আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশে গবেষণার হালচাল-৩ - বিবর্তনবাদী
- বাংলাদেশে গবেষণার হালচাল-১ - বিবর্তনবাদী
- আমার সংগ্রহে থাকা বৃষ্টির কয়েকটা ছবি - মাহমুদুল হাসান রুবেল
- হুদারা কেন বেহুদা হয় - শিবানী
- প্রথমআলো ও ডেইলিস্টার এহেন নারী নির্যাতনের কোন ছবি দেয়নি কেন কেউ বলতে পারেন? - িদদারুল আলম বাননা
- কাদের সিদ্দিকী বলেছেন, ২৮ অক্টোবর লাঠি বৈঠা নিয়ে এত মানুষ মারতে পারলেন .. - আহসান মোহাম্মদ ক
শিশুটিকে কি রক্ষা করা যাবে না?
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৩
সন্ধ্যার পর ছাদে হাটছি। সাথে আমার বউ আর ছেলে মেয়ে। আর একজন প্রতিবেশী ভাবী হাটছেন। ছাদ থেকে পাশের বিল্ডিং (ধানমন্ডী ৭/এ'র সম্ভবতঃ ৭৫ নম্বর বাড়ি) এর ষষ্ঠ তলা ভালো ভাবে দেখা যায়। প্রতিবেশী ভাবী আমাদেরকে ডেকে নিয়ে গেলেন ছাদের দক্ষিণ-পশ্চিম কোণে। রান্নাঘরে ছোট একটা মেয়ে শিশু, ৬/৭ বছরের হয়তো, তার দুই হাত পিছন দিকে বাধা। দুজন মহিলা, খুব সুন্দরী দেখতে, একজনের হাতে একটি লোহার শিক। ভাবী বললেন, শিকটি তিনি গরম করতে দেখেছেন। মহিলাটি বলছেন, "দেবো, স্যাকা দেবো, বল আর কখনো ধরবি।"
আমার মেয়ে বললো, "আব্বু চিৎকার করে বলো না যে, বাচ্চাটকে মারবেন না।"
আমার সাহসে কুলায়নি। কাপুরুষের মত এসে ব্লগে নালিশ করছি। জানিনা, এতোক্ষণে মেয়েটির কপালে কি ঘটছে। কিংবা আজ বেচে গেলেও পরে কি ঘটবে।
খুব খারাপ লাগছে।
কেউ কি আছেন যিনি শিশুটিকে রক্ষা করতে পারেন? মানবাধিকার কর্মী, কিংবা RAB এর কেউ? অথবা, অন্য কোনভাবে কি তাকে রক্ষা করার ব্যাপারে কেউ কি কোন সাহায্য করতে পারেন?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিশু, শিশু নির্যাতন ;
আরিফুর রহমান আরিফ বলেছেন:
RAB কে ফোন করুন না।
লাল পিপড়া বলেছেন:
আজকের প্রথমআলো দেখুন । একটা সংস্থার এ্যাড আছে । ওদের কল দিন । ওরাই বাকিটা করবে ।
লেখক বলেছেন: প্রথম আলোর পেপার এডিশনটা নেই বাসায়। আপনার কাছে কি সংস্থাটির ফোন নম্বর আছে?
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
আপনার মেয়ের কথাটি শোনা উচিত ছিলো আপনার।এসব মহিলার পশ্চাৎদেশে গরম লোহা বা খুন্তির ছ্যাঁকা দেওয়া উচিত বলেই মনে করি। এ না হলে তারা বুঝবে না ব্যাপারটি কতটা কঠিন।
সহমত।
অ্যামাটার বলেছেন:
যা হোক, কোন মানবাধিকার সংস্থার ফিন নম্বর কি কেউ জানেন@সকল ব্লগার??
লাল পিপড়া বলেছেন:
নামঃ মানুষের জন্য
মোবাইলঃ
০১৭৩০-৩০৩৪০০
০১৭৩০-৩০৩৪০১
০১৭১৬-০২০৫০২
০১৭১৬-০১০৫০০
( ২৪ ঘন্টা অনলাইন )
লেখক বলেছেন: ধন্যবাদ, আমি একনই ফোন করছি।
লেখক বলেছেন: মোবাইল নম্বরগুলো রাত থেকে বন্ধ।
লেখক বলেছেন: নম্বরগুলো এখনও কেউ ধরছে না।
সহমত।
মোঃ শিহাবুর রহমান বলেছেন:
ফোন কি করেছেন ? প্লিজ শেষ খবর টা জানান ।
লেখক বলেছেন: মোবাইল নম্বরগুলো রাত থেকে বন্ধ।
একরামুল হক শামীম বলেছেন:
আপডেট খবরটা জানান।
মানবী বলেছেন:
কেউ ফোন করেছিলেন আইন প্রয়োগকারী সংস্থাকে?না করে থাকলে জানান।
আহসান মোহাম্মদ ক, অভিযুক্তদের বাড়ির সঠিক ঠিকানা প্রয়োজন। আনুমানিক ঠিকানা সম্পর্কে জানালে সম্পূর্ণ নীরিহ কেই হেনস্থা হতে পারেন।
সম্ভব হলে সঠিক ঠিকানা জানান, ইনশাহআল্লাহ্ আমরা যোগাযোগ করবো।
এখানে জানাতে সমস্যা হলে এই ঠিকানায় ডিটেইল জানাবার অনুরোধ রইলো।
লেখক বলেছেন: ঠিকানাটা হচ্ছে,
বাসা নম্বর ৭৫ (উত্তরের বিল্ডিং), ৬ষ্ঠ তলার পশ্চিম দিকের ফ্লাট, রোড নং - ৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা।
রাসেল ( ........) বলেছেন:
বাসার ঠিকানা আর ফ্ল্যাট নাম্বার ঠিক মতো না দিলে কাকে লাড়তে কাকে লাড়বে বুঝা মুশকিল।লেখক বলেছেন: ঠিকানাটা হচ্ছে,
বাসা নম্বর ৭৫ (উত্তরের বিল্ডিং), ৬ষ্ঠ তলার পশ্চিম দিকের ফ্লাট, রোড নং - ৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা।
জানা বলেছেন:
খুব জানতে ইচ্ছে করছে এর পর কি হলো। আমি অনেক দুরে আছি। তবুও বার কয়েক চেষ্টা করেছি ব্লগার "লাল পঁিপড়া"র দেয়া নম্বর গুলোতে আজকে কোন কারনে বাংলাদেশে ফোনের কানেকশন পাচ্ছি না। আপনজনদের এস এম এস করেছি পারলে কিছু করার জন্যে।
মনটা খারাপ হয়ে গেল। এমন মর্মান্তিক ঘটনা অহরহই ঘটছে আর আমরা তা নির্বিকার দেখে যাচ্ছি। আমরা একটু সচেতন হলেই এই অবস্থার পরিবর্তন সম্ভব।
আপনাকে ধন্যবাদ বিষয়টি ব্লগে সকলকে জানাবার জন্যে।
মানবী বলেছেন:
আহসান মোহাম্মদ ক, ব্লগে বিষয়টি তুলে ধরে আপনি অত্যন্ত সাহসী একটি কাজ করেছেন, আমরা অনেকেই তা করিনা। এধরনের ঘটনা দেখেও না দেখার ভান করি, হঠাৎ করে অন্ধ, বোবা হয়ে যাই। আপনাকে শ্রদ্ধা জানাই বিষয়টি সম্পর্কে সকলকে সচেতন করার জন্য।আরেকটু কষ্ট করে নির্ভুল ঠিকানাটি জানালে হয়তো শিশুটিকে উদ্ধার সম্ভব, আপনার মেয়ের অনুরোধটিও রাখা সম্ভব।
লেখক বলেছেন: ঠিকানাটা হচ্ছে,
বাসা নম্বর ৭৫ (উত্তরের বিল্ডিং), ৬ষ্ঠ তলার পশ্চিম দিকের ফ্লাট, রোড নং - ৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা।
লাল পিপড়া বলেছেন:
এরশাদ বাদশা বলেছেন: কেন আমরা পারিনা এই অন্যায় রুখতে? কেন নিজেরাই এগিয়ে আসতে পারিনা?
কেন?
বিষয়টি স্পর্শকাতর তাই । মানুষের প্রাইভেসি বলে একটা ব্যপার আছে ,আমি বা আপনি চাইলেই অন্য একজনের অন্দরে প্রবেশ করতে পারি না । সবার উপরে আইন চলে প্রমান সাপেক্ষে ।আবেগ দিয়ে নয়। প্রমান ছাড়া কিছুই হবে না ।
রিয়াজ শাহেদ বলেছেন:
গেলেন কোথায়?
মৈথুনানন্দ বলেছেন:
Bangladesh Coalition for Child Rights ( BCCR )19Ka
Pisciculture
Ring Road
Shyamoli
Dhaka 1207
Bangladesh
Tel: 00 880 2 9119624
Fax: 00 880 2 9117687
Email:
লেখক বলেছেন: এই নম্বরে ফোন করলাম। একজন নারী ধরলেন। তিনি বললেন, তার স্যার দেশের বাইরে। পরশু আসবেন। তার পর যোগাযোগ করতে।
লেখক বলেছেন: ঠিকানাটা হচ্ছে,
বাসা নম্বর ৭৫ (উত্তরের বিল্ডিং), ৬ষ্ঠ তলার পশ্চিম দিকের ফ্লাট, রোড নং - ৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা।
লেখক বলেছেন: অফিসগুলো এখনও বন্ধ। বেলা ৯ টার পর আবার চেষ্টা করবো।
কৌশিক বলেছেন:
কোন আপডেট?
রিয়াজ শাহেদ বলেছেন:
মানবাধিকার সংস্থার এই অবস্থা কেনো? "স্যার" নেই বলে কি আজ আর কাল কোনো কাজ হবেনা ঐ অফিসে? ফাজলামি নাকি?
লাল পিপড়া বলেছেন:
বাহ ।পেপারে ওতবড় এ্যাড > বড় বড় গালভরা আলাপ , কিন্তু বাস্তবে ফোনই বন্ধ !!!
এরকম প্রতারনার কি মানে ?



















