somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুবাদ-সফটওয়্যার দিতে পারে সুন্দর ভবিষ্যৎ - বিল গেইটস

১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুবাদ-সফটওয়্যার দিতে পারে সুন্দর ভবিষ্যৎ - বিল গেইটস

ভাবানুবাদ - আহমেদ শামসুল আরেফীন

আমি আর পল এ্যালান তখন ছিলাম মাত্র কলেজ কিড। এই দুই জনে মিলে আমার ছোট্ট ঘরটিতে বানিয়ে ফেল্লাম প্রথম সফটওয়্যার যা মাইক্রোকমপিউটারে চলতে পারে। পল আমাকে একটি জনপ্রিয় গল্পের কথা বলেছিল; যাতে ছিল এমন একটি সময়ের কথা যখন প্রতিটি ঘরে ঘরে একটি করে কমপিউটার থাকবেই। আর তখনই আমরা সিদ্ধানত নিলাম আমাদের ভবিষ্যৎ নির্মাণ করবো সফটওয়্যার দিয়েই। ব্যস, এভাবেই তৈরী হয়ে গেল মাইক্রোসফট। আমাদের কাজকর্ম ছিল একেবারেই সাধাসিধে, আমি আর পল; কোক আর পিজা ভালবাসতাম আর কাজ করতাম। কেউ আমাদের খুব একটা পাত্তাও দিত না। একমাত্র পলই ছিল আমার সহকমর্ী। কিনতু পরিস্থিতিটা আজ একটু যেন পাল্টে গেছে। যদিও এখন আমি পিজা আর কোকের পাগল তবে কাজ করি আমার 15,000 সহকর্মীর সাথে।

আজকাল প্রতিদিন হাজার হাজার ই-মেইল আসে আমার কাছে। কত্ত আজগুবি প্রশ্ন যে মানুষ করতে পারে। আমি কোন ছবি সবচেয়ে ভালবাসি?( শিন্ডলার্স লিস্ট !! নিশ্চয়ই) সব ইমেইলের জবাব যদি দিতে যাই তবে আমার দিন এভাবেই কেটে যাবে। তাই অনেক ইমেলেরই জবাব দেওয়া হয় না। তবুও সবার প্রশ্ন থেকেই যায়। এক দিন এক ছেলে আমাকে একটি অদ্ভুত প্রশ্ন করে ফেল্ল। যদিও অনেকের কাছে প্রশ্নটি এমন কোন দার্শণিক কথা বলে মনে নাও হতে পারে তবুও আমার মনে হয়, কথাটি সবাইকে জানিয়ে দেওয়াই দরকার। সে আমাকে বলেছিল; খুব কি দেরী হয়ে গেছে সফটওয়্যার ইন্ড্রাস্ট্রী তৈরী করার? আমিও কি সফটওয়্যার তৈরী করে আপনার মত ধনী হতে পারি না? এর উত্তর কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি সব সময় মনে করি; This is a great time to be in Software! আমি কখনই বলবো না তুমি আরেকটি মাইক্রোসফট বানিয়ে ফেলতে পারবে। কিনতু এটি সবসময়ই বলবো- তুমি এক কাজ কর, বছরে দুই মিলিয়িন কামিয়ে নিতে পার! বেশি না 200৳ দরে 10,000 কপি সফটওয়্যার বিক্রি করে তা কামিয়ে নিতে পার বছরে। ( বিশ্বাস নাও হতে পারে , কিনতু কথাটা একেবারে সত্যি!) ছোট সফটওয়্যার কোমপানীগুলো আমাকে সবসময় আনন্দ দেয়। তারা চালু হয় মাত্র দুই-একজন দিয়ে। হয়তো বা একটা ছেলে অথবা মেয়ে। তারা তাদের বন্ধুদের কাছে ডাকে, আর সাহায্য চায়। সাহায্যও তারা পেয়ে যায় সহজেই। তাদের বানানো সফটওয়্যারগুলোও আমাকে দারূণ আনন্দ দেয়। কারণ, এগুলো খুব চমৎকার হয়ে থাকে। তারা নিজেদের প্রোডাক্টের জন্য জান-প্রান দিয়ে খাটে। অবশেষে, তারা একজন কাস্টমার খুজে নেয়। পরবতর্ীতে তারা আরও কাস্টমার পায়।

সফটওয়্যার তৈরী করতে হলে প্রথমেই স্ট্র্যাটেজী ঠিক করাটা বেশী দরকার। তুমি মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের মত সফটওয়্যার তৈরী করবে না। কারণ; তারা আগের থেকেই অনেক শক্তিশালী। এর চেয়ে শক্তিশালী একই সফটওয়্যার বানানোর মত টাকাও তোমার নেই। তাই তোমরা বরং কিছু কাস্টমাইজ সফটওয়্যার বানানোর দিকে ঝুকে পড়তে পারো। যেমন বিশেষ কোমপানীর একাউন্ট সেকশনের সফটওয়্যার, মেডিসিন, ইনসু্যরেন্স আরও কত কি! অবশ্য এতেও অনেকে খুব একটা খুশি নাও হতে পারো। চাইতে পারো আরও বেশি। কিনতু আমার মতে সেটি স্মল ফরচুনের জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে। ভাবো তো, যখন মাইক্রোসফট ডস অপারেটিং সিস্টেম তৈরী করলো আইবিএম পিসির জন্য তখন কি ঘটেছিল? আজকাল ছেলে-মেয়েদের বাবা মায়েরা আমাকে প্রায়ই প্রশ্ন করে; কি ভাবে আমি আমার সনতানের ভবিষ্যৎ কমপিউটারে গড়ে তুলতে পারি। আমি উত্তর দিই, তাদের যতটুকু সম্ভব শিতি করে তুলুন। হাই-স্কুল ও কলেজের গন্ডি পার হতে দিন। তাদের শেখান কি করে শিখতে হয়? ক্যাথি ক্রিডল্যান্ড, একজন স্কুল শিকিা যিনি ওহিও স্টেটের একটি স্কুলে পড়ান। আমাকে অভিযোগ করে একটি চিঠি লিখেছেন। "তুমি তোমার হাই স্কুল লাইফ শেষ করোনি, কিনতু দুনিয়ার সবচেয়ে বড়লোক বনে গেছ। তাই আমার ছাত্ররা আজকাল আর পড়াশুনা ঠিক মত করতে চায় না। তারা পালিয়ে বিল গেইট্ হতে চায়।" আমার উত্তর ছিল সহজ আর একেবারেই স্ট্রেইট কাট, আমি তো হাই স্কুল পালাইনি। আমি তিন বছর হাভার্ডেও তো পড়েছিলাম এবং যখন পড়েছি তখন খুব ভাল করেই পড়েছি। তারপর একেবারে নিশ্চিত হয়েই পড়া ছেড়েছি। কিনতু এমন কি কোন সফল্য দেখেছ তুমি? যে কমপিউটারের দুনিয়ায় খুব সাফল্য পেয়েছে কিনতু মাত্র হাইস্কুল পাশ বা পালানো? আমি নিজেও শুনিনি। তাই তোমার ছাত্রদের ভাল কার পড়তে বল, আমার কাছে এমন অনেক ব্রিলিয়ান্ট কমপিউটারবিদ এসেছে যারা, ভাল কমপিউটার জানে কিনতু মাত্র স্কুলে পড়ে বা স্কুলের পড়াও শেষ করেনি। আমি তাদের মাত্র একটি কথাই বলেছি এবং সেটি হল- NO। আরও জানতে চাও? অবশ্য স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ই তোমাকে সব শিখিয়ে দেবে না। তোমাকে আরও জানতে হবে। লাইব্রেরী বা যে কেড তোমাকে জানতে সাহায্য করতেই পারে। প্রচুর জান এবং শেখ। সেটাই তোমাকে সাহায্য করবে। আরেক অভিভাবক আমাকে বলছে, আমার ছেলে শুধু কমপিউটারে A+ পায় কিনতু অন্য সব বিষয়ে তার মার্কিং প্রায় বলতে গেলে ফেল। আমি তাকে সতর্ক করে দিলাম। কারণ, এমনটি কখনই করা উচিত নয়। শুধু কমপিউটারের প্রতি ইন্টারেস্ট তার পৃথিবীকে ছোট করে দিচেছ। আরও অনেক কিছুই শেখার আছে। যা তার জীবনে অনেক কাজে লাগবে। কিনতু সে নিজেকে বঞ্চিত করছে। এটা অনুচিত। হাই-স্কুল বা কলেজে ভাল করার মা েঅবশ্য এই নয় যে তুমি পরবর্তী জীবনেও ভাল করবে কিনতু তুমি যেখানে বিশাল ভ্যারাইটির সাবজেক্টকে জানার সুযোগটা পাচছ; তা তুমি নেবে না কেন? কেন তুমি শুধু কমপিউটারে তোমার জীবন ও জানাটাকে ছোট করে ফেলবে।

তাই শেষ কথা হলো। প্রচুর জানতে চেষ্টা করো। আর কোক-পিজার কথা ভুলে যেও না। তারা আমাকে অনেক সাহায্য করেছে। বিল গেইটস্ হতে; সত্যিই!!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×