প্যানেল মেয়র গঠন ছাড়াই সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বচিত পরিষদের প্রথম সভা শেষ হয়েছে। গতকাল বেলা ১টায় নগর ভবন কনফারেন্স হলে মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এ সভা শুরু হয়। নব নিবাচিত নতুন পরিষদের সদস্যদের পরিচিতি এবং প্যানেল মেয়র গঠন এ দুটি মূল এজেন্ডায় অনুষ্ঠিত এ সভা ১টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। সিটি কপোরেশনের নতুন অধ্যাদেশ (০৮) অনুযায়ী এই প্রথম প্রশাসনের দায়িত্বশীলদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো নির্বাচিত পরিষদের সভা। সভায় সিলেটর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও উন্নয়ন) শহিদুল ইসলাম, সওজ, গণপূর্ত ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদদপ্তরসহ আরো কয়েকটি প্রতিষ্টানের তত্ত¡াবধায়ক প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ৪ ঘন্টাব্যাপী সভা প্যানেল মেয়র গঠন ছাড়াই মুলতবী করা হয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্যানেল মেয়র পদে বেশ ক’জন কাউন্সিলর তাদের প্যার্থীতার জানান দিলে এবং কেউ কাউকেই ছাড় দিতে রাজি না হওয়ায় কারনেই সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবী টানা হয়। আগামী বুধবার সভার পরবর্তী তারিখ নির্ধারন করা হয়েছে। সভায় সিনিয়র ১৩ জন কাউন্সিলকে দায়িত্ব দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্যানেল মেয়র প্রার্থীদের সাথে আলোচনা করে ৩ জন প্যানেল সদস্য তৈরী করে বুধবারে অনুষ্টিতব্য পরিষদের সভায় উপস্থাপন করবেন। সূত্র জানায়, নতুন অধ্যাদেশ অনুযায়ী প্রথম সভায় অথবা সভা অনুষ্ঠানের এক মাসের মধ্যে ২ জন সাধারন কাউন্সিলর ও একজন মহিলা কান্সিলর নিয়ে প্যানেল মেয়র গঠনের কথা রয়েছে। কিন্তু গতকাল অনুষ্টিত সভায় প্রায় ১০-১২ জন সাধারন কাউন্সিলর এবং সব মহিলা কাউন্সিলরই প্যানেল মেয়র হওয়ার ইচ্ছা পুষন করেন। এর মধ্যে আবার আওয়ামীলীগ ও চার দলীয় জোটের প্রার্থীদের মধ্যেও দেখা দেয় দ্বিধা-বিভক্তি। ফলে সভায় কিছুটা উত্তেজনা দেখা দিলে কোন সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করতে বাধ্য হন মেয়র।
এ ব্যাপারে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জানান, নতুন অধ্যাদেশ অনুযায়ী আমরা গতকাল প্রথম সভায় ৩ জনের প্যানেল গঠন করার চেষ্টা করেছি। কিন্তু প্রার্থীর সংখ্যা বেশী হওয়া তা সম্ভব হয়ে উঠেনি। এ বিষয়ে সমঝতায় পৌছার জন্য ১৩ জন কাউন্সিলর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করি আগামী বৈঠকে বিষয়টি সুরাহা হবে। তবে মেয়র বলেন, ১৩জন ব্যার্থ হলে পরবর্তী বৈঠকে ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



