শিবানী একটি পোস্টে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করে ভারতের পরাধীনতা মেনে নিতে বলেছেন। জানিনা কোন উদ্দেশে তিনি এই পোস্টটি লিখেছেন। তার আগের পোস্টহুলো থেকে মনে হচ্ছে তিনি একজন বাংলাদেশী। নিজ দেশকে এতো ছোট করতে একটুও বাধলো না?
যে যুক্তিতে তিনি বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে চেয়েছেন, তা সঠিক নয়। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ বাংলাদেশর চেয়ে ভারতে অনেকগুণ বেশী। ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় গত দশ বছরে কতজন মারা গেছে, কত নারী নির্যাতিত হয়েছে আর বাংলাদেশে কত হয়েছে? শুধু তাই নয়, সেখানে সংখ্যালঘুদের অবস্থা কেমন আর বাংলাদেশে কেমন? পশ্চিমবাংলাকে সবথেকে কম সাম্প্রদায়িক প্রদেশ ধরা হয়। সেখানে মুসলিম ২৫ শতাংশ, অথচ, তারা মাত্র ২ শতাংশ সরকারী চাকুরীতে তারা রয়েছে। বেসরকারী চাকুরীতেও তাদের শেয়ার খুবই কম। তসলিমা নাসরিন্ও পশ্চিমবঙ্গের লোকদের সাম্প্রদায়িকতা দেখে অবাক হয়েছিলেন। সেখানে হিন্দু-মুসলিম এক বিল্ডিংএ বাস করার কথা ভাবতেই পারে না। এর সাথে বাংলাদেশকে তুলনা করুন।
নারী উন্নয়নে বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক এগিয়ে রয়েছে। আইয়ামে জাহেলিয়াতের মত এখনো সেখানে কন্যা শিশুকে জীবন্ত হত্যা করা হচ্ছে। গর্ভাবস্থায় নারী শিশু হত্যা তো রীতিমত মহামারী আকার ধারণ করেছে।
ইনিডয়ার অর্থনৈতিক উন্নতির কথা খুব জোরে সোরে বলা হচ্ছে। কিছু এলাকার কিছু লোক বড়লোক হচ্ছে বটে, কিন্তু দারিদ্রের কারণে দলে দলে কৃষকদের আত্মহত্যাও এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে।
পশ্চিমবংঙ্গের থেকে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেশী।
ইন্ডিয়ার চাল খেয়ে আমরা বেচে আছি - এ ধরণের মন্তব্য খুবই ছোট মনের পরিচয় বহন করে। আমরা চাল কিনে খাচ্ছি এবং অনেক বেশী দামে। আমাদের দুর্ভাগ্য যে এমন একটা সরকার আমাদের মাথার উপর চেপে বসেছে যার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি-শিল্প সবকিছুতে বিপর্যয় ঘটেছে। এ অবস্থা বেশী দিন চলবে না। তবে, আমরাও বন্ধু চিনে নিলাম।
ইন্ডিয়ার গান ছাড়া আমাদের অনুষ্ঠান হয় না - এ কথা সত্য নয়, যেমন সত্য নয় ইনিডয়ান চ্যানেল ছাড়া আমাদের চলে না - এ কথা।
ব্লগের বাংলাদেশপ্রেমকি সদস্যদের কাছে আবেদন, আপনারা এ বিষয়ে অনুগ্রহ করে আরো তথ্য সহ লিখুন। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশের পতাকা আমরা এনেছি, তথ্যের অভাবে তাকে নীচু হতে দিবেন না।
[পোস্টটি ডালিয়া সাত্তারের। তিনি তার ব্লগে লিখেছেন, তাকে ফ্রন্ট পেজে অ্যাকসেস দেয়ার পরও সেখাতে তার পোস্ট প্রকাশিত হচ্ছে না।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



