আমার প্রিয় পোস্ট

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর

স্মরণীয় সেই দিনগুলো ...

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪০

শেয়ারঃ
0 0 0










যশোর রোড

মূল রচনা: অ্যালেন গিন্সবার্গ শিল্পী: মৌসুমি ভৌমিক

শত শত চোখ আকাশটা দেখে
শত শত শত মানুষের দল
যশোর রোডের দু-ধারে বসত
বাঁশের ছাউনি, কাদামাটি জল

কাদামাটি মাখা মানুষের দল
গাদাগাদি হয়ে আকাশটা দেখে
আকাশে বসত মরা ঈশ্বর
নালিশ জানাবে ওরা বল কাকে

ঘরহীন ওরা ঘুম নেই চোখে
যুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশ
মাথার ভিতরে বোমারু বিমান
এই কালো রাত কবে হবে শেষ

শত শত মুখ হায় একাত্তর
যশোর রোড যে কত কথা বলে
এত মরা মুখ আধ মরা পায়ে
পূর্ব বাংলা কোলকাতা চলে

সময় চলেছে রাজপথ ধরে
যশোর রোডেতে মানুষ মিছিল
সেপ্টেম্বর হায় একাত্তর
গরুগাড়ি কাদা রাস্তা পিছিল

লক্ষ মানুষ ভাত চেয়ে মরে
লক্ষ মানুষ শোকে ভেসে যায়
ঘরহীন ভাসে শত শত লোক
লক্ষ জননী পাগলের প্রায়

রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু
পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে
এইটুকু শিশু এতবড় চোখ
দিশেহারা মা কার কাছে ছোটে

সেপ্টেম্বর হায় একাত্তর
এতো এতো শুধু মানুষের মুখ
যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন
ফসলের মাঠে ফেলে আসা সুখ

কার কাছে বলি ভাত রুটি কথা
কাকে বলি কর কর কর ত্রাণ
কাকে বলি ওগো মৃত্যু থামাও
মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ

কাঁদো কাঁদো তুমি মানুষের দল
তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা
জননীর কোলে আধপেটা শিশু
এ কেমন বাঁচা, বেঁচে মরে থাকা

ছোট ছোট তুমি মানুষের দল
তোমার ঘরেও মৃত্যুর ছায়া
গুলিতে ছিন্ন দেহ-মন-মাটি
ঘর ছেড়েছো তো মাটি মিছে মায়া

সেপ্টেম্বর হায় একাত্তর
ঘর ভেঙ্গে গেছে যুদ্ধের ঝড়ে
যশোর রোডের দু'ধারে মানুষ
এত এত লোক শুধু কেন মরে

শত শত চোখ আকাশটা দেখে
শত শত শত শিশু মরে গেল
যশোর রোডের যুদ্ধক্ষেত্রে
ছেঁড়া সংসার সব এলোমেলো

কাদামাটি মাখা মানুষের দল
গাদাগাদি হয়ে আকাশটা দেখে
আকাশে বসত মরা ঈশ্বর
নালিশ জানাবে ওরা বল কাকে

ঘরহীন ওরা ঘুম নেই চোখে
যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ী-দেশ
মাথার ভিতরে বোমারু বিমান
এই কালো রাত কবে হবে শেষ

শত শত মুখ হায় একাত্তর
যশোর রোড যে কত কথা বলে
এত মরা মুখ আধ মরা পায়ে
পূর্ব বাংলা কোলকাতা চলে

এত মরা মুখ আধ মরা পায়ে
পূর্ব বাংলা কোলকাতা চলে




















বাংলাদেশ

শিল্পী - Joan Baez

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

বাংলাদেশ, ওহ্ বাংলাদেশ
বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ।
পশ্চিমের ঐ সূর্য যখন অস্তমিতপ্রায়
তোমার লক্ষ জনতা কেন প্রাণ হারায়?

The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind men who... carry out commands
Which flow out of the laws upon which nation stands
Which is to sacrifice a people for a land

Once again we stand aside
And watch the families crucified
See a teenage mother's vacant eyes
As she watches her feeble baby try
To fight the monsoon rains and the cholera flies

And the students at the university
Asleep at night quite peacefully
The soldiers came and shot them in their beds
And terror took the dorm awakening shrieks of dread
And silent frozen forms and pillows drenched in red

Did you read about the army officer's plea
For donor's blood? It was given willingly
By boys who took the needles in their veins
And from their bodies every drop of blood was drained
No time to comprehend and there was little pain

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh








ছবি - সংগৃহীত

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৭
সন্ধি বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা আকাশ কে ...

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: সন্ধিকেও ...

২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৮
শয়তান বলেছেন:
পশ্চিমের ঐ সূর্য যখন অস্তমিতপ্রায় তোমার লক্ষ জনতা কেন প্রাণ হারায়?

---

অসাধারন পংতিমালা ।

আচ্ছা আকাশ যুদ্ধটা ঠিক এই সময় আরম্ভ হলে আপনার অস্ত্র হত কোনটি ? ক্যামেরা না কি এস এম জি ?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: জানি না। আমি ভীতু মানুষ।

তবে হাত আছে দুটো।
আর আমার ক্যামেরা পিঠের ব্যাগে নেয়া যায়।

৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫০
পন্ডিত বলেছেন: আমরা তোমাদের ভুলবো না......
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ

৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৩
মে ঘ দূ ত বলেছেন: প্রণতি স্বাধীনতার বীর সেনানীদের।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: প্রণতি ....

৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৮
মনজুরুল হক বলেছেন:

এটাই হবার কথা। এটাই হয়।

কুরআনের সঠিক অনুবাদ করেন বাবু গিরিশচন্দ্র
"যশোর রোড" গিন্সবার্গ, সুর দিয়ে গায় মৌসুমি ভৌমিক।

আর আমাদের মহান কবি লেখেন-
স্বাধীনতা তুমি হ্যান
স্বাধীনতা তুমি ত্যান
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: 'আমরা' কেন পারলাম না! 'ওরা' কিভাবে পারলো!


দৃষ্টিকোণ

৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:২৯
হাসান মাহবুব বলেছেন: আমার বাংলাদেশ- এল আরবি'র গানটা শুনসেন?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: সুন্দর

৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
ইমন জুবায়ের বলেছেন: আচ্ছা আকাশ যুদ্ধটা ঠিক এই সময় আরম্ভ হলে আপনার অস্ত্র হত কোনটি ? ক্যামেরা না কি এস এম জি ?

I think both!
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আমি ভীতু মানুষ

৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
ইমন জুবায়ের বলেছেন: সময়ই সাহসী করে তোলে ভীতুদের ...কেননা,

এখন যৌবন যার
যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার ...
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: হ্যাঁ ইমন ভাই। তবে ভীতু যৌবন!

এখন ভীতু যৌবন যার
পালাবার শ্রেষ্ঠ সময় তার !! :-)

৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: শয়তান বলেছেন: আচ্ছা আকাশ যুদ্ধটা ঠিক এই সময় আরম্ভ হলে আপনার অস্ত্র হত কোনটি ? ক্যামেরা না কি এস এম জি ?
................
আমি প্রায়ই ভাবি এ কথাটা, আমি কি করতাম, আমার কি ভূমিকা হোত।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: আপনি খুব সাহসী। অনেকদিন আগের এক পোষ্টে জাফনাকে নিয়ে জলোচ্ছাস দেখতে যাওয়া থেকেই বুঝেছি! আপনি কি করতেন সেটা সময় ঠিকই বলে দিত!

১০. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪
পাথুরে বলেছেন:
স্মরণ করি তাঁদের সবাইকে.....................

বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় অম্বর।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা প্রিয় পাথুরে।

১১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বাংলাদেশ, ওহ্ বাংলাদেশ

বিজয় দিবসের শুভেচ্ছা
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: হ্যাঁ, বাংলাদেশ

শুভেচ্ছা মেঘ-বৃষ্টি।

১২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৪
আবু মকসুদ বলেছেন:
আকাশ ভাই, কিছু মর্মস্পর্শী ছবি, কিছু হৃদয় মাতানো গান আর আপনার অসাধারণ উপস্থাপনা। আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মকসুদ ভাই। আপনাকেও অভিনন্দন।

১৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৬
তারার হাসি বলেছেন:
আমি শ্রদ্ধায় মাথা নত করি তোমাদের উদ্দেশ্যে, যারা একাত্তরের সেই উত্তাল দিনে রাজপথে বেরিয়েছিলে............ স্যালুট !!!


২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: শ্রদ্ধা তাঁদের প্রতি।

১৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৯
মে ঘ দূ ত বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: শুভেচ্ছা, মেঘদূত

১৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১
দীপান্বিতা বলেছেন: 'যশোর রোড' গানটা আগে শুনি নি…এখন শুনতে শুনতে যেন চোখের সামনে সব ভেসে উঠলো!

অনেক ধন্যবাদ, আকাশ অম্বর ......বিজয় দিবসের শুভেচ্ছা
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ দীপান্বিতা।

১৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
অন্ধ আগন্তুক বলেছেন: একেবারে প্রিয়তে !! ধন্যবাদ অম্বর,এই মূল্যবান ছবিগুলোকে শেয়ার করার জন্য।

বিলম্বিত শুভেচ্ছা।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: শুভেচ্ছা আগন্তুক।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: শুভেচ্ছা রিমি

১৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৫
সন্ধি বলেছেন:
নতুন ছবির পোষ্ট কই.....?
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: আলসেমি.....

শুভকামনা প্রিয় সন্ধি

১৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
অপ্‌সরা বলেছেন: গানটা খুবি সুন্দর!!!
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: হু

 

মোট সময় লেগেছে ১.০৩৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
থেমে গেছে। কেউ নেই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ