মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-৩

২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৯

শেয়ারঃ
0 0 0

আল্লাহ্‌ সুবাহানাল্লাহু তা'য়ালা সুরা নহল এর ৯০ আয়াতে বলছেন--

إِنَّ اللّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاء ذِي
الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَالْبَغْيِ
يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

আল্লাহ্ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্নীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং
তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন।
তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।

ব্যাখ্যা--
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলা তিনটি বিষয়ে আদেশ দিয়েছেনঃ
১। ন্যায়পরায়ণতা বা সুবিচার,
২। অনুগ্রহ বা সদাচরণ এবং
৩। আত্মীয়োদের প্রতি অনুগ্রহ।

পক্ষান্তরে তিন প্রকার কাজ করতে নিষেধ করেছেনঃ
১। অশ্লীলতা,
২। যাবতীয় মন্দ কাজ বা অসঙ্গত কাজ এবং
৩। জুলুম ও উৎপীড়ন বা অবাধ্যতা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৭
এস্কিমো বলেছেন: জেনেশুনে সত্য গোপন করা সম্পর্কে ইসলাম কি বলে, জনাব।

আপনি জেনে শুনে নিজামীকে আল বদর প্রধান হিসাবে বলতে রাজী না কেন?

একজন উকিল যখন ধর্ম নিয়ে পোস্ট দেয় - তখন কাকের মুখের মাংসের জন্যে শৃগালের মধুর স্বরের আলাপের কথাই মনে পড়ে..দু:খিত।
২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩২
হমপগ্র বলেছেন: দেশটার বারোটা বাজতেছে ধর্মান্ধদের জন্য।
১!
৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৩
আরণ্যক যাযাবর বলেছেন: আপনি কি মনে করতেছেন, ধর্ম নিয়া পোস্ট দিলেই লোকে আইসা আপনারে মারহাবা মারহাবা কইবো?

চোরে যখন মসজিদের ইমাম হয়, তখন কী করন যায়, কন দেহি?
৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৩
শিলা বলেছেন: কুরআনের আয়াতের জন্য ৫।
৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৮
হাসিব বলেছেন: নিজামী আলবদর প্রধান ছিলেন ।
ক. হ্যা
খ. না, উনি আমার মতোই সত লোক ছিলেন
যেকোন একটিতে টিক দিন ।
৬. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৮
ইসাবেলা বলেছেন: উকিল সাহাব, কোর্টে আল্লাহর আইনের ওকালতি করেন না মানুষের তৈরি আইনের? হাত কাটা আর পাথর নি্ক্ষেপে হত্যা করার আইন চালু করা দরকার না? আপনি মনে হয় মেজর জিয়ার অন্ধ ভক্ত, উনার দলটা কি ইসলামী দল? জিন্না সাবের ধর্মের আঠা দিয়া তো পাক-ই-স্তান টিকানো গেল না, এইটা নিয়া আপনে পেরেশান হন না? আর লোকে বলে মানুষে কাইজা ফ্যাসাদ বেশী করলে উকিল সাহেবদের চেকনাই বাড়ে, এইটা কি ঠিক? আমার এই সামান্য খুচাখুচির জন্য গোস্বা হইয়েন না জনাব! আমি জানি আপনি অতিশয় ভদ্দরলোক, হ্য়তোবা সুশীল সমাজের সদস্যও হইয়া যাইবেন।
৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৩
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন: ষার কেমুন আচেন? আপনার ধর্ম নিয়া কপি পেষ্ট কইরা জনপ্রিয়তা মনে হয়না হবে
৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৩
জল রঙ বলেছেন: আমি এই ভন্ডটার মুখোশ খুলতে চাই । আমাকে সাহায্য করুন । আমি শিওর এটা আসল আকন্দ না । এর পিছনে অন্যকেউ ।
১১. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৮
হাসিব বলেছেন: অপ্রাসঙ্গিক আয়াত না আওড়ায় যেইটা জিগাইছি সেইটা বলেন ।

নিজামী আলবদর প্রধান ছিলেন ।
ক. হ্যা
খ. না, উনি আমার মতোই সত লোক ছিলেন
যেকোন একটিতে টিক দিন ।
১২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: দ্বিতীয় আদল হচ্ছে মানুষের নিজের সাথে আদল করা। এর অর্থ হচ্ছে, দৈহিক ও আত্মিক ধ্বংসের কারণাদি থেকে নিজেকে বাঁচানো, নিজের এমন কামনা পূর্ণ না করা যা পরিণামে ক্ষতিকর হয় এবং সবর ও অল্পেতুষ্টি অবলম্বন করা, নিজের উপর অহেতুক বেশী বোঝা না চাপানো।
১৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১২
এস্কিমো বলেছেন: উনি এটা করছেন প্রাকৃতিক কর্ম হিসাবে..

শেষ না হওয়া পর্যন্ত অন্য কথা বলবেন না@হাসিব
১৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: তৃতীয় আদল হচ্ছে নিজের এবং সমগ্র সৃষ্টজীবের সাথে শুভেচ্ছা ও সহানুভূতিমূলক ব্যবহার করা, ছোটবড় ব্যাপারে বিশ্বাসঘাতকতা না করা, সবার জন্যে নিজের মনের কাছে সুবিচার দাবী করা এবং কোন মানুষকে কথা অথবা কার্য দ্বারা প্রকাশ্যে অথবা গোপনে কোনরূপ কষ্ট না দেয়া।
১৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৬
গনডার বলেছেন: এস্কিমো বলেছেন :
২০০৭-১০-২০ ২১:১২:৫৩

উনি এটা করছেন প্রাকৃতিক কর্ম হিসাবে..

শেষ না হওয়া পর্যন্ত অন্য কথা বলবেন না@হাসিব
১৬. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এমনিভাবে বিচারে রায় দেয়ার সময় পক্ষপাতিত্ব না করে সত্যের অনুকুলে রায় দেয়াও এক প্রকার আদল এবং প্রত্যেক কাজে স্বল্পতা ও বাহুল্যের পথ বর্জন করে মধ্যবর্তিতা অবলম্বন করাও আদল।
আদল শব্দের মধ্যে বিশ্বাসের সমতা, কার্যের সমতা, চরিত্রের সমতা-সবই অন্তর্ভূক্ত রয়েছে।
১৭. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৯
ইসাবেলা বলেছেন: ঘিলুতে শর্ট সার্কিট হয়া গেছে মনে লয়
১৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৩
হমপগ্র বলেছেন: পাবলিকের কমেন্ট পইড়া আমি হাসতে হাসতে মারা যাচ্ছি। অফ! দারুণ।
১৯. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫
আসল-ট্রাপ বলেছেন: আকন্দ সাহেব আপনার প্রোফাইলে একটা ভালো ছবি দেন। নতুন ব্লগাররা আপনারে দেখতে চায়।
২০. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫
ক্ষ্যাপা বলেছেন: হে তো দেখি আমার থাইকা বড় ক্ষ্যাপা
২২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৬
গনডার বলেছেন: ষাড় নদীর পানি নীয়া কিসু বলেন
২৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আল্লাহ সুবাহানাল্লাহু তা'য়লার নির্দেশ--কোন মানুষকে কথা অথবা কার্য দ্বারা প্রকাশ্যে অথবা গোপনে কোনরূপ কষ্ট দিয়েন না।
২৪. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪২
বিহংগ বলেছেন: আপনি আছেন কেমন।
২৫. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫১
সূফি বলেছেন: কাকু,আপনার ছবিটা প্রোফাইল থেকে সরাইলেন কেন?
২৭. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৪
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন: ষার হিজলা চতুরভুজকে ব্যান করুন।ষার, বাংলাদেশের সংবিধানে কি হিজলা অধিকার সংরক্ষিত
২৮. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪১
সোনার বাংলা বলেছেন: পবিত্র কুরআনের আয়াতের জন্য ৫।
৩০. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০২
'ভিমরু' বলেছেন: কোরানের আয়াত দেখলে যাদের গা জ্বালা করে তাদের জন্য করুনা।


মোহাম্মদ আলী আকন্দ কে ধন্যবাদ। ৫
৩১. ২১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৮
দ্বিতীয়নাম বলেছেন: ঘিলুতে শর্ট সার্কিট হয়া গেছে মনে লয়
৩২. ২১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৬
আওরঙ্গজেব বলেছেন: সালাম,
ভাল পোস্ট। ধন্যবাদ।
৩৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৪
'ভিমরু' বলেছেন: দ্বিতীয়নাম বলেছেন :
২০০৭-১০-২১ ১০:০৮:২৯

ঘিলুতে শর্ট সার্কিট হয়া গেছে মনে লয়


ঠিকোই। কোরানের বাণী দেখলে অনেকেরই ঘিলুতে শর্ট সার্কিট হয়া যায়। ব্যপার নাহ..!
৩৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৬
ইছামতীর পাড়ে বলেছেন: ৫। সেই সাথে মোবারকবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন আইনজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ