আমার প্রিয় পোস্ট

কবিতা

০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৪

শেয়ারঃ
0 0 0

ছোটবেলায়, আমি যে দোকানে গিয়ে খুঁজেছিলাম রূদ্র নটরাজের লাল ধূতি; সেই দোকানী আজ আমাকে অর্থকড়িহীন ওয়ালেট খুলে দেখালো বউ-বাচচার ছবি।রূদ্রনাগের ছায়া পড়া তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝলাম, ঘুমের বিবাহিত ভঙ্গিমা ভুলে যাওয়া কম কান্ড নয়!

এখন আমাকে আর টানেনা,পরপর দশবার লাইটার জ্বালানোর বাজী।একা একা বন-বাদাড়ে ঘুরতে গিয়ে বুঝি, আমার আগ্রহের অনেক ডালপালা ভেঙ্গে গেছে। যখন যে গাছে হেলান দিয়ে থাকি,তাকে আর জিজেস করিনা সে কার ঠোঁটে চেপে এসেছে; পাখি নাকি পর্তুগীজ? আমি শুধু জানি,আমাকে কাঁদাচ্ছে রবিন ক্রুশোর যৌনজীবন সম্পর্কে আমার অজ্ঞতা ।

 

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
তারিক টুকু বলেছেন: অসাধারণ লাগলো ইমরান। সত্যিই অসাধারণ।

প্রিয়তে পাঠালাম।

+
২. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৪
মাঠশালা বলেছেন: অনেক ভালো লাগলো। ব্লগে আপনার লেখা নিয়মিত পড়তে পারব আশা রাখি।
৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৪
মৃদুল মাহবুব বলেছেন: ''যখন যে গাছে হেলান দিয়ে থাকি,তাকে আর জিজেস করিনা সে কার ঠোঁটে চেপে এসেছে; পাখি নাকি পর্তুগীজ।''

এইখানে নিস্তব্ধতা দাবি করেছিলাম। অথচ তীর্ব শব্দে বাড়ি খাচ্ছি। এ আমার ব্যক্তিমত।
৪. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৯
আমজাদ সুজন বলেছেন: আপনার কবিতা তো দুর্দান্ত।
৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪০
সোমেশ্বর অলি বলেছেন: ''আমাকে কাঁদাচ্ছে রবিন ক্রুশোর যৌনজীবন সম্পর্কে আমার অজ্ঞতা''

.....................


চমৎকার!
৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
জাহিদ সোহাগ বলেছেন: ভালো চমৎকারিত্ব আছে।
৯. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৩
অ রণ্য বলেছেন: চমৎকার একটা কবিতা পড়ে আজ সকালটা সত্যিৎ চমৎকার আমেজে ভরে গেল। একবার নয় কয়েকবার পড়েছি, এবং প্রতি পঠন আমাকে আগের বারের চেয়ে বেশি ভাল লাগা দিল।

সত্যিই খুব ভাল লাগল।

 

মোট সময় লেগেছে ০.৯২১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই