মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৬

১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৭

শেয়ারঃ
0 0 0

ঈমানদারদের অভিভাবক আল্লাহ পাক সুরা লোকমান এর ১৮ নম্বর আয়াতে বলেন--

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ্ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
ব্যাখ্যা--
দয়াময় আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন, মানুষকে অবজ্ঞা না করতে। লক্ষ্য করুন, মানুষকে। এখানে ধনি-গরীব, সাদা-কালো, হিন্দু-মুসলমানের কোন উল্ল্যেখ নাই। মানুষকে অবজ্ঞা করা যাবে না। একজন আরেকজনকে অবজ্ঞা করে অহংকার বশে। তাই আল্লাহ দাম্ভিক অহংকারীকে অপছন্দ করেন। আর আল্লাহ যাকে অপছন্দ করেন তার অবস্থা কেমন হবে? আসুন, কোন মানুষকে অবজ্ঞা না করি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২০
বজলু মহাজন বলেছেন: আসসালাম ভাই,

শিক্ষনীয় পোষ্ট।
ধন্যবাদ
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: ভাই আসুন, এই আয়াতটির আমল করি।
সবার সাথে, সব মানুষের সাথে বিনয়ী আচরন করি।
কারো সাথে অহংকার প্রকাশ না করি।

২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯
বিবেক সত্যি বলেছেন: ভালো লাগলো...


...সাদা-কালো, হিন্দু-মুসলমানের কোন উল্ল্যেখ নাই। মানুষকে অবজ্ঞা করা যাবে না।....
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন: ভাই, ঠিকই উল্ল্যেখ করেছেন, মানুষকে অবজ্ঞা করা যাবে না। সে যেই হউক।

৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৮
সিফাত-ই-রাব্বি রাচিন বলেছেন: আপনি তো আরবী জানেন ! বলুন তো, আমার নামটা ঠিক আছে কি না ?
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: সিফাত অর্থ গুন।
রাব্বি অর্থ আমার প্রতিপালক।
সিফাত-ই-রাব্বি অর্থ আমার প্রতিপালকের গুন।
রাচিন অর্থ আমি জানিনা।

৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৯
চতুরভূজ বলেছেন: সুন্দর পোষ্ট। অহংকার পতনের মূল। আসুন আমরা সবাই মিলে এই আয়াতটির আমল করার কাজে লেগে যাই এখন থেকেই। নিজেকে তৈরী করা শুরু করি এই মূহুর্ত থেকেই।

ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: ভাই চতুরভূজ,
আপনার সাথে আমিও একমত। জানাটাই বড় কথ নয়, বড় কথা হ'ল আমল বা প্রেক্টিস।
চলুন, এই মূহুর্ত থেকেই আমল শুরু করি।
আসুন এখনই একটি তালিকা করি, আজ সরাদিন কার কার সাথে খারাপ ব্যবহার করেছি, কার কার সাথে অহংকার প্রকাশ করেছি, কাকে কাকে অবজ্ঞা করেছি।
এবার প্রথমেই ঐ ব্যক্তির কাছে ক্ষমা চাই, তার পর দয়াময়, ক্ষামাশীল আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন। নিশ্চই দয়াময় আল্লাহ আমাদেরকে ক্ষামা করে দিবেন।

৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: যাদের কাছে ভাল লেগেছে তাদেরকে ধন্যবাদ।
আর যাদের ভাল লাগে নাই তাদেরকেও ধন্যবাদ। কষ্ট করে পড়ার জন্য।
সব কথা সবার ভাল লাগবে না-এটাই সত্য।
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ভাই আযামী, আমরা অভ্যাস বশত মানুষের সাথে অনেক সময়ই খারাপ ব্যবহার করি। বিশেষ ভাবে গরীব ও অসহায় মানুষের সাথে অবজ্ঞার সাথে আচরন করি। আসুন আজ থেকেই প্রেক্টিস করি কি ভাবে সব মানুষের সাথে ভাল আচরন করা যায়।
জানাটাই বড় কথা নয়, বড় কথা হ'ল আমল বা প্রেক্টিস।

৭. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১২
ফজলে এলাহি বলেছেন: আয়াতের শিক্ষা মেনে চলার তৌফিক প্রার্থনা করছি সুমহান আল্লাহর দরবারে।
৮. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
ত্রিভুজ বলেছেন: ভাল পোস্ট.... আকন্দ ভাই... +
৯. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৬
আবূসামীহা বলেছেন: সব মানুষকেই ভালবাসতে হবে। এটাই কথা।
১০. ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪১
পান্জেরী বলেছেন: "অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ্ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।"

 

মোট সময় লেগেছে ০.৯৭২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন আইনজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ