উপকরন ঃ
আলু ৫০০ গ্রাম কাঁচামরিচ ৩টি
পেঁয়াজ বেরেস্তা ৩ টে. চা. পেঁয়াজ ৩টি
লবণ ১ চা চ. ডিম, হাঁেসর ২টি
গোলমরিচ, গুড়া ১/২ চা চা. টোষ্টের গুড়া ১/২ কাপ
প্রনালী ঃ
আলু ধুয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরান। আবার চুলায় দিয়ে আলুর গায়ের পানি টানাও। খোসা ছড়িয়ে চটকে নিন। আলুতে বেরেস্তা গুড়া, লবণ, গোলমরিচ, মিহিকুচি কাঁচামরিচ এবং ১ টে. চামচ টোষ্টের গুড়া মিশান। একটা ডিম ফেটে অর্ধেকটা আলুর সংগে মিশান এবং বাকি অর্ধেকটা তুলে রাখুন।
আরেকটা ডিম লবণ দিয়ে ফেটে ওমলেট ভাজুন। ওমলেট কিমার মত কুচি করে কাটুন। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি কওে ওমলেটের সংগে মিশান।
আলু ১০ ভাগ করুন। ডিমের পুর দিয়ে আলুচপ তৈরী করুন। গোলাকার, ডিম্বাকার ইচ্ছমত চপের আকার করুন। তুলে রাখা ফেটান ডিম মাখিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে নিয়ে চপ ডুবো তেলে ভাজুন।
টমেটো সস বা তেঁতুলের চাটনীর সঙ্গে পরিবেশন করন।
** কিমার আলুরচপ: সমুসার রেসিপির মত একপোয়া মাংসের কিমা রান্না করুন। কিমা চপের আলুতে পুদিনাপাতা, ভাজা জিরা এবং মরিচের গুড়াও দেয়া যায়। কিমার পুর দিয়ে আলুচপ তৈরি করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



