকে
আর একটা পাখার দূরত্ব খুব বেশি নয়।
তারপারও একটা ছুটে চলে অন্যটা ধরতে।
তোমার আমার দূরত্বও খুব বেশি নয়...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২৬বার পঠিত
কবিতা_জন্ম সংক্রান্ত বৃক্ষেরা
০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
চট করে শামুকে লুকিয়ে ফেলো তোমার দু‘টাকার শরীর
জোকের মতো লেপ্টে থাকাই তোমার স্বভাব।
তাবিজ করে তুমি মন্ত্রমুগ্ধ কর আমাকে
কী লাভ বলো কনডমে কেনা দশ মিনিটের সুখে?
অথবা নিদ্রাহীন একটা রাত্রির গানে।
যে মাটিতে ভালোবাসা নেই ; তাতে
বৃক্ষ জন্মায় না সখা।...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১১বার পঠিত
কবিতা_দৃশ্যপটের বর্ষাকাব্য
০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০১
শ্রাবনের জলে ভিজে গিয়েছিল হাঁসের ডিম
কত রাত দীর্ঘশ্বাসের গরমে তা দিয়েছি তাতে
সময় মত ফুটবে ভেবে বৃষ্টি নামেনি।
আমার চোখেই আছে হাজার মেঘ
মেঘের গর্জনে পৃথিবী নাচে চোখের পাতায়।
অশ্রুগুলো বরফ হয়েছে বহুকাল আগে
তাই আর অঝোরে ঝরে না ঘাসফুল বৃষ্টি।...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৪বার পঠিত
কবিতা_প্রেম
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
ছুটির আবেদনপত্র পাঠিয়েছে আমার প্রেম
বড্ড অসময়ে, যখন আবেগ পুড়ছে সিগারেটের মতো।
আমিও বেহিসেবি কথোপকথনে
বিপরীত লিঙ্গের লেজ ধরে ঝুলেছি।
ঝুলে ঝুলেই তার ঊরু সন্ধির সিঁথিতে আমার জলদ চুম্বন।
লাল টুসটুসে প্রথম যৌবনের প্রেমটা...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০১বার পঠিত
কবিতা_শামুক কাব্য
২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
একটা শামুকে লুকাই দুনয়নের জল
হেরে যাবার জন্য যে জল ফেলেছিলাম।
আমাকে মায়ার বাধনে বেঁধে কোন জলপরী
আমাকে দিয়েছিল এই ব্যাথা।
আজ অযুত নিযুত বছর পর
আমি কেবল ব্যথার জল ছড়াই।
আর সে পড়ে থাকে সুখ সাগরের ডুব সাঁতারে।...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৭বার পঠিত




