ছেলেটি তার পরিচয় দেবার সঙ্গে সঙ্গে সবাই যেন একটু চমকালো। আপনি শিমূল মুস্তফা? সেই বিখ্যাত আবৃত্তিকার?
একজন বলল- কিন্তু তারতো ছাগলা দাঁড়ি ছিল!
হ্যাঁ ছিল। কেটে ফেলেছি, তবে আপনার মন্তব্যটা একটু পরিশীলিত হলে ভালো হতো। ছাগলা দাঁড়ি বলে কিন্তু রাসূল স: এর সুন্নতের প্রতি অপমান করা হয়।
স্যরি! আসলে ওভাবে ভেবে বলিনি! এক্সট্রিমলি স্যরি।
তবে আপনাকে এখন অনেক হ্যান্ডসাম লাগছে। দারুন!
ওনার ভোকালটাই ওনার সব সৌন্দর্যের জন্য যথেষ্ট। বলে উঠল সামিয়া। সে আরও বলল- ঈর্ষা করার স্বভাব তোমার এখনও আছে ড. আশরাফ? দোলন তোমার চে অনেক বেশি সুন্দর বলে তুমি ওকে....
ওরা কিন্তু এখন অনেক ভালো বন্ধু! বলে ডা. সিনা
আইম সো সারপ্রাইজড! মি: শিমূল।
আপনি অসুস্থ তাই দেখতে এলাম, ম্যডাম! না বলে চলে এলাম! স্যরি!
জানলেন কী করে? আমি...
বাসায় ফোন করেছিলাম,
পরিচয় গোপন করাটা অপরাধ! কেন করলেন? সেলিব্রেটি বলে? চমকে দেবেন বলে? ওকে ফাইন! আপনি এখন আসুন প্লিজ!....
সবার সামনে অসহায় ফিল করে শিমূল। এতোগুলো সমবয়সীর সামনে এভাবে....
প্লিজ সবাই আসুন! আই ফিল নো বেটার। ডা: দোলনকে পেলে ভালো হতো। আমার ডিচচার্জ কখন বাবা?.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


