সবাই জানে আমাদের দেশের চিকিৎসাক্ষেত্রে প্রচুর অনিয়ম আছে। ডাক্তারদের হাতে প্রতিদিন প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। সরকারী হাসপাতালে সেবা পাওয়া যায় না, প্রাইভেট ক্লিনিকগুলো নানা ভাবে প্রতারিত করে। এসব সবারই জানা।
সামুর ব্লগাররা চিকিৎসাক্ষেত্রে নিজেদের হয়রানির অভিজ্ঞতা গুলো লিখে ফেলুন না ব্লগে। তাতে অন্তত মানুষ তো জানতে পারবে কোন প্রাইভেট ক্লিনিকে কী ধরনের প্রতারনা করা হয়। কোন ডাক্তারের অবহেলায় আপনার প্রিয়জনকে হারিয়েছেন। আপনাদের অভিজ্ঞতাগুলো পড়ে কিছু মানুষ অন্তত সতর্ক হবার সুযোগ পাবে। কোন ডাক্তারের কাছ থেকে খুব ভাল সেবা পেয়ে থাকলে তাও লিখুন। লেখায় স্পষ্টভাবে উল্লেখ করুন ডাক্তারের অথবা ক্লিনিকের নাম, ঠিকানা।
ইচ্ছে আছে এ ধরনের বেশ কিছু লেখা পাওয়া গেলে, একটি ইন্টারনেট সংকলন বের করব। এ ধরনের লেখা আগেই লিখে থাকলে কমেন্টসে লিংক দিয়ে দিন।
আমরা সাধারন মানুষরা নীরব থাকার কারনেই প্রতারকরা সুযোগ পায় অনিয়ম চালিয়ে যাওয়ার। আর কিছু না পারি, আমরা তো অন্তত মানুষকে জানিয়ে দিতে পারি প্রতারনার সঠিক চিত্রটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


