আমার প্রিয় পোস্ট

সেনাপ্রধানের ভারত সফর ও দুদেশের সম্পর্ক

০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৪

শেয়ার করুন:                   Facebook

মইন ইউ আহমেদ সাহেবের ভারত সফর সম্পর্কে কিছু লিখতে ইচ্ছা হল। তিনি আশা করেছেন ভারত-বাংলাদেশ সর্ম্পক উন্নত হবে। তিনি যেদিন ভারত সফর শুরু করলেন ঠিক তার আগের দিন বিএসএফ ৪টি পাখি(হতভাগা বাংলাদেশী) শিকার করেছে সীমান্ত জেলা ঠাকুরগাও/পঞ্চগড় এলাকায়। বিএসএফ এর পাখি শিকার একটুও কমেনি যদিও মাস কয়েক আগে ভারত আশ্বাস দিয়েছিল আর পাখি শিকার করবে না। ভারতের সামরিক ও বেসামরিক নেতারা কিংবা পশ্চিম বংগের পত্রিকাগুলো সীমান্তে জংগীবাদ দমনে ও এদেশে অবস্থিত স্বন্ত্রাসীদের ঘাটির গল্প প্রায় প্রতিনিয়ত শোনালেও সীমান্তে বিএসএফ কর্তৃক পাখি শিকারের গল্পটি আমরা একবারও কোন ফোরামে তুলতে পারিনি। ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল করতে শেষ পর্যন্ত আমরা ভারতের দাবী মেনে সীমান্তে কাটাতারের বক্স নির্মাণে সম্মতি দিলাম। অন্যদিকে সম্প্রতি ভারতীয় বেসামরিক বিমান সংস্থাকে বাংলাদেশের আকাশে একচেটিয়া ব্যবসার সুবিধা প্রদান করা হয়েছে তা পত্রিকায় এসেছে। আমরা কি দেইনি গত ৩৬ বছরে ভারতকে ? ? ফারাক্কা বাধ পরীক্ষামূলক চালু করতে সায় দিয়েছিল বাংলাদেশ বর্তমানে তা চিরকালের জন্য পদ্মা নদীকে শেষ করে দিয়েছে। আজ ফারাক্কার জন্য বা অভিন্ন নদীগুলোর গতিপথে বাধ নির্মাণের জন্য এবং চুক্তি অনুযায়ী পানি না দেওয়ার জন্য বাংলাদেশের উত্তরবংগ যে মরুভূমি হয়ে যাচ্ছে -১৪ কোটি মানুষের এদেশে কোন মিডিয়া কোন রাজনৈতিক দল কোন সমাজসেবী সংগঠন, কোন এনজিও, কোন বুদ্ধিজীবী বা সুশিল সমাজের কেউ এই নিয়ে একবার হইচই করেনা। টিভিতে অনেক টক শো হয়। দুর্নীতিপরায়ন রাজনীতি নিয়ে কিংবা নির্বাচন নিয়ে কিংবা কেন জরুরী অবস্থা তোলা হচ্ছে না তা নিয়ে নানা রকমের আলোচনা/ সেমিনার /গোলটেবিল বৈঠক হয় কিন্তু গংগা নদীর চলার পথে বাধ দিয়ে নদীর পানি অন্য দিকে প্রবাহিত করে ভারত যে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করছে তা নিয়ে কোন মিডিয়ায় কোন আলোচনা হয় না -যেই পানির অপর নাম জীবন। ভারতের কাছে বেরুবাড়ী হস্তান্তরের জন্য বাংলাদেশ সংবিধান সংশোধন পর্যন্ত করেছে কিন্তু ভারত তিনবিঘা করিডর বাংলাদেশকে লীজ দেয়নি। বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে মোস্ট ফেভারড নেশনের সুবিধা প্রদান করে আজ বাংলাদেশ নিজের বাজারটা পুরা উন্মুক্ত করে দিয়েছে। বিনিময়ে মাত্র কয়টি পন্য ছাড়া অন্য পন্যের ভারতের বাজারে প্রবেশের সুবিধা ভারত দেয়নি। আমরা আকাশ উন্মুক্ত করে দিয়েছি ভারতীয় টিভি চ্যানেলগুলোর জন্য কিন্তু ভারত তাদের কোন শহরে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোকে উন্মুক্ত করেনি। জেনারেল মইন আপনিও জানেন আমরা জানি ভারত কখনো পানি দেবেনা আমাদের চাহিদা অনুযায়ী, ভারত কখনো তাদের বাজারে বাংলাদেশের পন্যের অবাধ প্রবেশাধিকার দিবেনা। ভারত কখনোই সীমান্তে পাখি শিকার বন্ধ করবে না। ভারত কখনোই অভিন্ন নদীগুলোর চলারপথে বাধ নির্মাণ বন্ধ করবে না। ভারতের আধিপত্য মেনে নিতে হবেই। আওয়ামী সরকার, জাতীয় পার্টির সরকার বা বিএনপির সরকার পারেনি দুদেশেরপারস্পরিক শ্রদ্ধার সর্ম্পক তৈরী করতে বা ভারতের কাছ নায্য দাবী আদায় করতে এই সরকারও পারবেনা যদি জাতীয় স্বার্থ ত্যাগ না করে। আর এটাও সত্য আমেরিকা দঃএশিয়ার দেশগুলোকে দেখে থাকে ভারতের চোখ দিয়ে।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৬৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: কিরিটি রায় বলেছেন: এবং এর চরম বাস্তবতা পাবেন এই পোষ্টে।

দুধ কেন সাদা, তুমি কেন কালা জাতীয় পোষ্টে হিট!!!!!

িকন্তু জনগুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক জনমতগঠনমূলক পোষ্ট গুলো খা খঅ করে।....

তবে আর এ জাতিকে রক্ষা করবে কে।

আপনাকে ধন্যবাদ। এই সত্য ছড়িয়ে পড়ুক সকল প্রাণে, সত্য উদ্বোধেন।
২. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: তীর্যক বলেছেন: ভারতে আপনারা গাধা পাঠিয়েছেন তারা আপনাদের কে ঘোড়া দিয়ে সম্মান করেছে, তো ঘোড়ার ঘাস কেটে কিছু লোকের কর্মসংস্থান তো হবে - আর কি চান হাভাতি বাঙালি? শোনেননি সে দিন চক্রবর্তী বলল তারা না খেয়ে আপনাদের খাওয়াতে পারবেনা, তাদের পানি দরকার তাই তারা পানি দেবেনা, তাদের দরকার না হলে তারা ফারাক্কা বাঁধ খুলে দেবে তাতে যদি আপনার ডুবে মরেন তাতে তাদের কি করার আছে?

তাদের আকাশ দরকার, ট্রানজিট দরকার, বেরুবাড়ি অঙ্গরপোতা দহগ্রাম দরকার তাই তারা ওসব আপনাদের দেবেনা, শুটিং ট্রেনিং এর জন্য আপনাদের মত অচ্ছুত দরকার, তাই তারা সিমান্তে আপনাদের দেখলেই গুলি করে - এতে দোষের কি দেখলেন?

আপনাদের বিবৃতিবাজ, কলমবাজ কবি বুদ্বজীবি সাংবাদিকদের ভারতীয় খুদ কুঁড়ো দরকার - তাই তারা ভারতের এসব অত্যাচারের বিরূদ্বে রা করেনা। কই আপনাদের জেনারেল তো বলেনি "ঘোড়া চাইনা পানি দাও - ভিক্ষা চাইনা ইন্ড়িয়ান কুত্তা সামলাও" ।
৩. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৪:২৭
comment by: কিরিটি রায় বলেছেন: তীর্যক বলেছেন: ভারতে আপনারা গাধা পাঠিয়েছেন তারা আপনাদের কে ঘোড়া দিয়ে সম্মান করেছে


কমেন্টে বিপ্লব......


++++++++++++++++++++++++++++++++++++++++

আপনাদের বিবৃতিবাজ, কলমবাজ কবি বুদ্বজীবি সাংবাদিকদের ভারতীয় খুদ কুঁড়ো দরকার - তাই তারা ভারতের এসব অত্যাচারের বিরূদ্বে রা করেনা। কই আপনাদের জেনারেল তো বলেনি "ঘোড়া চাইনা পানি দাও - ভিক্ষা চাইনা ইন্ড়িয়ান কুত্তা সামলাও" ।

+++++++++++++++++++
৪. ০২ রা মার্চ, ২০০৮ রাত ১:৫৫
comment by: ফজলে এলাহি বলেছেন: স্বদেশ নিয়ে শংকিত............................তাই বাকরুদ্ধ হই মাঝে মাঝে, কেবলি ভাবনায়। :(

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯১৮