ভারতে নবজাতক কন্যা হত্যা মহামারীর রূপ নিয়েছে

২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৫

শেয়ারঃ
0 0 0

ভারতে ৩ কুকুর বাঁচালো নবজাতককে
রয়টার্স
ভারতে নবজাতক কন্যাকে কাদায় ছুড়ে মেরে ফেলতে চেয়েছিল তার মা। কিন্তু তিনটি কুকুরের সহায়তায় বেঁচে যায় ওই নবজাতক। ভারতের পূর্বাঞ্চলের বিহার রাজ্যে প্রত্যন্ত এক গ্রামে বেঁচে যাওয়া নবজাতকটি দেখতে শত শত গ্রামবাসী জড়ো হয় গত মঙ্গলবার। রাজ্যের সামাস্তিপুর জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রাম নারায়ণ সানাই জানান, মেরে ফেলার উদ্দেশ্যে নবজাতককে কাদা দিয়ে ঢেকে দিয়েছিল তার মা।

তিনটি কুকুর ঘোরাফেরা করার সময় কাদার মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখে কাদা সরিয়ে মেয়েটিকে দেখেই কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করে। এ সময় মেয়েটি কাঁদতে থাকলে আশপাশের লোকজন ও গ্রামবাসী ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। এক সন্তানহীন দম্পতি মেয়েটিকে দত্তক নেন।

পুলিশ জানায়, তারা ওই মাকে খুঁজছে যে তার নবজাতক মেয়েটিকে মেরে ফেলতে চেয়েছিল। ভারতের সর্বত্র কন্যাসন্তানের তুলনায় ছেলেসন্তানকে অগ্রাধিকার দেয়া হয়। কারণ ছেলেরা উপার্জন করতে পারে অন্য দিকে মেয়েদের বড় অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। জাতিসঙ্ঘের ধারণা ভারতে প্রতিদিন অবৈধভাবে প্রায় ২ হাজার ভ্রুণ কন্যাশিশুকে মেরে ফেলা হয়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১১
চির সবুজ বলেছেন: হ্যাঁ এই যুগে এসেও এরকম মনমানসিকতা শুধু ভারতের লোকেরই থাকতে পারে।

শালা শুয়োরের বাচ্চা ভারত।
৩. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৬
শিবানী বলেছেন: প্রতিবেশী দেশকে গালি দিচ্ছেন, অথচ, সব কিছুর জন্য তো সেদেশে গিয়ে পড়ে থাকেন। ভারত ছাড়া কি আপনাদের একদিনও চলে? শুধু মুসলমানী দিয়ে পেট চলে না। ভদ্র হোন। প্রাকটিক্যাল হোন।
৫. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৩
চির সবুজ বলেছেন: @ শিবানী

আপনার উত্তর আমার আরেকটি পোষ্টের কমেন্টে দিয়েছি। সেখান থেকে পড়ে নিবেন।

ধন্যবাদ।
৬. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০
পাগলা বাবু বলেছেন: ''চির সবুজ'' কিছু মন্তব্য করার আগে অবশ্যই ১০০বার চিন্তা করুন ,আপনি কাকে কী বলতে যাচ্ছেন ।
আপনাকে এই মন্তব্যর জন্য ভারতের ১১০কোটি মানুষের কাছে এখনি ক্ষমা চাইতে হবে ।
আশাকরি বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার পাশে আছেন ।
আমি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
৭. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৭
মাইনুল বলেছেন: ভারতের অনেক জায়গা এখনো কুসংস্কারাচ্ছন্ন।
৮. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৩
ধেড়ে হুলো বেড়াল বলেছেন: পাগলা বাবু বলেছেন: ''চির সবুজ'' কিছু মন্তব্য করার আগে অবশ্যই ১০০বার চিন্তা করুন ,আপনি কাকে কী বলতে যাচ্ছেন ।
আপনাকে এই মন্তব্যর জন্য ভারতের ১১০কোটি মানুষের কাছে এখনি ক্ষমা চাইতে হবে ।
আশাকরি বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার পাশে আছেন ।
আমি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
৯. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৫
চিকনমিয়া বলেছেন: ক.গু(ধেড়ে হুলো বেড়াল ) ভালা আচো নিকি?:)
১০. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৯
নেমেসিস বলেছেন: বাংলাদেশেও প্রচুর ভ্রুণ হত্যা হচ্ছে । খবর নিন ।
১১. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১১
হ্যারি সেলডন বলেছেন: এইটা সব অনুন্নত দেশেই।
১২. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১২
হ্যারি সেলডন বলেছেন: উন্নত দেশেও প্রচুর হয় কিন্তু সেখানে খালি মেয়ে শিশু ভ্রুণ না, সবটিই এবরশান করা হচ্ছে।

 

মোট সময় লেগেছে ০.৯৩৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
-
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই