নির্দয় শিকারির বন্দুকের গুলিতে প্রাণ হারাল একটি মেছোবাঘ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাওরপারে খাবারের খোঁজে এসে শিকারির গুলিতে নির্মমভাবে প্রাণ হারাল একটি মেছোবাঘ। ঘটনাটি গত বুধবার (২২ অক্টোবর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরপারের ঘিলাছড়া গ্রামে ঘটেছে। বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর মৃত বাঘটিকে উদ্ধারের পর মাটিচাপা দিয়েছে। কুলাউড়া পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয়টার দিকে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া গ্রামের ফজলু মিয়া (৪০) বন্দুক হাতে হাকালুকি হাওরের কাছে শিকারে যান। ওই সময় এক ফুট চার ইঞ্চি উচ্চতার একটি মেছোবাঘ পার্শ্ববর্তি জঙ্গল থেকে বেরিয়ে হাওরের কাছে খাবার খুঁজছিল। ফজলু মিয়া তাঁর বন্দুক দিয়ে মেছোবাঘটিকে লক্ষ্য করে চারটি গুলি ছোঁড়েন। তাতে মেছোবাঘটি মাটিতে লুটিয়ে পড়ে কাঁতরাতে কাঁতরাতে সেখানেই মারা যায়। পরিবেশ অধিদপ্তরের স্থানীয় গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) সদস্যরা ঘটনাটি দেখে ফেললে ফজলু মিয়া দ্রুত গা ঢাকা দেন। ওই দিন সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার বনবিভাগের (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ) সহকারী বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বলেন, ‘ময়নাতদন্তকালে মৃত মেছোবাঘটির শরীরে চারটি ছররা গুলি পাওয়া গেছে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শিকারি ফজলু মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে’। তিনি জানান, মৃত বাঘটিকে ফেঞ্চুগঞ্জে মাটিচাপা দেওয়া হয়েছে। কুলাউড়া পরিবেশ অধিদপ্তরের ইসিএ ব্যবস্থাপনা কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ শিবলি যুগভেরীকে বলেন, ‘হাকালুকি হাওরের ঘিলাছড়া এলাকায় ঘন জঙ্গল এবং তাতে মেছোবাঘের আবাসস্থল রয়েছে। খাবারের খোঁজে প্রায়ই মেছোবাঘেরা হাওরের কাছাকাছি আসে’। তিনি বলেন, ফজলু মিয়া একজন পেশাদার শিকারি। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অতীতে একটি মামলা হয়েছিল’। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সা¤প্রতিককালে এ ধরণের বেশ কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে’।
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।