মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৫

১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭

শেয়ার করুন:                   Facebook


অবিনশ্বর শাশ্বত সত্তার অধিকারি আল্লাহ কোরআন পাকের সুরা লোকমান এর ১৪ নম্বর আয়াতে উল্ল্যেখ করেছেন--

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি।
তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে।
তার দুধ ছাড়ানো দু বছরে হয়।
নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও।
অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।


ব্যাখ্যা--
আল্লাহ পাক পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছেন। এই জোর নির্দেশের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা ফরজ।

এই আয়াতে ক্ষমাশীল ও দয়াময় আল্লাহ মায়ের কষ্টের কথা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। মা তার সন্তানের ধরাধামে আবির্ভাব ও অস্থিত্ব বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ ত্যাগ স্বীকার ও অবর্ণনীয় দুঃখ-কষ্ট বরদাশত করেছেন।
উদরে ধারণ করে তার রক্ষণাবেক্ষণ করেছেন এবং এ কারণে ক্রমবর্ধমান দুঃখ-কষ্ট বরদাশত করেছেন। আবার ভূমিষ্ট হওয়ার পরও দু'বছর পযন্ত স্তন্যদানের কঠিন ঝামেলা পোহাতে হয়েছে। যাতে দিন-রাত মাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ফলে তাঁর দুর্বলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর সন্তানের লালন-পালনের ক্ষেত্রে মাকেই যেহেতু অধিক ঝুঁক্কি-ঝামেলা বহন করতে হয়, সেজন্য শরীয়তে মায়ের স্থান ও অধিকার পিতার অগ্রে রাখা হয়েছে।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
comment by: বিবেক সত্যি বলেছেন:

ধন্যবাদ..

আজকের দিনের রুটিনের কোরআন পাঠ আপনার পোষ্ট থেকেই তাহলে শেষ করলাম :)
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ, বিবেক সত্যি।
আমারা যেন কোরআনের নির্দেশগুলি আমল করতে পারি।

২. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
comment by: নাজিল আযামী বলেছেন:
আলহামদুলিল্লাহ।
৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৮
comment by: আওরঙ্গজেব বলেছেন: "আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি।
তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে।
তার দুধ ছাড়ানো দু বছরে হয়।
নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও।
অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।"

- কি সুন্দর, আমার রবের বাণী!

 



 


আমি একজন আইনজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৮২০