মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৩

১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০১

শেয়ারঃ
0 0 0

আল্লাহ সুবহানাল্লাহু তায়'লা সুরা ফোরকানের ৬৩ নম্বর আয়াতে উল্ল্যেখ করেন--

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।
ব্যাখ্যা--
আল্লাহ পাক মুসলমানদের একটি গুণের কথা বলেছেন। রহমান আর্থাৎ আল্লাহর বান্দা বা একজন মুসুলমান কোন সময়ই কারো সাথেই অহংকার প্রকাশ করবে না। বরং বিনম্রভাবে চলাফেরা করবে। মানুষের সাথে বিনম্র আচরণ করবে।

কোন মুর্খ লোক যদি গায়ে পরে ঝগড়া করতে আসে, তা হলে তার সাথে ঝগড়া না করে স্বসম্মানে সালাম দিয়ে চলে যাবে।

আসুন, আমরা আল্লাহর নির্দেশানুসারে কাজে বা কথায় অহংকার প্রকাশ না করি এবং সবার সাথে বিনয় প্রকাশ করে বিনম্র আচরণ করি।

কারো সাথে ঝগড়া ফেসাদে জড়িয়ে না যাই। কেউ ঝগড়া করতে চাইলে সালাম দিয়ে স্বসম্মানে দূরে সরে যাই।

 

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
নাদান বলেছেন: যথারীতি মাইনাস।
২. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্ পছন্দ করেন না দাম্ভিক-গর্বিতজনকে।
৩. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২
মদনবাবু বলেছেন: নাদান বলেছেন: যথারীতি মাইনাস।
৪. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আর দাম্ভিক-গর্বিতজনেরা পছন্দ করবে না এই পোষ্ট।
৫. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৫
দ্বীপবালক বলেছেন: ভাল কথা স্মরণ করাইয়া দেওয়াই ধন্যবাদের সহিত +।
৬. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: নি:সন্দেহে আল্লাহ্ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না।
৭. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আর অহংকারীদের আবাসস্খল কতই নিকৃষ্ট।
৮. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২
আলমগীর আহসান বলেছেন: কোরআনের আয়াত ও ব্যাখ্যা সম্বলিত পোষ্টে শুধু মাত্র মূর্খ অথবা বিধর্মীরাই (-) দিতে পারে।
৯. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২
আলমগীর আহসান বলেছেন: কোরআনের আয়াত ও ব্যাখ্যা সম্বলিত পোষ্টে শুধু মাত্র মূর্খ অথবা বিধর্মীরাই (-) দিতে পারে।
১০. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ পৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।
১১. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: নাদান, আলমগীর আহসান আপনাদেরকে আমার সালাম।
১২. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৯
ফজল বলেছেন: জনাব মওলানা মো আ: ছাহেব!@ছালাম রহিলো। আপনার পোষ্টখানিকে + প্রদান করিয়াছি।

জনাব@নদী সমস্যার সমাধান বিষয়ক একখানা পোষ্ট সময়ের দাবী। কি প্রকারে দূষিত পানি নির্গমন রোধ করা সম্ভব তাহা লইয়াও জ্ঞানচর্চা করতঃ আমাদিগের জ্ঞানবৃদ্ধি ঘটাইবেন- ইহা কামনা করি।

জনাব@বর্তমান সমস্যা সমাধানে আপনার চিন্তা ভাবনা কি? বিদিশা ম্যাডামের চিন্তাই বা কি এই ব্যাপারে? দয়া করিয়া প্রকাশ করিবেন জনাব।
১৩. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
প্রশ্নোত্তর বলেছেন:

নাউযুবিল্লাহ! আল্লাহর কালাম আল্লাহর নামে আরম্ভ করে নাই! আল্লাহ তুমি তোমার কালামের হেফাজত কর। আমিন।

যারা এতো বড় গুনাহের কাজ, না দেখার ভান করে প্লাস দিয়েছে তাদের আল্লাহ হেদায়ের করুন।

আমি মাইনাস দিলাম, আল্লাহ কবুল করুন।
১৪. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
আওরঙ্গজেব বলেছেন: "রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।" - আল্লাহ আমাকে 'রহমান এর বান্দা' হওয়ার তওফিক দাও - আমিন।

 

মোট সময় লেগেছে ০.৮৮৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন আইনজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ