আমার প্রিয় পোস্ট
- তুমি এসেছিলে......... - অজানা অচেনা
- ধর্ম বিষয়ে জানতে চাই (১) এর উত্তর [এই পোষ্টটিই হতে পারে আমার জীবনের সর্বশেষ পোষ্ট] - মাহমুদ মামূন
- বিদ্রোহী (কাজী নজরুল ইসলাম) - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- মোবাইলে মানুষ খুনঃ আমার বন্ধুর কান্ড (উৎসর্গঃ স. উ. তরঙ্গকে) - মাহমুদ রহমান
- কঠিন বাস্তবতা (আমার মৃত্যু ভাবনা)... - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- কুরআনিক প্রত্যাদেশের বৈজ্ঞানিক প্রমাণঃ আহমদ দিদাত - মাহমুদ রহমান
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না - সমুদ্রের উত্তাল তরঙ্গ
লোকমুখে এ কী শুনি? মোবাইল নাকি খুনী!
১৭ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
কী সব আজব কথা বার্তা! মাইনসে এগুলো কি বলে আর কেমনে বিশ্বাস করে? কি বলে মোবাইলে নাকি কোত্থেকে ফোন আসে 0088... এরকম কোন নাম্বার। তারপর নাকি যে রিসিভ করে সেই ডেড!!!!!!
এগুলো কি বিশ্বাস করার মতো কথা?
আমি ভার্সিটিতে যাচ্ছিলাম থিসিস-এর রিপোর্ট জমা দেওয়ার জন্য। আমার ছোট বোন আমাকে বলে " ভাইয়া তুমি মোবাইল বন্ধ করে রাখো। ......" আমি তো কথাটা হেসেই উড়িয়ে দিলাম। তারপর আমি আমার বন্ধু রাশেদ সহ গেলাম ভার্সিটতে।
স্যারের কাছে রিপোর্ট জমা দিতে গেলাম.. স্যারও নাকি কি কি শুনছে। স্যার আবার আমাকে জিজ্ঞেস করে। আমি বল্লাম এগুলো ভুয়া। এটা সম্ভব না।
তারপর রিপোর্ট জমা দিয়ে নিচে গেলাম্ মাগরিবের নামাজ পড়ে বের হলাম। তখন রাশেদের মোবাইলে ফোন আসলো... ওর আব্বু ফোন করল। বলে কি "মোবাইল বন্ধ করে রাখ, চট্টগ্রামে আজকে ১১ জন মারা গেছে.." আমি বলি তোর আব্বুও শুরু করলো??
আচ্ছা এগুলোর কি কোন মানে আছে? আপনারা কেউ কি এরকম শুনেছেন? বা দেখেছেন?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুব সুমন বলেছেন:
গুজব
তাহসিন সাঈদা মুন বলেছেন:
হুম আমার মোবাইলে এই মাত্র একটা ম্যাসেজ আসল। একজন চট্টগ্রাম থেকে পাঠিয়েছে....
আমার স্কুল জীবনের একটা গল্প মনে পড়ে গেল। একদিন আমাদের কয়েকজন ক্লাস মেট হঠাৎ বলল একজন নাম করা ক্রিকেটার নাকি মারা গেছে.... ওদের দেখে বুঝলাম এটা ওদেরই কীর্তি... গুজব। আমি উড়িয়ে দিলাম। বললাম তো কি হইছে। ওরা হাসল।কিন্তু ছুটির সময় দেখি পিচ্চি কয়েকটা মেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে এই খবরে.... পুরো স্কুলের দুই শিফট এই খবর হয়ে গেছে। আমি রীতিমতো থ....
এবার বোঝ!

সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
চট্টগ্রামে তো কথাটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। একটু আগে শুনলাম বাদুরতলায় নাকি একজন মারা গেছে। অবশ্য রাশেদ বলেছে। সে তার স্টুডেন্ট-এর কাছে শুনছে। ওরা (স্টুডেন্ট) বাদুরতলায় থাকে।
আরিফ জেবতিক বলেছেন:
আমার পরিচিত তিনজন মারা গেছে।তাদের একজন বলল,তার ফোনে ফোন আসামাত্র নাকি সে মারা গেছে,তেমন কষ্ট হয় নি।তাই কালকে সে সিম বদলে ফেলবে,রোজ রোজ মরতে নাকি তার ভালো লাগে না।
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
হা হা হা @ জে.আ.
হারাধন বলেছেন:
না ঘটনা সত্যি !! সমুদ্রের উত্তাল তরঙ্গ এর মত আবাল মারা গেলে ভালই হবে
অন্যমনস্ক শরৎ বলেছেন:
আবারো বিভ্রান্তি।!!!! তিন জন নয় পুরো বাংলাদেশের ক্রিকেট দল মারা গেছে। তবে হাবিবুল বলেছে সে নাকি এখনো জীবিত। নিজের শাড়ি খুলতে ব্যস্ত থাকার কারণে তার ফোন ধরা হয়নি।
এস্কিমো বলেছেন:
মজার বিষয় তো - তবে বারবার মরাটা সত্যই বিরক্তকর বটে -
হারাধন বলেছেন:
না শুদু আবাল মরব এই ফোন কলে
চোর বলেছেন:
এইটা সত্যঘটনা। আমি চাক্ষুষ সাক্ষী। অহন কবর থাইকা মন্তব্য মারতেছি।
হারাধন বলেছেন:
সমুদ্রের উত্তাল তরঙ্গ আবাল পোস্টটা দিসে কে? তুমি না
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
হারু, মাঝেমধ্যে তুমি ভালো কথা বলো।কিপিটাপ !
গাঞ্জা কতো কিসিম এর দেখবো ।
হারাধন বলেছেন:
গাঞ্জর দাম বাইড়া যাওতা বিপদে আছি
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
কইরেন না ! ফরওয়ারড করেন সমুদ্রে .. উত্তাল তরঙ্গ দাদা রিসিভ করবেক
দ্রোহী বলেছেন:
আমার পরিচিত একজনও মারা গেছে। বিশ্বাস করলেন না? সে নিজের মুখে আমাকে বলছে। অবশ্য নাম্বারে গোলমাল আছে মনে হচ্ছে, কারন তার কাছে যে নাম্বার থেকে ফোন এসেছে সেইটা ছিল- 00088.. টাইপের।
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
চট্টগ্রামের অবস্থা আসলেই খারাপ। এইমাত্র আমাদের বাড়ীওয়ালা (পেশায় ডাক্তার) বাসায় ফিরলো উনি এসেই নোটিস জারি করলো "সব মোবাইল বন্ধ রাখো!!" কই যাই এদের জ্বালায়? আমার মোবাইল কিন্তু খোলা আছে এবং খোলা থাকবে। মানুষের কাছ থেকে এই ভুল ধারণা দূর করেই ছাড়বো।
দেখা যাক কি হয়? আপনাদের কারও এরকম কল আসলে আমারে ফরওয়ার্ড কইরা দিয়েন। অধীর আগ্রহে বসে আছি এরকম একটা কলের জন্য।
দ্রোহী বলেছেন:
আইচ্ছা- আমার কাছে এরকম কোন কল আসলে আপনেরে ফরোয়ার্ড করে দিব।
হারাধন বলেছেন:
আবাল সমুদ্রের উত্তাল তরঙ্গ সাগরে ঝাপ দাও
আশরাফ রহমান বলেছেন:
কিছুদিন আগে তেহরানে online killer নামে একটা ছবি দেখলাম। ছবিতে চ্যাট করার সময় কয়েকজনকে অদৃশ্যভাবে হত্যা করা হয়। নিহতদের আত্মীয়স্বজনরা কিছুই টের পায় নি। কেবল আবদ্ধ ঘরে লাশ পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ তদন্ত করে 'জীবন নাশক' এক প্রকার ভাইরাস খুজে পায়। যা হোক এমন ঘটনা কেবল ফিল্মেই সম্ভব যেমন গুজব উঠেছে মোবাইলের ব্যাপারে।
আড্ডাবাজ বলেছেন:
ইউনুসরে আর মাইরেন না। মোবাইল ব্যবসার মধ্যেও বার্ড ফ্লু লাগায়ে দিলে মোবাইল ব্যবসা যাবে কই?
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
গুজব-এর দেখি পাখা গজায়তাছে। কেউ কেউ তা আবৃতি করছে রং মেখে। বলে কি?
কল আসলে নাকি displayতে ৩টা লাল রং-এর স্টার আসে। হা হা হা। আমার মনে হয় এটা দ্রোহী ভাই-এর পোষ্ট (কল) কারণ উনিই তো সবখানে লাল রং ব্যবহার করেন।
তাসনিম নুসরাত বলেছেন:
জটিল আইডিয়া দ্রোহী ভাই, শত্রু গুলার মোবাইলে কল ফরওয়ার্ড করতে হবে।আল্লাহ আমারে চোখে দেখে না? কল দেয় না কেন?
সাদিয়া হোসাইন বলেছেন:
আমার ডিসপ্লে তো সাদা কালো... এই খানে কি ভাবে লাল দেখব..?
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
হা হা হা @ সাদিয়া।আমিও আম্মাকে সেটাই বললাম। কারণ আম্মুর মোবাইলের ডিসপ্লে ও সাদা-কালো।
মাহমুদ রহমান বলেছেন:
কি ভাই, আমিও তো তাই শুনলাম। এই মাত্র, আমার চাচা ফোন করে বলল এই কাহিনী। উনিও আতঙ্কিত। আমি তাকে অনেক বুঝালাম এসব গুজব। অবাক লাগছে, এরকম একটা বিষয় মানুষ বিশ্বাস করছে কিভাবে?
তাহসিন সাঈদা মুন বলেছেন:
হা হা হা.... কমেন্টগুলো পড়েও খুব মজা পেলাম... আমিও এরকম একটা ম্যাসেজ পাইছি..
তাহসিন সাঈদা মুন বলেছেন:
এটা দেখ তো..Click This Link
অদ্ভুত ব্যাপার আমি কমেন্ট দিলে এরর ম্যাসেজ দেখাচ্ছে... আর প্রথম পেইজের সাম্প্রতিক মন্তব্যে আসছে না.... মনখারাপ
ধুসর গোধূলি বলেছেন:
এখন দেশে কাউরে ফোন কইরা ঝাড়ি দেওয়া যায়। "কন আপনের শালি দিবেন কিনা, নাইলে আপনে ডেড... মুহাহাহাহা...।"
দ্রোহী বলেছেন:
ধুসর পোলাটা ভালাই। কিন্তু মাথার বুদ্ধিগুলা সবসময় শালী কেন্দ্রিক---
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
হা হা হা....দ্রোহী ভাই, শুনলাম ডিসপ্লেতে নাকি লাল রং-এর নাম্বার আসে। যেটা আপনার সাথে মিলে যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
দ্রোহী বলেছেন:
অ্যাঁ,আমার যে ফুন কল পাওয়ার পর মারা গেছিলাম ওটার ফোন নাম্বারের রং ছিল নীল।
তয় লাল রংয়ের ওয়েভলেন্থ বেশীতো- তাই মনে হয় আজরাইলের কাছ থেকে কল আসার সময় বায়ুমণ্ডলীর জলীয়বাষ্প ও ধুলিকণা তরঙ্গ দৈর্ঘ্য শুষৈ নেয়। শুধু লাল রঙ এসে মোবাইল পর্যন্ত পৌছাতে পারে।
ধুসর গোধূলি বলেছেন:
মন্তব্য নাই, দ্রোহী মিয়ার একটা লাল শাড়ি পড়ুয়া শ্যালিকা আছে! তার লাল রঙের মোবাইলটা নাকি কয়দিন থাইকা পাওয়া যাইতাছে না। সর্বশেষ খবর হইলো, লাল শাড়ি পড়া শ্যালিকা, লালখান বাজারে, লাল ভ্যানিটি ব্যাগ লইয়া, লাল মিয়া স্টোর নামক লাল টিনের দোকানের সামনে একটা লাল রঙের ডিব্বায় উষ্ঠা খাইয়া নখ উলটাইয়া লাল রক্ত বাইর কইরা ফেলাইছিলো আঙুল দিয়া। তারপর থাইকাই লাল মোবাইলা গন কেইস। আর মানুষজন মরতাছে।
দ্রোহী বলেছেন:
কথা সইত্যআমার একটা শালী আছে। তার মোবাইল লাল না হলেও আইপড দেখছিলাম লাল রংয়ের। সে আমার বিয়ে উপলক্ষ্যে লাল একখান শাড়ি ও পরেছিল। লালখান বাজারে কোনদিন গেছে কিনা তা আমি জানিনা। লাল মিয়া ষ্টোরে লাল টিনের দোকানের সামনে লাল রংয়ের ডিব্বায় উষ্ঠা খাইয়া তার নখ উল্টাইছিল যখন- তখন ধুসর ওইখানে আছিল নিশ্চয়- নাইলে জানলো ক্যামনে।
ভাবছিলাম ধুসর পোলাটা ভালা- শালি বিয়ে দেয়া গেলেও যেতে পারে। কিন্তু ব্যাপারটা উচিৎ হবে কিনা বুঝতে পারছিনা! নিজের শালী বলে কথা।
ধুসর গোধূলি বলেছেন:
হৈ মিয়া, আমি ভালা না মাইনে? চেয়ারম্যানের সাট্টিফিকেট আছে না আমার ধারে? দেখামু?
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
লাল রং এর তরঙ্গ দৈর্ঘ্য বেশী এটা ঠিক। কিন্তু ধুলিকনা যদি তরঙ্গ দৈর্ঘ্য শুষে নেয় তবে তা কমে তো নীল হয়ে যাবে।লাল থাকবে কেন?
দ্রোহী বলেছেন:
ধুসর: সাট্টিফিকেট খান আমার ধারে পাডাই দিও দিনি। শালীরে দেখাইতাম!
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
দ্রোহী ভাই, বিজ্ঞানে ঘাবড়ানোর কি আছে? বিজ্ঞান হলো মজার।
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
ভুয়া ভাইরাস'সেলুলার ফোন (মোবাইল) অপরিচিত নম্বরের ফোন কল রিসিভ করা মাত্রই ওই জায়গাতেই মাটিতে পড়ে মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের নাজিরহাট, পটিয়া, আগ্রাবাদ, কোতোয়ালি এলাকায় অনেকের মৃত্যু হয়েছে। এটা এক ধরনের মোবাইল ভাইরাস।'
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সহ সারা দেশে ঠিক এ ধরনের কাহিনীসমৃদ্ধ গুজব ছড়িয়ে পড়ে। অনেকে প্রথম আলো কার্যালয়ে ফোন করে এর সত্যতা জানতে চান। হাসপাতাল, সংশ্লিষ্ট থানা কিংবা কোথাও এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি। - নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।
এটা আজকের (১৮ই এপ্রিল ২০০৭) দৈনিক প্রথম আলোর ১ম পৃষ্টার ১ম কলামের ১ম সংবাদ।
দ্রোহী বলেছেন:
কি জানি ভাই। বিজ্ঞানের নাম শুনলেই ভয় লাগে। আমি বিজ্ঞান, বিজ্ঞানী এইসব জিনিষ খুব ভয় পাই!
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
হা হা হা @ দ্রোহী। বিজ্ঞান আমার খুব ভালো লাগে। কোন গোজামিল করা যায় না। দুই-এ দুই-এ চার হওয়ার মতো মিলে যায়।
দ্রোহী বলেছেন:
আমার গোঁজামিল বেশী ভাল লাগে। বিজ্ঞান ভাল লাগে না।
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
প্প্বগ্গপ্প্বজ্জ প্প্বগ্গপ্প্বজ্জ প্প্বগ্গপ্প্বজ্জ . . .
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
লিখলাম হা হা হা ... আর হয়ে গেল প্প্বগ্গপ্প্বজ্জ প্প্বগ্গপ্প্বজ্জ প্প্বগ্গপ্প্বজ্জ . . .
আসল ট্র্যাপ বলেছেন:
বিজ্ঞান খারাপ। বিজ্ঞান দুষ্ট।
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
বিশ্বাস!!!!!!!! কি বলেন? এটা কি বিশ্বাস করার মতো কথা? কেউ যদি বলে, "অমুক জায়গায় একজন মানুষ টিভি দেইখা মারা গেছে।" তাহলে তো মনে হয় লোকজন টিভি দেখাই ছেড়ে দিবে।
এ. আহমেদ বলেছেন:
ঈমানে কইতাছি, আমিও মারা গেছি
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
আমারওতো চিন্তা করন লাগবো আমি ও তো বেশ কয়েকটা কল রিসিভ করছিলাম। আমি কি বাইচা আছি? নাকি গেছি? খারান, পোষ্ট মর্টেম করতে হবে।
মদন বলেছেন:
হাতের মোবাইলডা পানিতে ডুবান। যদি ভাইসা থাকে তাইলে আপনি বাইচা গেলেন নইলে...
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
আমার আগে তো মোবাইল-ই মারা গেছে। এখন কি করি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















