somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো কি করে সিলেটীদের নিয়ে আক্রমনাত্মক লেখা প্রকাশ করে

১৩ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন যারা নিজেকে অনেকটা বড় মনে করেন আসলে কি তারা বড় তা নিয়ে প্রশ্ন থেকেই যেতে পারে? তারা মনে করে কাউকে হেয় প্রতিপন্ন করে কি ভাবে আলোচনায় আসা যায়। এই আলোচনায় আসার জন্য তাদের মুখ দিয়ে যা বেড় হয় তাই লিখে বসে। সে রকমই একটি কাজ করেছেন তুষার কণা খোন্দকার। তিনি দৈনিক প্রথম আলো ফান ম্যাগাজিন রস+আলোয় ‘‘বিলেতের পথে লেডিস কার’’ শিরোনামে ১০ মার্চ সংখ্যায় লিখেছেন যে সকাল ছয়টায় ব্রিট্রিশ হাইকমিশনের সামনে ভিসাপ্রার্থীদের সুদীর্ঘ লাইন ই বলে দেয় বিলাত যাত্রার সুযোগ কত মূল্যবান। আমিও ভিসা প্রার্থী কাফেলায় শামিল হয়ে ধীর লয়ে উজান বেয়ে লাইনের মাঝামাঝি পৌছানোর আগেই বড় ভাবনায় পড়ে গেলাম বাড়িধারায় না পৌছে ভুল করে সিলেটে পৌছে যাইনি তো! এখানে তিনি কি করে সিলেটের কথা বললেন। সিলেটের কেউ কি কণার বাড়া ভাতে ছাই দিয়েছে। যেখানে ঢাকা থেকে সিলেটের দুরত্ব প্রায় তিনশত কিলোমিটার। কণা ভুল করে বারিধারা থেকে বড়জোড় ধানমন্ডিতে যেতে পারতেন কিন্তু বোকার মত তিনি সিলেটের কথা বলেছেন।
আমাদের দেশের যে সামাজিক প্রোপট বা অবস্থায় বেড়ে উঠা সেখানে মেয়ে কে সাধারণত একা কোথাও পাঠানোর কথা ক’জনই ভাবতে পারে? আমি দেখেছি আমাদের পরিবারের বা পরিচিত কোন মহিলা যদি যুক্তরাজ্যের বা অন্য কোন দেশের পথে পা বাড়ান তখন পরিচিত কারো সাথে তার টিকেট কনফার্ম করেন। যাতে একা যেথে না হয়। কারণ এখানকার মানুষ জন কণার মত এতটা আলট্রা মর্ডাণ নন। আর তাই সহযাত্রী বাবার বয়সী ভদ্রলোক কণার একা চলা নিয়ে উদ্বীগ্ন হতেই পারেন। এজন্য যে একটা মেয়ে অভিভাবক বা সঙ্গী ছাড়া কি করে একা থাকবে ভিনদেশের একটি হোটেলে? কারণ বাবা-মা উদ্বিগ্ন হবে না তো কে হবেন? বয়স্ক সিলেটী সহযাত্রী নাকি কণাকে প্রথমে বলেছেন তোমার ‘‘পোলা মাইয়া নাই’’। আবার কিছুণ পড়ে বলেছেন ‘‘তোমার বিয়া হইছেনি’’ মানুষের যখন বয়স হয় তখন অনেক সময়ই তারা কিছুণ আগে কি বলেছেন তা ভুলে যান। সেই বাবার বয়সী ভদ্রলোকেরও নিশ্চই সে রকম হতে পারে?। আর কণার বাবা যদি সে রকম কিছু করতেন তবে তার কান্ড জ্ঞান নিয়ে তিনি কি- প্রশ্ন তুলতেন?
কণা মানকচু নিয়ে অনেক কথা বলেছেন আসলে সিলেটের মানুষজন শখ করেই মানকচু খায় আর আমার জানামতে এটি ঔষধ হিসেবেও কাজ করে। সিলেটী বা প্রবাসী সিলেটীরা মানকচু খায় শখ করে। আশাকরি পরবর্তিতে কোন লেখায় মন্তব্য করার আগে চিন্তা করা উচিত এই লেখাটি কি কোন অঞ্চলের মানুষের কোথাও আঘাত করল কি না? কণাকে আবারও বলি একবার নিজের অঞ্চলের মানুষদের নিয়ে ভাবুন সিলেটীদের নিয়ে ভাবতে হবে না। আর প্রথম আলোর মত পত্রিকা কি করে কোন অঞ্চলের মানুষেরর অনুভুতিকে নিয়ে আক্রমত্মাক লেখা প্রকাশ করে তা ভেবে পাই না।

বিঃদ্রঃ আমি এই লেখাটি দৈনিক প্রথম আলোর রস+আলোতে পাঠিয়ে ছিলাম কিন্তু কতৃপ তা প্রকাশ করেন নি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৮ সকাল ১০:০৪
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×