somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যান করা বিষয়ে কিছু পরামর্শ

০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ মডারেশন খুবই জটিল একটি কাজ, সন্দেহ নেই; কেননা, সকলেরই প্রত্যাশা যে তার পোস্টটি সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হবে। এটিই স্বাভাবিক এবং সম্ভবতঃ ডিফল্ট। কিন্তু, এই সুবিধাটির অপব্যবহারও যে হয় না, তা নয়। অনেকে অশ্লীল গালিগালাজ করেন, অন্যের জন্য মানহানিমূলক পোস্ট লেখেন। মডারেটারের পক্ষে সব পোস্ট ও মন্তব্য পড়ে পদক্ষেপ নেয়া সম্ভব নয়। বর্তমানে এক ধরণের অটো মডারেশন সিস্টেম চালু করা হয়েছে বলা হচ্ছে। কিন্তু, সে বিষয়ে বিস্তারিত আমরা জানি না। তাই, এ নিয়ে ব্লগারদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

আমার মতে কর্তৃপক্ষ কয়েকটি পদক্ষেপ নিলে সমস্যাটির একটি ভালো সমাধান হতে পারে।

১. গালি জাতীয় বা অন্যান্য আপত্তিকর শব্দ গুলো কোন পোস্ট বা মন্তব্যে থাকলে তা প্রকাশ না করা।

২. কোন ব্লগার যদি এমন কোন পোস্ট লিখেন, যা ব্লগের নীতিমালার পরিপন্থি হয়, তাহলে তাকে কারণসহ কয়েকবার (৩ বার হতে পারে) সতর্ক করা। তারপর তাকে নিরাপদ হতে সাধারণ ব্লগারে পরিনত করা। কাউকে একবারে ব্যান করা সমীচিন নয়।

৩. কোন ব্লগারের বিরুদ্ধে অভিযোগ করার ভিন্ন ব্যবস্থা করা এবং তা সকলে যাতে দেখতে পায়, তার ব্যবস্থা করা। এক্ষেত্রে ভোটাভুটির সিম্টেম থাকলে তা হবে মত প্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থি। কোন ব্লগার এমন একটি বিষয় উত্থ্পন করলেন যা অধিকাংশ ব্লগারের রাজিনিতক মতের বিপক্ষে যেতে পারে, কিন্তু তা যদি ব্লগের নীতিমালা ভঙ্গ না করে তাহলে সে বিষয়টি প্রকাশিত হতে হবে।

একজন বিশেষ ব্লগারের বিষয়ে আমি মডারেটারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি আরিফুর রহমান আরিফ। তিনি অভিযোগ করেছেন যে তাকে ফ্রন্ট পেজে ব্যান করা হয়েছে। আমি তার পোস্ট ও মন্তব্যগুলো দেখলাম। কোথাও কোন অশ্লীল শব্দ নেই, গালি গালাজ নেই। তিনি এমন কোন বিষয় বলেন নি যাতে কোন ধর্ম বা জাতির অবমাননা হয়। তাহলে তাকে কেন ব্যান করা হলো? বিষয়টি যদি মডারেটর কষ্ট করে আমাদেরকে জানান, তাহলে ভুল বুঝাবুঝির অবসান হবে।

দুঃখজনক হলেও সত্য যে, আমরা একটি অতিমাত্রায় অসহনশীল পরিবেশে বাস করছি। সামহোয়ার এর দ্বারা আক্রান্ত হবে না বলেই আমার বিশ্বাস।
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×