আমার এতোদিনের অভ্যস্ত, পুরোনো আকাশ টা কি অপরিসীম নির্মমতায়
বেদখল হয়ে গেল...........
অসহায় আমি কেবল ডানা ঝাপটাই......... ছটফট করি।
আত্মবিস্মৃত,
অতলজলের গহীনে আছে স্মৃতি......... আকাশের স্মৃতি।
এক আকাশের নিচে আর
এক মেঘের ছায়াতলে নিবিড় বসবাসের স্মৃতি
অথচ যৎসামান্য ভুল ও দ্বিধায়
বারবার বেদখল হয় আকাশের মালিকানা।
অতএব,
এসেছি পুনর্বার তোমাদের প্রাঙ্গনে চুরি যাওয়া আকাশের পিছু পিছু
আমাকে অন্তত একটুকরো আকাশ পেতে দাও।
আজ আমি নয়ন ভরে আকাশ দেখবো...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


