আমার প্রিয় পোস্ট
- মাল্টিলেভেল মার্কেটিং প্রতারণা নিয়ে একটি পিডিএফ সংকলন - ফিউশন ফাইভ
- ছবি ব্লগ পানি চাই - মঈনউদ্দিন
- মোনাজাত (দুয়া)
- মঈনউদ্দিন
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে নিজামীর ক্ষোভ । - এ,রহিম
- আসেন সিজনাল ভন্ডদের চিনে রাখি। ভোটের সময় কাজে লাগবে। ফটো ব্লগ-১

- রংধনুর সাত রঙ
- বাকশাল ও শেখ মুজিবুর রহমান - আব্দুল্লাহ্ আল মামুন সুজন
- সম্পূর্ণ উপন্যাস *বুদ্বুদ* (৩য় কিস্তি) রিপোস্ট - অপূর্ব সাহা
- ফটোগ্রাফির চাইর নম্বর পাঠ - ফয়সাল আকরাম
- কম্পিউটার সাইন্স ওয়ালারা আওয়াজ দেন ( এবং নন-কম্পিউটার সাইন্স ওয়ালারা ও ) - রেজওয়ান শুভ
- ধ্বংসের কবলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা : আরও ৫টি প্রতিষ্ঠান বন্ধ - রাজনীতিক
- সেনা কর্মকর্তাদের 'অনাকাঙ্ক্ষিত ' প্রশ্নের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনা - স্পষ্টভাষৗ
- বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রেক্ষাপটে ভারতের বিমান বাহিনী এ্যাকশনের জন্য প্রস্তুত - স্পষ্টভাষৗ
- আমেরিকার নির্বাচন নিয়ে পাজল - শরিফ রনি
- কৌতুক - শরিফ রনি
- শহীদের আম্মুরা : !!!! - স্বর্ণলতা
- যে দ্বীপে অচর্না হয় কামি-র। - ইমন জুবায়ের
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- অক্ষর ট্রাজেডি! - অহনা
- হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয় ----- (রেঁনেসা) - বিষাক্ত মানুষ
- প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ - টাকাআনাপাই
- কবিতা এবং মন্তব্য- (পর্ব-১) [সবাই ইচ্ছে মতন বলুন এখানে] - কাল্বেলা
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- মগবাজারে ৮ তলা বাড়িতে থাকে গোলাম আযম: একদল সত লোকের জীবন যাপনের নমুনা - আমি সাগর
- ঢাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও কৌশিকের পোস্ট - সুধী
- অক্টোবর'৭১ : বাংলাদেশ-ভারত ৭ দফা গোপনীয় চুক্তি - সুধী
- জিন্নাহকে নিয়ে সুফিয়া কামালের কবিতা (২) - সুধী
- আওয়ামী লীগ ১৯৭৫ সালে সংবিধান পরিবর্তন করে এমপিদের দলীয় দাসে পরিণত করে যেভাবে - সুধী
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- চেনা মুখ অচেনা ছায়া - সুলতানা শিরীন সাজি
আমি ...
১১ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৬
ছাদের টবে পানি দেয় সামিয়া। সপ্তাহের এই একটি দিন তার ছুটি। ছুটির দিনটাতেও তার অনেক ব্যস্ততা। কাজের মেয়েটাকে প্রতি শুক্রবারেই ছুটি দিতে হয়। এটা তার কন্ডিশন(শর্ত)। ঘরের সব কাজ সেদিন ওরা নিজেরাই করে। ছাদ থেকে সামিয়া দেখতে পায় বাবার বাজারে যাওয়ার দৃশ্য। নিজের রুমটাকে গোছায়। শুধু ফোন সেটটার যায়গা বদল করতে গিয়ে মনে পড়ে গতরাতের কথা।একচিলতে বাঁকা হাসিতে বলে_ বেশি ভদ্রলোক!
আর ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে ওঠে। চমকে গিয়ে বুকে ফুঁক দেয় সামিয়া। কোনও একটা চিন্তায় ডুবে থাকলে এমনি চমকে যায় মানুষ! চমকের ভাবটুকু গলা থেকে সরিয়ে ফোন ধরে।-বরাবরের মতো-
-আসসালামু আলাইকুম!
-স্লামালেকুম ম্যাডাম!
-ওয়ালাইকুমুস সালাম। কপালে ভাঁজ ওর।
-ঘুমের ডিস্টার্ব করলাম বুঝি!
-না, আমি সকালেই উঠি, কে বলছিলেন যেন?
-ওহ চিনতে পারছেন না? না পরারই কথা! গতরাতে কথা হয়েছে। আপনি -বলেছেন আমি ভুল নাম্বারে ফোন করেছি, আসলে সেটা নয়, আমি আপনাকেই ফোন করেছিলাম! কিন্তু কোনও সূত্র না পেয়ে শেষে ভুল বলেই স্বীকার করলাম।
-কিন্তু আমিতো ডাক্তার নই?
-ডাক্তার নন, ডক্টরতো?
-আরে না, তাও না। ড এর সঙ্গে একটা ফোটা যোগকরা এতই সহজ? এই বয়সে?
-চেষ্টাতো করছেন, থিসিস পেপারওতো প্রায় রেডি? নাকি?
-নারে ভাই অতো কিছু না। কিন্তু আমিতো ঠিক আপনাকে...
আপনার কৌতূহলও দেখছি আর দশটা মেয়েরে মতো! আমি যতদূর জানি আপনি আর দশটা মেয়ের মতো ভাবেন না! কেবল একটা পরিচয় দিলেই আমি ভদ্রলোক হয়ে যাবো, একটু পরিচয়ের সূত্র থাকলেই আপনি আমার সাথে কথা বলবেন, এটাইকি হওয়া উচিৎ সবসময়? একটুকি ভিন্নভাবে হতে পারে না, মানুষের চিন্তা, মানুষের অনুভব, উপলব্ধি?
-হয়ত পারে! আসলে আমরা নিজেরাই নিজেদের বৃত্তের মধ্যে বন্দি রাখি! নয়ত মনে হয় যেন পদে পদে শুধু বিপদ আর বিপদ।
-মানুষের একটা বয়স থাকে নিয়ম ভাঙার! আপনারতো এখন সে বয়স!
-কে বলেছে? সে বয়সতো পেরিয়েছি সেই কবে? বিশ্ববিদ্যালয়ের প্রথম জীবনে। এখনতো সবকিছু স্থির। তারুণ্য নেই, কোলাহল নেই, আড্ডা নেই। শুধু ধ্রুব গন্তব্য সামনে।
-একটা ব্যক্তিগত প্রশ্ন করি?
-করতে পারেন তবে তার আগে এইটুকু বলুন যে আপনি আমার অপরিচিত নন।
-না, আমি আপনার সত্যিই অপরিচিত। এবং শুধু আপনার কাছেই হয়ত আমি চিরকাল অপরিচিত থেকে যাব। যেভাবে মেঘ আলাদাই হয়ে থাকে আকাশের সাথে চিরকাল।
-ওকে বলুন, প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন শুনতে ভালো লাগে। আমার ভীষণ নেশা আছে ইন্টারভিউ দেয়ার।
-এটা ইন্টারভিউ নয় ম্যাডাম! জাস্ট কৌতূহল! আপনি কি পরিণীতা?
-বাহ! আর দশটা ছেলের মতোই যে আপনার কৌতূহল?
-হ্যাঁ, পরিণীতা।
-স্যরি ম্যাডাম!
-কেন?
-আমার তাহলে আপনাকে রাতে ফোন দেওয়াটা উচিৎ হয়নি।
-থ্যাংকস! নিজেকে এভাবে পরিশুদ্ধ করার জন্য।
তবে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমার দ্বারা আপনার কোনও ক্ষতি হবে না। আমার পরিচয় জানতে চেয়েছিলেন? বলবো? নাকি নিজেই খুঁজে বের করবেন?
-দেখি পারি কি না। এই বয়সেও একটু অ্যাডভেঞ্চার করা যাক!
-আপনার বয়সকি কুড়ি একুশের বেশি? আপনি কিন্তু সেরকমই অভিনয় করছেন।
-সার্টিফিকেটএ সেরকমই। তবে বাস্তবে..
-আমি আসলে আপনাকে একটা কবিতা শোনাতে চেয়েছিলাম।
-আমাকে? কবিতা?
-আপনি কবিতা খুব ভালোবাসেন, বাসেন না?
-বাসিতো!
-আপনি যেই দোকান থেকে প্রায়ই আবৃত্তির ক্যাসেট কেনেন আমি সেখানকার কর্মচারী। আমার ধৃষ্টতায় অন্যায় নেবেন না। আমি কিন্তু আপনাকে ম্যাডাম বলেই সম্বোধন করেছি, আর তাছাড়া..
-তাছাড়া?
-তাছাড়া আমি কিছুদূর লিখাপড়াও করেছি। অন্তত ভদ্রতা সৌজন্য রক্ষার বিদ্যাটুকু।
-সে নজিরতো দেখিয়েছো । ঠিক আছে। ওকে। শোনাও! কবিতা শোনাও!
নামকি তোমার?
-....একবার বসন্তকালে একটা পাখি বসতে দেখেছিলাম আমার আঙিনায়, হলুদ রঙের পাখি! অনেক ছুটি বেড়িয়েছি তার পেছনে, আজও হয়ত...
দেখা হলো না আর, দিবতীয়বার। আমি কোকিলের গান শোনার ভক্ত ছিলাম না কখনও, একবার ...
একবার জোসনারাতে পুকুরপাড়ে কার যেন সুর শুনেছি, বাঁশির মতো, কত খুঁজেছি তারে! আর শুনতে পাইনি কখনও..
আমাদের ডালিম গাছ ছিল, ফুল ফুটলেই ছিঁড়ে খেলা করত দুষ্টদের দল। বর্গীর হানা থেকে মা যদিও বাঁচিয়ে রাখত কতেক, তাও পঁচে যেত একদিন..বিলাসী সুখের অভাবে! যেদিন বাবা আসবে, সেদিন পারিস! আজ থাক!
থেকে যেত, থেকে থেকে পোকার দংশন সহ্যকরত কোমল দেহী ওরা।...
দেখুন! আপনার আবৃত্তি খুব সুন্দর! একদিন সাক্ষাতে শুনবো! ফোনটা আসলে এভাবে বিজি রাখা ঠিক না। রাখি?
-রাখুন, তবে আরেকবার আমায় আমার যায়গাটি ফিরিয়ে দিন, সেই তুমিতে!
ও, আচ্ছা! আমি জানি না, তোমাকে তুমি বলাটা কতটুকু সমীচীন। তবে ছাত্রছাত্রী পড়াইতো, অভ্যেস হয়ে গেছে।.. রাখি..(চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুহিব বলেছেন:
এতটুকু ভালই লাগল। চলুক
একরামুল হক শামীম বলেছেন:
হুমমম...ভালো...চলুক
কাকাতুয়া বলেছেন:
এইটুকু ভাল লেগেছে।এগিয়ে য়ান।
কবিআব্দুল বলেছেন:
চলুক।
রাজামশাই বলেছেন:
চলুক
মিসকল বলেছেন:
কি একেবারে চুইংগামের মত।
েপচাইললা বলেছেন:
শেষ করুন। ভালই দাড়াঁবে মনে হচ্ছে। লেখার হাতটি তো বেশ। চালিয়ে যান। শুভেচ্ছা রইল।
যূঁথী বলেছেন:
+
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















