মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৭
১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৬
যার কোন শরীক ও সমতুল্য নাই সেই এক অদ্বিতীয় আল্লাহ সুরা লোকমান এর ১৯ নম্বর আয়াতে উল্ল্যেখ করেন--
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِي
পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর। নি:সন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।
ব্যাখ্যা--
মধ্যম গতিতে চলাফেরা করার নির্দেশ প্রদান করা হয়েছে।
খুব দ্রুতগতিতে দৌড়-ঝাপ করে চলা বভ্যতা ও শালীনতার পরিপন্থী।
দ্রুতগতিতে চলা মুমিনের সৌন্দর্য ও মর্যাদাহানিকর। এভাবে চলার ফলে নিজেরও দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে বা অপরের দুর্ঘটনার কারণও ঘটতে পারে।
আবার অত্যধিক মন্থর গতিতেও চলতে বারন করা হয়েছে--যা গর্বস্ফীত আত্মাভিমানীদের অভ্যাস, যারা অন্যান্য মানুষের চাইতে নিজের অসার কৌলীন্য দেখাতে চায়।
আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এম.এ.হামিদ বলেছেন:
ষার ভালো আচেন, সার আপনার সাথে একটি দেকা করতে চাই।
নরাধম বলেছেন:
নাদান বলেছেন: কাগু অনেক দিন পর! কেমুন আচেন?কাগু, উকিলদের আচরন কেমন হওয়া উচিত সেটা নিয়ে একখনা পোস্ট দেন।
বিবেক সত্যি বলেছেন:
আমার ভাগ্য ভালো, আজ পর্যন্ত আসল গাধার স্বর শুনতে হয়নি নরাধম, মুসলিম উকিলদের আচরন তো মুসলমানদেরমতই হওয়া উচিত...
এম.এ.হামিদ বলেছেন:
আচ্চা যারা এ আচরন করবেনা তারা কি মুসলমান থাকব না নাস্তিক হইয়া যাইবো। কাট অফ লাইন টা কি? গ্রেড কি কার্ভে না ষ্ট্রেইট ৯০ ৮০ ৭০ ৬০
বিহংগ বলেছেন:
যাক,আপনাকে পাওয়া গেলো।
আচ্ছা ,আমার একটা প্রশ্ন ছিলো
জন্ম,মৃত্যু,আর বিয়া ভাগ্যের লিখন, এ কথাগুলো কোথায় লিখা আছে।কোরানে নাকি হাদীসে।
ভালোবাসার বিয়ে নিষিদ্ধ- এ রকম কথাও কি কোথাও লিখা আছে।
আমার জরুরী দরকার।
যদি আপনার জানা থেকে , প্লিজ বললে বেশ উপকৃত হবো।
জেনারেল বলেছেন:
কাকু ভাল আছেন?
সিহাব চৌধুরী বলেছেন:
আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।
তার মানে কি প্রয়োজন হলে উচ্চ শব্দ ও হট্টগোল করলে কোন সমস্যা হবে না ?
সিহাব চৌধুরী বলেছেন:
একটা কথা, আরবী খুব কম বাংগালী ই বুঝতে পারেন । বাংলা ব্লগে আরবী বর্জনীয় হওয়া কাম্য ।
লেখক বলেছেন: সবাই যে সব কিছু বুঝবে আর সব কিছু জানবে, তা ঠিক নয়।
যারা বুঝে তাদের জন্য আরবী। আরা যারা বুঝেনা তাদের জন্য বাংলা।
মিশন বলেছেন:
আসসলামু আলাইকুম! কেমন আছেন? আশা করি ভাল। পোষ্ট খুব ভাল লাগল। অনেকদিন পর এমন পোষ্ট পেয়ে খুশি লাগছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ। জী, ভাল আছি। ধন্যবাদ, মন্তব্যের জন্য।।
লেখক বলেছেন: কে কী বলে তা বড় কথা নয়। বড় কথা হ'ল, আল্লাহর নির্দেশ। আসুন, আল্লাহর নির্দেশ মত চলার চেষ্টা করি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
সিহাব চৌধুরী বলেছেন:
আমার একটি প্রশ্ন ছিল ।
------------------------->
আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।
তার মানে কি প্রয়োজন হলে উচ্চ শব্দ ও হট্টগোল করলে কোন সমস্যা হবে না ?
লেখক বলেছেন: আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা এবং হট্টগোল না করা।
উদাহরণ:- ধরা যাক একটি রুমে ৩ জন লোক আছে। সেখানে যতটুকু স্বরে কথা বলতে হবে ১০০ জন লোক ভর্তি একটি রুমে তার চাইতে জোরে কথা বলতে হবে। ঐ রুমের জন্য উচ্চ স্বর প্রয়োজন। অন্যথায়, কথা শুনা ও বুঝা যাবেনা।
এখানে দুইটা বাক্য এবং দ্বারা যুক্ত করা হয়েছে।
প্রথম বাক্য, "আর কন্ঠস্বর নীচু করার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ না করা।"
দ্বিতীয় বাক্য, "আর কন্ঠস্বর নীচু করার অর্থ হট্টগোল না করা।"
আশা করি বুঝতে পেরেছেন।
লেখক বলেছেন: আশা করি উত্তর পেয়েছেন। খুব ভাল টাইপ জানি না। তাই টাইপ করতে দেড়ি হয়।
লেখক বলেছেন: পৃথিবীতে ৬০০ কোটি লোকের মধ্যে মাত্র ১০০ কোটি মুসলমান।
অর্থাৎ ৫০০ কোটি লোক মুসলমান না। অমুসলিমরাই তো মেজরিটি।
আল্লাহর কাছে হাজার শুকুর যে ৯ জনের ভাল লেগেছে।
আল্লাহ পাক সুরা ইউনুস এর ৯৯-১০০ নম্বর আয়াতে বলেন--
وَلَوْ شَاء رَبُّكَ لآمَنَ مَن فِي الأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُواْ مُؤْمِنِينَ
আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসতে সমবেতভাবে।
তুমি কি মানুষের উপর জবরদস্তী করবে ঈমান আনার জন্য?
وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلاَّ بِإِذْنِ اللّهِ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لاَ يَعْقِلُونَ
আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ না আল্লাহ্ হুকুম হয়।
পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর।
অমিত বলেছেন:
খুব দ্রুতগতিতে দৌড়-ঝাপ করে চলা বভ্যতা ও শালীনতার পরিপন্থী।দ্রুতগতিতে চলা মুমিনের সৌন্দর্য ও মর্যাদাহানিকর। এভাবে চলার ফলে নিজেরও দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে বা অপরের দুর্ঘটনার কারণও ঘটতে পারে----
এই জন্যই আমরা অলিম্পিকে দৌড়ঝাপের কোন মেডেল পাই না।
আবার অত্যধিক মন্থর গতিতেও চলতে বারন করা হয়েছে--যা গর্বস্ফীত আত্মাভিমানীদের অভ্যাস, যারা অন্যান্য মানুষের চাইতে নিজের অসার কৌলীন্য দেখাতে চায়। ----
এইজন্য দাবাতেও আমরা লবডন্কা।
লেখক বলেছেন: মিলটা খুব ভাল লাগল।
লেখক বলেছেন: তবে আমরা ইসলামের এই অনুশাসন মানলে মিলটা যুতসই হতো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পান্জেরী বলেছেন:
"পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর। নি:সন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। " - আল-কোরআন।
বিবেক সত্যি বলেছেন:
অবশ্যই মুসলমানদের আচরন এমন হওয়া উচিত ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















