somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

ছবিসহ ভোটার তালিকার কাজের জন্য দেশীয় বিশেষজ্ঞগণই যথেষ্ট

০৬ ই মে, ২০০৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিসহ ভোটার তালিকা তৈরির ৪৫০ কোটি টাকার সিংহভাগই হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর প্রথম ধাপ শুরু হয়েছে কনসালটেন্ট নিয়োগের মাধ্যমে। ভোটার তালিকার প্রকল্প তৈরির জন্য ইতোমধ্যে ৫ জন পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। তাদের ৩ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। তাদের বাছাই করে দিয়েছে ইউএনডিপি। এমনকি তাদের জন্য মোটা অংকের ভাতাও নির্ধারণ করে দিয়েছে ইউএনডিপি। ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশন পুরোটাই ইউএনডিপির ওপর নির্ভর করছে।
ডাটাবেজ, ই-গভর্নেন্স ও ছবিসহ ভোটার তালিকা তৈরির মত মেধা আমাদের দেশে অনেক আছে। এসব কাজের জন্য দেশীয় বিশেষজ্ঞগণই যথেষ্ট।
ইতোমধ্যে এদের ৪ জন কনসালটেন্ট কমিশনে যোগদান করে কাজ শুরু করেছেন। পরবর্তীতে এ সকল কনসালটেন্ট যে সকল যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় করার সুপারিশ করবেন, সেসব জিনিস কোন কোন কোম্পানী থেকে ক্রয় করতে হবে তাও নির্ধারণ করে দেবে ইউএনডিপি। এমন কি আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের পর কোন কোম্পানী কাজ পাবে সে ক্ষেত্রেও ইউএনডিপির হাত থাকবে। আর এসব কোম্পানীর সাথে কমিশন প্রাপ্তির গোপন চুক্তি থাকাটা অস্বাভাবিক কিছু নয়।
বিদেশীদের সাহায্য নিতে হলে তাদের দেয়া শর্ত মানতে হয়। বিদেশীদের শর্তানুযায়ী সে টাকা খরচ করতে হয় এমন কী তাদের কথা অনুযায়ী নির্দিষ্ট কোম্পানী থেকে জিনিসপত্র ক্রয় করতে হয়।
ভোটার তালিকার প্রকল্প তৈরির জন্য নিয়োগপ্রাপ্ত পরামর্শকগণ হলেন, অস্ট্রেলিয়ার স্টিভ পেনহেন ও সুইডেনের পিটার। দেশীয়রা হলেন, বুয়েটের অধ্যাপক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কম্যুনিকেশন টেকনোলজির ডিরেক্টর ড. এস এম লুৎফল কবীর ও নিউজ ইনফোটেক সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ আর আজিজুল হক রায়হান।
উল্লেখিত পরামর্শকদের জন্য মোটা অংকের মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। আর বিদেশী বিশেষজ্ঞদের ভাতার পরিমাণ দেশীয় বিশেষজ্ঞদের চেয়ে কয়েকগুণ বেশি।
এ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টিএম শামছুল হুদা বলেন, বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে এবং তাদের ভেতন ভাতাও নির্ধারণ করেছে ইউএনপিডি। আর তা ইউএনডিপির নিজস্ব তহবিল থেকে পরিশোধ করবে। সেটা আমরা জানতেও চাই না।
৩১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×