somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি আখমাটোভা (এক ধূসর মনকে)

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তুমি!

হ্যাঁ, তুমি! জন্মেছিলে যবে, কাব্য-সৃষ্টির তরে,
পুনরাবৃত্তি কোরো না সেইসব আদিম উক্তি।
যদ্যপি, হয়তো, মোদের কাব্যগুলোই স্বয়ং,
শুধুই এক অপরূপ উদ্ধৃতি।


You, who was born

You, who was born for poetry’s creation,
Do not repeat the sayings of the ancients.
Though, maybe, our Poetry, itself,
Is just a single beautiful citation.





নিঃসঙ্গতা

প্রভূত প্রস্তরাঘাতে জর্জরিত এক আমি,
প্রস্তর ভয় পাই না আর,
যখন শূন্যগর্ভ পরিণত হয় এক নিরেট স্তম্ভে,
প্রাংশু স্তম্ভের মাঝেই উন্নতকায়।
হে সমুচ্চ প্রাচীর-নির্মাতা! ধন্যবাদ তোমায়,
এড়িয়ে যাও যত বিষণ্ণতা আর ঝঞ্ঝায়।

হেথা হতেই দেখবো আমি প্রথম প্রভাত-অরুণ,
হেথা হতেই মাতবো উল্লাসে ঐ শেষ সূর্য-কিরণ!

কক্ষের জানালাগুলো গলে মোর,
পালিয়ে যায় উত্তুরে হাওয়া;
আর আমার করতলে বসে যব খায় এক ঘুঘু, চুপচাপ,
আর আমার সেই অসম্পূর্ণ পৃষ্ঠা,
সম্পূর্ণ হবে কলালক্ষ্মীর তামাটে ছোঁয়ায় –
ঐশ্বরিক নিস্তরঙ্গে, আর পেলবতায়।


Solitude

So many stones have been thrown at me,
That I'm not frightened of them anymore,
And the pit has become a solid tower,
Tall among tall towers.
I thank the builders,
May care and sadness pass them by.

From here I'll see the sunrise earlier,
Here the sun's last ray rejoices.

And into the windows of my room
The northern breezes often fly.
And from my hand a dove eats grains of wheat...
As for my unfinished page,
The Muse's tawny hand, divinely calm
And delicate, will finish it.





অনুপ্রেরণা : ইমন জুবায়ের
উৎসর্গ : এক ধূসর মন - সাদা কালো ধূসর
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪১
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×