আমার প্রিয় পোস্ট

উড়তে চাই পাখির মত কিন্তু ডানা পাই না

আসবেনা ...........

১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২

শেয়ারঃ
0 0 0

জানি তুমি আসবেনা…….. তবু চেয়ে থাকি,
চেয়ে থাকি ঐ দূর পথের শেষ প্রান্তে,
যেখানে সূর্য ঢলে পড়েছে ক্লান্তিতে,
বিষন্নতায় মোড়া কালো আলোতে,
সেই বিষন্নতার চাদর মুড়ি দিয়ে বসে আছি,
জানি,
তুমি আসবেনা ।


জানি তুমি আসবেনা,
পারবনা ছুয়ে যেতে তোমার হাতখানি,
কাজল রাঙা গভীর দু’নয়নখানি ,
তষ্ণার্ত সে হ্রদয়খানি,
দু’গালে খেলা করা অবাধ্য চুলগুলোকে সরিয়ে দেব না,
কারণ,
তুমি আসবেনা।


আসবে সূর্য ফিরে রাতের শেষে,
পাখিরা ফিরবে নীড়ে আলোর শেষে,
বসন্ত ভাঙাবে ঘুম শীতের দেশে,
শুধু —
জড়াতে আমায় কোন গভীর আবেশে,
তুমিই আসবেনা .

ইচ্ছেকরে পাগল হয়ে যাই,
রাস্তার মাঝে দাড়িয়ে চিত্‍কার করি,
তোমার নাম কন্ঠে নিয়ে
গলাব্যথা করে ছাড়ি।

ইচ্ছে করে তোমায় নিয়ে আকাশ ছুঁয়ে বেড়াই,
প্রতিটি তারায় লিখে রাখি তোমার নাম,
তোমার হাসিতে ঝরা প্রতিটি মুক্তো নিয়ে
ছুটে বেড়াই গ্রামের পর গ্রাম।

কিন্তু
সে গ্রাম্য মেঠো পথে, অবারিত সবুজের যাত্রায়, তুমিই আমার সাথী হবেনা,
মুক্তোর পসরা সাজিয়ে কারণ অকারণ হেসে লুটোপুটি খাবেনা,
ভীড় ঠেলে রাস্তার মাঝ থেকে আমায় হাত ধরে নিয়ে আসবে না
কারণ
তুমি আসবেনা

কুয়াশাঘেরা ভোরে যখন নগ্ন পায়ে শিশির মাড়িয়ে চলেছি
তখন তুমি আসনি
ঝুম বর্ষায় সিক্ত আমি
যখন হেটেছি একা নিরালায়
তখন এ হাত টি ধরে হাটনি
নিশিতের তারাগুলোর পানে চেয়ে যখন দুনয়নের বাঁধ ভাঙছিল
সে ভাঙ্গন তুমি ঠেকাওনি

যখন সব আঁখি ফাঁকি দিয়ে শুভ্র চাদর মুড়িয়ে হারিয়ে যাব অজানার দেশে
তখনো কি তুমি আসবেনা ?
স্বার্থপর এ ধরার সব মায়া কাটিয়ে যাবার কালে শেষ বিদায়টুকু ও দেবেনা ?


জানি………….


তুমি আসবেনা .........................................................

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১
রাজসোহান বলেছেন: জানি………….


তুমি আসবেনা ......................................................... :(( :(( :(( :((
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: ভাই আপনি সবসময় প্রথম কমেন্ট টা করেন কিভাবে ????

২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪
রথে চেপে এলাম বলেছেন: অপেক্ষার নীল চাদর মুড়ে বসে থাকা....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: হুমমমম

৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৮
অপি আক্তার বলেছেন: ভাল লাগলো।

প্রিয়তে...........।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৫১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই