প্রলাপ
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিঞ্চিত শক্ত চৌকিখানির উপর আলস্যে ম্রিয়মাণ লুতুপুতু বালিশে পুঁতিয়া রাখা অস্থিরতায় আচ্ছন্ন একটি আপাদমস্তক নিরেট মস্তিষ্কের নিকট পার্শ্ববর্তী জানালার গরাদ দিয়া মধ্যরাত্রির আকস্মিক সমবেগের ধীরলয় বর্ষণ এবং তাহার সহিত প্রণয়লীলায় আবদ্ধ কলাপাতার শাব্দিক ঐকতান মাটির সোঁদা গন্ধের সাথে মিশিয়া হইয়া যায় এক অপার্থিব সঙ্গীত শিল্প-কর্ম। মৃদুমন্দ হাওয়ার সহিত সঙ্গমে লিপ্ত সেই লতানো-লেপ্টানো প্রকৃতি-উৎপন্ন লাগসই প্রযুক্তিখানি কর্ণকুহর ও নাসারন্ধ্রে প্রবেশামাত্র পদাঘাতে জর্জরিত করিয়া ফেলে হিপ্পোক্যাম্পাস-এ্যামিগদালাসহ নানাবিধ অজানা রহস্যময় নিউরণ-প্রকোষ্ঠ। ফলশ্রুতিতে ডানহাতের কড়ে-আঙ্গুলে মিহি কাঁপুনি তুলিয়া পর্দান্মোচন হয় এক স্মৃতিকাতর সাদা-কালো বায়স্কোপের যাহার বিষয়বস্তু সুনির্দিষ্টকরণে সদা-অক্ষম ব্যক্তি-মানস। পপকর্নের সহিত সেই অমোঘ ব্লকবাষ্টারের শেষকৃত্যটি ঐশ্বরিক মূর্ছনায় উপভোগ পূর্বক ছেঁড়া-টিকেটখানি নির্জ্ঞান কুশীলবের কাছে হস্তান্তর করিয়া হাভানা-সিগার ফুঁকিতে ফুঁকিতে দৃশ্যপট হইতে অন্তর্হিত হইলেন আত্মপ্রকৃতি।
ধুমপান মানুষের জীবনের মতো সাহিত্যকেও কলুষিত করে
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন