somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দান্তে'র প্রার্থনা (দিদিকে)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দান্তে'র প্রার্থনা

কৃষ্ণকায় এক অরণ্য যখন সম্মুখে পতিত
আর পথগুলো লতাগুল্মে ছায়া,
যখন অহং-গুরুরা শোনায় হতাশার বাণী
চষি আমি কষ্টের কায়া।

অবিশ্বাসী আমি, দেখিনি তোমায়
এসেছিলে যবে নিশীথে,
হারানো ঊষালগ্ন ফিরে কি পাই
তোমা প্রেমময় নক্ষত্র-পথে?

মহাসমুদ্রে ভাসাও চক্ষু
আত্মা ভাসাও সাগরে,
অন্তহীন সেই আঁধারে, প্রভু
ভুলো নাকো কভু মোরে।

কামনার কূপ হতে উত্থিত
হয় যখন সুবিশাল পর্বতমালা,
হিম ও দাহ ছাপিয়ে উঠুক
তব ক্ষমার ঝর্ণাধারা।

মহাসমুদ্রে ভাসাও চক্ষু
আত্মা ভাসাও সাগরে,
অন্তহীন সেই আঁধারে, প্রভু
ভুলো নাকো কভু মোরে।

বিনম্র পথের হিস্যা মোরা, তবুও
কি একাকী ঠুনকো হৃদয়!
মৃত্তিকা-পদে তব যুক্ত করো ডানা
ছুঁতে ঐ চাঁদোয়া, তারাময়।

ফুঁকে দাও প্রাণ এই ক্ষীণচিত্তে মোর
তুলে নাও শঙ্কার নেকাব,
অশ্রু-ক্ষোদিত হতাশা হোক বিলীন
বিদীর্ণ হোক জগত-ভাব।

মহাসমুদ্রে ভাসাও চক্ষু
আত্মা ভাসাও সাগরে,
অন্তহীন সেই আঁধারে, প্রভু
ভুলো নাকো কভু মোরে।





Dante's Prayer

When the dark wood fell before me
And all the paths were overgrown
When the priests of pride say there is no other way
I tilled the sorrows of stone

I did not believe because I could not see
Though you came to me in the night
When the dawn seemed forever lost
You showed me your love in the light of the stars

Cast your eyes on the ocean
Cast your soul to the sea
When the dark night seems endless
Please remember me

Then the mountain rose before me
By the deep well of desire
From the fountain of forgiveness
Beyond the ice and the fire

Cast your eyes on the ocean
Cast your soul to the sea
When the dark night seems endless
Please remember me

Though we share this humble path, alone
How fragile is the heart
Oh give these clay feet wings to fly
To touch the face of the stars

Breathe life into this feeble heart
Lift this mortal veil of fear
Take these crumbled hopes, etched with tears
We'll rise above these earthly cares

Cast your eyes on the ocean
Cast your soul to the sea
When the dark night seems endless
Please remember me








উৎসর্গ : সদা 'হাস্যময়' :) ও 'লাস্যময়' B-) এক দিদি। দীপান্বিতা

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : 'কবিতা' আর 'অম্বর' - দুই মেরুর দুই প্রাণী। তাই ইহা একটি অনধিকার চর্চা। ক্ষিয়া! ক্ষিয়া!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৬
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×