মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-২০

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩০

শেয়ারঃ
0 0 0

আল্লাহ পাক সুরা হুজুরাত এর ১০ নম্বর আয়াতে উল্লেখ করেন--

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে-যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।

ব্যাখ্যা--
মুমিন অর্থ যারা ঈমান এনেছে। পরস্পর ভাই অর্থ এক ভাইয়ের প্রতি অন্য ভাইয়ের যে রূপ অধিকার, কর্তব্য ও দায়িত্ব থাকে ঠিক অনুরূপ অধিকার, দায়িত্ব ও কর্তব্য অপর মুমিনের প্রতি থাকবে। দুই জন মুমিনের মধ্যে যদি কোন কারণে ঝগড়া-বিবাদ, মনমালিন্য বা ভুল বুঝা-বুঝি হয় তা হলে অন্য মুমিন ভাইয়ের কর্তব্য হবে পরস্পরের মধ্যে ন্যায় সংগতভাবে মীমাংসা করে দেয়া।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৬
আরণ্যক যাযাবর বলেছেন: চাচু, আপনার এ পরিবর্তন কীভাবে হইলো?

আপনিই তো একসময় পোস্ট দিসিলেন, আপ্নার একাগ্র পরিশ্রমেই এরশাদ দাদু বিদিশা আন্টির সাথে আবার পার্টি করতে রাজি হয়েছেন। বুকে বুক মিলিয়ে কাজ করার বাসনা ব্যক্ত করেছেন মিজ বিদিশা। মনে আছে? নিজেই তো সেই পোস্ট দিসিলেন।
সেই আপ্নিই এখন কী সুন্দর কোরআনের আয়াত শিক্ষা দেন।
সুবহানাল্লাহ।

আমার প্রশ্ন হচ্ছে,
এরশাদ দাদুর অপকর্মকে আপ্নি কীভাবে দেখেন?
২. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৭
প্রশ্নোত্তর বলেছেন:
নাউযুবিল্লাহ! আল্লাহর কালাম আল্লাহর নামে আরম্ভ করে নাই! আল্লাহ তুমি তোমার কালামের হেফাজত কর। আমিন।

যারা এতো বড় গুনাহের কাজ, না দেখার ভান করে প্লাস দিয়েছে তাদের আল্লাহ হেদায়ের করুন।

আমি মাইনাস দিলাম, আল্লাহ কবুল করুন।
৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
ফজল বলেছেন: জনাবে আলা মৌলানা মোহাম্মদ আলী আকন্দ আইনজীবি ছাহেব@ ইহা অতীব দরকারী পোষ্ট জনাব। যোগচিহ্ন দিয়া ভারমুক্ত হইলাম।

হুজুর আপনার নিকট দুইখানা প্রশ্ন রাখিতেছি ভয়ে ভয়ে। মাইন্ড খাইবেননা আশা রাখি। গোশ্তাকি হইলে নিজগুনে ক্ষমা করিয়া দিবেন জনাব।

১) ভ্রান্ত ও কুরুচীপূর্ন মন্তব্য করিয়া বিদিশার মনোমন্ডলে এবং শারীরিকভাবে যে কষ্টের হোলিখেলা শুরু করিয়াছেন তাহাতে এরশাদ ছাহেবের মুসলমানিত্ব খারিজ হইবে কি?

২) বহুদিন ধরিয়া দেখিতেছি, জনাব ডাক্তার আঈজুদ্দিন ছাহেব আপনার সহিত সাক্ষাৎ লাভের আশায় দিনাতিপাত করিয়াছেন। ইহাতে উনার মনোজগতে কষ্টের যেই প্রবলধারা বহিতেছে, তাহাতে আপনার এই সাগ্রহ নির্বিকারিতা কি অবৈধ নহে?

৬. ১৮ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৮
স্করপিয়ন্স বলেছেন:
পানি সমস্যা নিয়া কিচু পুস্ট দেন
৭. ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১০:০২
হাসিব মাহমুদ বলেছেন: আকন্দ ভাইয়ের পোস্ট আশা কর‌ছি
৮. ০২ রা জুলাই, ২০০৮ রাত ৩:৩০
হাসিব মাহমুদ বলেছেন: আকন্দ কাগু তুমি ফিরিয়া আইসো
৯. ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৯
হাসিব মাহমুদ বলেছেন: হাসিব মাহমুদ বলেছেন: আকন্দ কাগু তুমি ফিরিয়া আইসো
১০. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪২
হাসিব বলেছেন: কাগু কুতায় তুমি ?
১১. ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
পরিবর্তনবাংলা বলেছেন: অবশ্যই মুমিনরা তো পরস্পর ভাই-ভাই।

 

মোট সময় লেগেছে ০.৯১৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন আইনজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ