somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণা

১৭ ই মার্চ, ২০১০ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জন্মাইবার পরের যেই মুহূর্তটিতে জননীর সহিত নাড়ির সম্পর্ক ছিন্ন হয়, ওঁৎ পাতিয়া থাকা কয়েকগুচ্ছ অদৃশ্য লতানো তন্তু জড়াইয়া ধরে স্বতন্ত্র মানবশিশুকে। সময়-আঁশসমূহের সূক্ষ্ম তীক্ষ্ণ সূচাকৃতির অগ্রভাগ নবজাতকের অপরিপক্ব নিষ্পাপ চর্ম ছেদন করিয়া ঢুকিয়া পড়ে উহাদের অভ্যন্তরে। সদ্যপ্রসূত নির্লিপ্ত রক্তমাংস পরখ পূর্বক তাহাদের নবীন বরণে সজ্জিত করে। অনলঙ্কৃত দেহের কোষে কোষে পৌঁছাইয়া দেয় অস্তিত্ববাদের ঘোষণা। স্নায়ুতন্ত্রকে শিখাইয়া দেয় কী এক গূঢ় মন্ত্রণা। প্রশিক্ষণ দেয়। করে অপ্সুদীক্ষিত। রোপণ করে গোপন নকশা। বপন করে গুপ্ত আলেখ্য। রক্তে ভাসাইয়া দেয় মহাকালিক আয়োজন। শত সহস্র কোটি স্নায়ুকোষের নীরব স্রোতের উদ্দেশ্যে ভাষণ দেয় অভিজ্ঞ প্রায়োগিক মহাপ্রকৃতি। তাহাদের তুমুল করতালির মধ্যে ঘোষিত হয় মুক্ত-ইচ্ছার স্বাধীনতা। তাহাদের শূন্য হর্ষধ্বনির প্রতিধ্বনিতে বিজ্ঞাত হয় আত্মতন্ত্রের স্বেচ্ছাচারিতার ভ্রান্ত ধারণা। তাহাদের শিশুসুলভ চক্ষুর উপর পড়াইয়া দেয়া হয় ঐন্দ্রজালিক ঠুলি। সসীম জগতের গঠন উপাদানসমূহের স্বাদ পাইয়া নিরাকার আত্মার হতাশ হাহাকার এবং বাস্তবতার অভিঘাতে পর্যুদস্ত আর্দ্র মানসদিগদের উদ্দেশ্যে এই সান্ত্বনা বাণীই উচ্চারিত হয়, যে ইহাদের মধ্যেই নিহিত আছে চার্বাক সুখ। ইহাই এক মহাজাগতিক সম্বন্ধযুক্ত সংশ্রয়। শক্তির নিত্যতা সূত্রের মতন তোমাদিগেরও বিনাশ হইবে না, ধ্বংস হইবে না। তোমরা এক রূপ হইতে অন্য রূপে রূপান্তরিত হইবে শুধু।

ইহাই হইতেছে মোহ। ইহাকেই বলা হয় বিভ্রম। ইহাই সেই তথাকথিত মায়ার জাল। ভ্রম। অধ্যাস। কুহক।

আজ কত বৎসর পর ধীরে ধীরে এক একটি করিয়া তন্তু ছিঁড়িতে যাইয়া অস্তিত্বের শিকড়ে টান পড়িলে সহসা উপলব্ধি ঘটে যে ইহাই স্বাভাবিক। ইহাই সহ্য করিতে হইবে। সসীম দেহের অসীম নাভিমূলে যে প্রোথিত হইয়া আছে অতিপ্রাকৃতিক প্রতারণা! আধিদৈবিক বঞ্চনা!

চিরন্তন এক বলীকরণের শিকার তাই আমার এই বিমূর্ত অশ্রুজল।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ রাত ৯:৫৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×