বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর
২৬ শে মে, ২০০৯ দুপুর ১:০৯
![]()
ইংরেজী Virtuoso শব্দটি ইটালিয়ান virtuoso অথবা ল্যাটিন virtuosus থেকেই আগত। বাংলাভাষায় শব্দটি শিল্পকর্ম সম্পর্কিত জ্ঞানের এক উৎকর্ষ অবস্থাকেই বোঝায়। বাদ্যযন্ত্র সম্বন্ধীয় ব্যাপারে এই শব্দটি দ্বারা বোঝানো হয় তাকেই যিনি অলোকসামান্য দক্ষতার সাথে একটি বাদ্যযন্ত্র বাজান। সুন্দর একটি প্রতিশব্দও খুঁজে পাওয়া গেলো। কালোয়াৎ।
তো ভায়োলিন বা বেহালা নামক এক সাধারণ (!) বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এই কালোয়াৎ কারা? মহাসমুদ্রের অতল জলরাশিতে ছেঁড়া-জাল টেনে কিছু পাওয়ার আশা করার মতোই শোনাবে প্রশ্নটি।
কিন্তু যেহেতু এই মহাবিশ্ব যেই অবস্থাতে বিদ্যমান আছে, সেই অবস্থাতেই আপাতত বিরাজ করিবে; তাই মধ্যখানে ছেঁড়া-জাল টানিয়া কিছু সুখকর অনুভূতির বেড়া জালে আবদ্ধ হইলে আদৌ কোনো ক্ষতি দৃশ্যমান হয় না বৈ কি।
তো শুরু করা যাক।
১
![]()
এক্ষেত্রে প্রথমেই যার নাম আসবে, তিনি হচ্ছেন Niccolò Paganini। ইটালিয়ান এই বেহালাবাদকের জন্ম ২৭শে অক্টোবর, ১৭৮২ এবং মৃত্যু ২৭শে মে, ১৮৪০।
২
![]()
তারপর বলতে হয় হাঙ্গেরিয়ান আরেক বেহালাবাদক Leopold Auer এর কথা। তাঁর জন্ম ৭ই জুন, ১৮৪৫ এবং মৃত্যু ১৫ই জুলাই, ১৯৩০।
৩
![]()
মিষ্টিমধুর বেহালাবাদক অষ্ট্রিয়ান Fritz Kreisler। জন্ম ২রা ফেব্রুয়ারী, ১৮৭৫ এবং মৃত্যু ২৯শে জানুয়ারী, ১৯৬২।
৪
![]()
তারপর লিথুয়ানিয়ান বেহালাবাদক Jascha Heifetz। জন্ম ২রা ফেব্রুয়ারী (মতান্তরে ২০শে জানুয়ারী), ১৯০১ এবং মৃত্যু ১০ই ডিসেম্বর, ১৯৮৭।
৫
![]()
এবার একজন ফরাসী বেহালাবাদক René-Charles Francescatti। তিনি Zino Francescatti নামেও পরিচিত। তাঁর জন্ম ৯ই আগষ্ট, ১৯০২ এবং মৃত্যু ১৭ই সেপ্টেম্বর, ১৯৯১।
৬
![]()
রাশিয়ান বেহালাবাদক Nathan Mironovich Milstein এর জন্ম ৩১শে ডিসেম্বর ১৯০৩ এবং মৃত্যু ২১শে ডিসেম্বর, ১৯৯২।
৭
![]()
আরেকজন রাশিয়ান বেহালাবাদক David Fyodorovich Oistrakh এর জন্ম ৩০শে সেপ্টেম্বর (মতান্তরে ১৭ই সেপ্টেম্বর) এবং মৃত্যু ২৪শে অক্টোবর ১৯৭৪।
৮
![]()
ইউক্রেনিয়ান বেহালাবাদক Isaac Stern এর জন্ম ২১শে জুলাই, ১৯২০ এবং মৃত্যু ২২শে সেপ্টেম্বর ২০০১।
৯
![]()
সুইজারল্যান্ড ও ব্রিটেনের নাগরিক এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী Yehudi Menuhin ওরফে Baron Menuhin এর জন্ম ২২শে এপ্রিল, ১৯১৬ এবং মৃত্যু ১২ই মার্চ, ১৯৯৯।
১০
![]()
এই মুহূর্তে যার সূর কানে বাজছে, সে একালের একজন। কোরিয়ান-আমেরিকান এই মেয়েটির নাম Sarah Chang। জন্ম ১০ই ডিসেম্বর, ১৯৮০। জীবন্ত কিংবদন্তী বলা যায়।
![]()
উৎসর্গ : ধ্রুপদী বন্ধু সাদাত
প্রকাশ করা হয়েছে: গীতবাদ্য বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হা হা হা। ঠিক আছে। কিন্তু ভ্যানেসা কেমন জানি ফিউশন লাগে না? একটু টেকনো। কিন্তু হ্যাঁ, অসাধারণ বাদক। আমি একটু পুরানো ধাঁচ ঘেষা।
Sarah Chang এর সিডি ছিলো। আর ইউটিউব থেকে বাদবাকি যা....
এইখানে কিছু পাবেন হয়তো
Click This Link
ধন্যবাদ শয়তান ![]()
ইমন জুবায়ের বলেছেন:
Good post.
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই।
শয়তান বলেছেন:
আমি ভ্যানেসা মোইর বিরাট পাংখা ।
লেখক বলেছেন: যথার্থ ও উপযুক্ত কারণ বিদ্যমান ! ![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
বন্ধু, কৃতজ্ঞতা। তুমি তো আমাকে আমার সবচাইতে প্রিয় বেহালার সুরে ভাসিয়ে দিলে। তোমার পোস্টগুলো এমনিতেই অনেক তথ্যবহুল থাকে। ভালো লাগাটা এজন্যে আরো বেড়ে যায়। মেনুহিন এর বেহালা নিয়ে খেলা করা কিংবা সারাহ এর নিষ্পাপ সুরগুলো সবসময় মনে দোলা দেয়। তবে পাগানিনির যে কম্পোজিশনটা তুমি দিয়েছ, সেটা মাথায় এমনভাবে গেঁথে আছে, মাঝে মাঝে চোখ বন্ধ করলে আপনাতেই বাজে। আমার সবচাইতে প্রিয় কম্পোজিশন গুলোর একটি এটি।আনন্দাশ্রু কি বেহালার সুরেই সবচাইতে বেশি স্পন্দিত হয়?
লেখক বলেছেন:
"আনন্দাশ্রু কি বেহালার সুরেই সবচাইতে বেশি স্পন্দিত হয়?" পাগানিনির এই কম্পোজিশনটা শুনলে তোমার প্রশ্নটাই স্পন্দিত হয়। আনন্দাশ্রু। হে বন্ধু, তুমি তো সূক্ষ্মতার এক উপমা !
অনেক ধন্যবাদ।
অনন্ত দিগন্ত বলেছেন:
ওয়াও, আপনিও ভায়োলিনের পাগল ... আমাকে তো ভায়োলিনের সুরের উন্মাদ বলতে পারেন, কয়েকদিন আগে আমিও দিয়েছিলাম একটা ব্লগ Click This Link ... খুব ভালো লাগলো আপনার ব্লগটি ... ভালো থাকুন , সবসময় ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আর হ্যাঁ, আপনার ঐটা আগেই দেখেছি। স্যাড ভায়োলিন। দারুন ! কমেন্টও করেছি মনে আছে ![]()
শুভকামনা আপনার জন্য।
ট্র্যানজিস্টার বলেছেন:
আহা, পাগানিনি।
লেখক বলেছেন: আহা, যদি আমার মস্তিষ্কে এমন একটি ডায়োড থাকিত যাহা শুধুই পাগানিনির সূরকেই ঢুকিতে দিত ![]()
ধন্যবাদ আপনাকে ![]()
লেখক বলেছেন: হা হা হা
আপনাকে +এর একটি জলোচ্ছ্বাস পাঠাইলাম ![]()
লেখক বলেছেন: আপনিও আকাশ। আমিও আকাশ।
ভালো লাগতেই হবে ![]()
অনেক ধন্যবাদ ভ্রাতা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। স্বাগতম আমার ব্লগে।
আনন্দে কাটুক জীবন।
তনুজা বলেছেন:
আশরাফ মাহমুদ বলেছেন:---অসাধারণ পোস্টটির জন্য কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: হুম। ধন্যবাদ।
সোজা কথা বলেছেন:
সরাসরি প্রিয়তে । ভায়োলিন খুব বেশী কষ্ট দেয়। হয়তো এটি মানুষের হৃদয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে অস্বাভাবিকরকম বেশী। Einstein was an enthusiastic amateur violinist, and he liked to say that if he hadn't been a scientist, he would have been a musician. Violin wasn't just a hobby for him. Einstein told anyone who would listen that the best way to understand his difficult ideas about the quantized nature of energy was in terms of music theory. They tell you in high school chemistry class that the different orbitals electrons can occupy in an atom are like the floors of an apartment building. This analogy is totally misleading, because it gives the mistaken impression that we're talking about physical "things". A better analogy is to think of the electron as a vibration of energy. The vibration is comprised of different overlapping waves, the way a complex musical tone is comprised of overlapping harmonics. Each orbital of the electron is a harmonic of its wavefunction. Harmonics might seem like exotic concepts too, unless you've ever tuned a stringed instrument like a violin or guitar, in which case they're homely and familiar. My fondest wish for science education is that it will someday place music front and center as the source of the truest metaphors for the really hard concepts.

তথ্যসূত্র: Click This Link
লেখক বলেছেন: 'হয়তো এটি মানুষের হৃদয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে অস্বাভাবিকরকম বেশী।'--
হয়তো তাই। হয়তো হৃদয়ের গভীরতম নিঃসাড় তন্ত্রিগুলোকে সে পারে স্পন্দিত করতে। সেই স্ফুরণে হয়তো নির্গত হয় কষ্ট মেশানো কিছু মিশ্র অনুভূতি, যেগুলো কেবল এই ধ্বনির সাথেই এক সূরে বাঁধা। শক্তির স্পন্দন। অনুরণন। হ্যাঁ, আসলেই সবকিছুই তাই বোধহয়।
আর শুধু দুঃখ কেন? এ্যাল্ফদের আনন্দঘন নাচানাচির দৃশ্যও ফুটে উঠতে পারে একইভাবে। একই শক্তির ভিন্ন রূপের ও মাত্রার স্পন্দন বোধহয়। যাই হোক।
অনেক ধন্যবাদ আপনাকে।
আনন্দে থাকুন।
![]()
মৃগাক্ষী সেন বলেছেন:
যথাযথ..উচ্চমার্গীয় সূর
লেখক বলেছেন: শুভকামনা।
লেখক বলেছেন: চমৎকার !
লেখক বলেছেন: এই পোষ্ট লেখার আগে আমিও শুনি নাই।
অ্যামাটার বলেছেন:
দারুন পোষ্ট! সরাসরি প্রিয়তে। ছোটবেলা থেকেই ফ্যাসিনেটেড ছিলাম এই বাদ্যযন্ত্রটার প্রতি। গতবছর বাফা-তে গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিও হয়েছিলাম, কিন্তু আলসেমীতে আর অনেকটা নিজের দোষেই পাঁচ-ছ'টা ক্লাস করার পর ছেড়ে দিয়েছি তবে হ্যাঁ, এটা বলতে পারি, এটা এত বেশি আন্তরিকতা দাবী করে যে, বেহালা বাদন ভাল না বাসলে কখনোই এটা'র উপর দখল অর্জন করা সম্ভব না।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতঃ। আবার শুরু করে দিন। কি আছে জীবনে?!!!
লেখক বলেছেন: ধন্যবাদ শুভ্র ভাই! ওটা না দিলেও চলবে ![]()
আপনার ভালো লাগলেই সার্থক।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
সাবাশ
লেখক বলেছেন: সা - বাঁশ !
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বুকমার্ক। +++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ নির্ঝর।
হুমায়রা হারুন বলেছেন:
++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
লেখক বলেছেন: ভালো লাগলো, মুয়ীয মাহফুজ।
অন্তিম বলেছেন:
প্রিয় পোষ্ট........ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, অন্তিম!
লেখক বলেছেন: এতগুলো যোগচিহ্নের জন্য কৃতজ্ঞ!
লেখক বলেছেন: শোনাবে তাহলে একদিন বাজিয়ে! শুভেচ্ছা রিয়াদ।
সেলিম তাহের বলেছেন:
প্রিয়তে। +++এই সুযোগে আমাদের উপমহাদেশের দু'জন বেহালাবাদকের নাম এখানে রেখে গেলাম: এল সুভ্রামানিয়াম ও কুন্নাকুড্ডি ভিদ্যানাথান।
লেখক বলেছেন: ধন্যবাদ। মহারথী দু'জন। সুভ্রামানিয়াম প্রিয় একজন।
মানবী বলেছেন:
চমৎকার পোস্ট!!লক্ষ্য করেছি, ভায়োলিনিস্টদের চোখে কেমন বিষন্নতা ছেয়ে থাকে। আমার দেখার ভুল হতে পারে, আবার হয়তো চিনরেস্টে মুখ রাখার ভঙ্গিটাই বিষন্ন ভাবটির জন্ম দেয়!
অদ্ভুত সুন্দর পোস্টটির জন্য এবং অন্য পোস্টে ভায়োলিনের বিষন্ন সুর শেয়ার করার জন্য ধন্যবাদ আকাশ অম্বর।
লেখক বলেছেন: বিষন্ন সাগর-তলে ডুব দিতে হয় বুঝি তাদের! বুকে বেঁধে তুলে আনতে হয় বুঝি বিষন্নতা! আপনি হয়তো ভুল দেখেননি, মানবী!
আপনাকেও ধন্যবাদ, অনেক।
ভালো থাকবেন, মানবী।
বোকা ছেলে বলেছেন:
অসাধারন পোস্টের ধন্য অসংখ্য ধন্যবাদ। শুধু এই পোস্টের জন্য এখন ভায়োলিন শিখতে ইচ্ছা করছে।
শুভ রহমান বলেছেন:
প্রিয়তে। আমি যেখানে বাঁশী শিখি, সেখানে বেহালাও শেখায়। করুণ, করুণ সুর। বেহালার ছড় মনে হয় হৃদয় চিরে যাতায়াত করে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















Sarah Chang কিছু এর অডিও লিংক দেন ।