এখন একটু লাঠি বৈঠা নিয়ে আসেনঃ কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ২৮ অক্টোবর লাঠি বৈঠা নিয়ে এত মানুষ মারতে পারলেন এখন চালের কেজি ৪০ টাকা, যা আর কোনো দিন কমবে না এর বিরুদ্ধে একটু লাঠি বৈঠা নিয়ে আসতে পারেন না? তিনি বলেন, সয়াবিনের দাম লিটারপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। এভাবে অনেক জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ দাম আর কমার কোনো সম্ভাবনা নেই।
গতকাল পদুয়া-বড়াইবাড়ি বিজয়ের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ আলোচনা সভায় কাদের সিদ্দিকী আরো বলেন, আজ জনগণের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকলে তারা মানি না, মানি না বলে রাস্তায় নামত। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে যদি কুরআন শরীফ ভালো করে অর্থসহ বুঝে পড়তাম তবে আমি যুদ্ধে যেতাম না। দেশে বিদেশী শক্তির হস্তক্ষেপের বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আজ মাসি-পিসিরা যেভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সেভাবে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত যদি আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মনে মনেও কোনো চিন্তা করে থাকে এবং তা যদি আমেরিকার গোয়েন্দা সংস্থার লোকেরা জানতে পারে তবে তার কী অবস্থা হবে তা কি আপনারা ভাবতে পারেন?
দৈনিক নয়া দিগন্ত: ১৯.০৪.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

